ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রোজ ডেকে খাওয়াতেন বৃদ্ধা আমিনা, মৃত্যুর পর তার কবর পাহারা দিচ্ছে পথকুকুরটি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
আমিনার স্নেহ-যত্নেভরা পথকুকুরটি তার কবরের পাশে অপেক্ষায়, পাহারায় আছে।  ছবি: সংগৃহীত

যে মানুষটি প্রতিদিন ডেকে খাবার খাওয়াতেন, তার মৃত্যুর পরও সেই মানুষটির কবর ছেড়ে যায়নি একটি পথকুকুর। দিনের পর দিন কবরের পাশে বসে থাকা কুকুরটির এমন ভালোবাসার গল্প ছুঁয়ে গেছে ভারতের কেরালার একটি গ্রামের মানুষের হৃদয়।

গত ২৫ এপ্রিল ভারতের সংবাদমাধ্যম ইটিভি ভারত এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ভারতের কেরালার মালাপ্পুরম জেলার ৬৫ বছর বয়সী আমিনা নামের এক বৃদ্ধা নারী প্রতিদিন একটি পথকুকুরকে খাবার খাওয়াতেন। তার স্নেহ-যত্নেই অভ্যস্ত হয়ে উঠেছিল কুকুরটি।

কয়েক দিন আগে রাস্তার ওপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান আমিনা। এ সময় কুকুরটি তাকে ঘিরে চিৎকার করে ডাকতে থাকে। তার ডাক শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আমিনাকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আমিনার মৃত্যুর পরও তার সঙ্গ ছাড়েনি কুকুরটি। জানাজার সময় তার শেষযাত্রায়ও সঙ্গী হয়েছিল সে। দাফন শেষে সবাই বাড়ি ফিরে গেলেও কুকুরটি থেকে যায় কবরস্থানে। আমিনার কবরের পাশেই বসে থাকে, যেন অপেক্ষা করছে প্রিয় মানুষটি আবার ফিরে আসবেন।

প্রতিবেদন প্রকাশের সময় টানা তিন দিন ধরে কুকুরটিকে আমিনার কবরের পাশে থাকতে দেখা যায়। আমিনার সন্তান ও নাতি-নাতনিরা প্রতিদিন কবর জিয়ারত করতে এলেও তাদের সঙ্গ ছাড়ে না কুকুরটি। পরিবারের সদস্যরা মসজিদে গেলে সে নীরবে কবরের পাশেই বসে বা শুয়ে থাকে, পাহারা দেয়।

মসজিদের তত্ত্বাবধায়ক ফয়সাল ভারতের সংবাদমাধ্যমকে জানান, আমিনা রাস্তায় পড়ে যাওয়ার সময় কুকুরটি চিৎকার করে না ডাকলে কেউ হয়তো তার অসুস্থতার বিষয়টি জানতে পারতেন না।

একসময় যিনি প্রতিদিন খাবার দিয়ে কুকুরটির ক্ষুধা মেটাতেন, তার মৃত্যুর পর সেই কবরই যেন কুকুরটির শেষ আশ্রয় হয়ে উঠেছে। মানুষের প্রতি প্রাণীর এমন অকৃত্রিম টান আজও মনে করিয়ে দেয়, ভালোবাসার ভাষা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
ফটোসেশনের জন্য দাঁড়িয়েছিলেন চার দেশের রাষ্ট্রপ্রধান।
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
সামাজিক যোগাযগমাধ্যমে আবারও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
বাংলাদেশে কেন ঢুকেছিল সেই বিএসএফ সদস্য, জানাল ভারতের কর্মকর্তা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ঢুকে পড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
বাংলাদেশে কেন ঢুকেছিল সেই বিএসএফ সদস্য, জানাল ভারতের কর্মকর্তা
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
দারিদ্র্য কমানোর ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত।
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন দেশটির বহু মুসলিম। তাদের কেউ আটক হচ্ছেন, আবার কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে অবস্থান করছেন ভারতের নাগরিকত্ব দাবি করা অনেকেই।
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
আরও পড়ুন
পাঁচ পথকুকুরকে ভ্যানে বসিয়ে ঘুরছেন বৃদ্ধ, ঘটনা কী