ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, মুগ্ধ লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
ছবি: সংগৃহীত

বরফে ঢাকা হিমালয়ের সুউচ্চ পর্বতশৃঙ্গের আড়াল থেকে ধীরে ধীরে উদিত হচ্ছে বিশাল ও উজ্জ্বল এক চাঁদ। মনোমুগ্ধকর এই চন্দ্রোদয়ের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন লাখো মানুষ।

ভারতের উত্তরাখণ্ডের মুনসিয়ারি থেকে ধারণ করা ভিডিওটি ইতিমধ্যে ইনস্টাগ্রামে প্রায় ২০ লাখবার দেখা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম ব্যবহারকারী সাগর আগরি ভিডিওটি প্রকাশ করেন। এতে দেখা যায়, পঞ্চচুল্লি পর্বতশৃঙ্গের পেছন থেকে ধীরে ধীরে উদিত হচ্ছে বিভার সুপারমুন। পূর্ণিমার চাঁদটি স্বাভাবিকের তুলনায় বেশ বড় ও উজ্জ্বল দেখাচ্ছিল। নির্মল আকাশে পাহাড়ের পটভূমিতে চাঁদের এই দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে।

ভিডিও ধারণকারী সাগর আগরি জানান, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অনেকের থাকলেও চন্দ্রোদয়ের দৃশ্য উপভোগ করার সুযোগ তুলনামূলক কম মানুষের হয়। পর্বতের আড়াল থেকে চাঁদটি দৃশ্যমান হওয়ার মুহূর্তটি তিনি খালি চোখেই উপভোগ করেছেন।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, মুঠোফোনের ক্যামেরায় এই দৃশ্যের প্রকৃত সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। বাস্তবে চাঁদটি আরও বড় ও সুন্দর দেখায়। আরেকজন জানিয়েছেন, তিনিও পঞ্চচুল্লি পর্বতশৃঙ্গের পেছন থেকে চাঁদ ওঠার দৃশ্য দেখেছেন, তবে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারেননি।

এ ছাড়া হিমালয়ের বিভিন্ন এলাকায় এমন মনোমুগ্ধকর চন্দ্রোদয় দেখার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অনেকে। সব মিলিয়ে বরফঢাকা পাহাড়ের বুক চিরে চাঁদের উদয়ের এই দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ, চালু হবে ১৮ ডিসেম্বর
৮০০ ইউনিটের একটি কেন্দ্র ২৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে এটি আবারও চালু হবে।
বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ, চালু হবে ১৮ ডিসেম্বর
অনেক হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী
ভারত ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে কথিত ‘হিন্দু হত্যার’ প্রতিশোধও নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
অনেক হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
ছাত্রীকে পছন্দের পোশাক পরার প্রস্তাব, গোপন চ্যাটে মিলল শিক্ষকের ‘আসল রূপ’
ছাত্রীকে হোয়াটসঅ্যাপে একের পর এক আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে ভারতের মধ্যপ্রদেশে এক সরকারি স্কুলশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম নরেন্দ্র কুশওয়াহা। ছাত্রীকে বিভিন্ন অশালীন বার্তা পাঠানোর পাশাপাশি ঘুরতে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।  এ ছাড়াও দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষক তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি নিজের পছন্দমতো পোশাক পরতে বলেন। এনডিটিভির হাতে আসা হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা গেছে, শিক্ষক লিখেছেন, ‘বিকেল ৫টায় কি তুমি ফ্রি আছ? চলো বাইরে ঘুরতে যাই। রাত ৮টার মধ্যে আবার তুমি ফ্রি হয়ে যাবে।’ জেলা কালেক্টর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্কুলের প্রধান শিক্ষকের কাছে দেওয়া লিখিত অভিযোগে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী জানান, গত ১৪ নভেম্বর শিশু দিবসে শিক্ষক নরেন্দ্র কুশওয়াহা তার সঙ্গে সাধারণ কথাবার্তা শুরু করেন। এরপর ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে তাকে একের পর এক আপত্তিকর বার্তা পাঠান বলে অভিযোগ করেন ওই ছাত্রী।  ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষক তাকে নিজের পছন্দমতো পোশাক পরতেও বলেছিলেন। একটি বার্তায় তিনি লেখেন, ‘তুমি অন্যদের থেকে আলাদা।’ আরেকটি বার্তায় শিক্ষক লেখেন, ‘আমার খেয়াল রাখতে হবে তোমাকে।’ এছাড়া ওই ছাত্রীকে ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’ বলেও বার্তা পাঠান ওই শিক্ষক। পাশাপাশি তার কোনো কাজে সাহায্য করতে পারবেন কি না, সেটিও জানাতে বলেন। ওই ছাত্রীর আরও অভিযোগ, স্কুলের কম্পিউটার ল্যাবে শিক্ষকের একটি ‘গোপন কক্ষ’ রয়েছে। পর্দা দিয়ে ল্যাবের একটি অংশ আলাদা করে সেখানে জায়গাটি তৈরি করা হয়েছিল। ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য শিক্ষক তাদের ওই জায়গায় নিয়ে যেতেন বলে অভিযোগ করেন তিনি। শুধু ওই ছাত্রীই নন, আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও শিক্ষক একই ধরনের কথাবার্তা বলেছিলেন বলেও জানা গেছে। আরটিভি/এসআর
ছাত্রীকে পছন্দের পোশাক পরার প্রস্তাব, গোপন চ্যাটে মিলল শিক্ষকের ‘আসল রূপ’
নিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবক
ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলের প্রীত বিহারের একটি ক্যাফেতে ২২ বছর বয়সি এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতের এ ঘটনার পর দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিন সন্দেহভাজন পলাতক রয়েছেন।  প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের শিকার তরুণী ওই ক্যাফেতেই কাজ করেন। অভিযুক্ত ব্যক্তিরাও সেখানে কর্মরত। সোমবার রাতে প্রীত বিহারের সলতানাত ক্যাফেতে সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে অংশ নেন ওই তরুণী। রাত সাড়ে ১১টায় ক্যাফে বন্ধ হওয়ার পরও সেখানে পানাহার ও নাচ চলতে থাকে। দলের একজনের কাছে ক্যাফের চাবি থাকায় তারা ভেতরেই অবস্থান করেন। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তারা ক্যাফে ছাড়েন। তরুণীর অভিযোগ, পার্টি চলাকালে দলের দুই পুরুষ সদস্য তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ সময় দলের অন্য সদস্যরা তাদের সহায়তা করেন। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় চার পুরুষ ও দুই নারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে চলছে অভিযান। সূত্র: খবর এনডিটিভি আরটিভি/এসআর
নিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবক
আরও পড়ুন
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি  
অনেক হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী
ছাত্রীকে পছন্দের পোশাক পরার প্রস্তাব, গোপন চ্যাটে মিলল শিক্ষকের ‘আসল রূপ’
নিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবক