ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে পছন্দের পোশাক পরার প্রস্তাব, গোপন চ্যাটে মিলল শিক্ষকের ‘আসল রূপ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
ছাত্রীকে পছন্দের পোশাক পরার প্রস্তাব, গোপন চ্যাটে মিলল শিক্ষকের ‘আসল রূপ’। ছবি: সংগৃহীত

ছাত্রীকে হোয়াটসঅ্যাপে একের পর এক আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে ভারতের মধ্যপ্রদেশে এক সরকারি স্কুলশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম নরেন্দ্র কুশওয়াহা। ছাত্রীকে বিভিন্ন অশালীন বার্তা পাঠানোর পাশাপাশি ঘুরতে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।

এ ছাড়াও দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষক তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি নিজের পছন্দমতো পোশাক পরতে বলেন।

এনডিটিভির হাতে আসা হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা গেছে, শিক্ষক লিখেছেন, ‘বিকেল ৫টায় কি তুমি ফ্রি আছ? চলো বাইরে ঘুরতে যাই। রাত ৮টার মধ্যে আবার তুমি ফ্রি হয়ে যাবে।’

জেলা কালেক্টর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্কুলের প্রধান শিক্ষকের কাছে দেওয়া লিখিত অভিযোগে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী জানান, গত ১৪ নভেম্বর শিশু দিবসে শিক্ষক নরেন্দ্র কুশওয়াহা তার সঙ্গে সাধারণ কথাবার্তা শুরু করেন। এরপর ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে তাকে একের পর এক আপত্তিকর বার্তা পাঠান বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষক তাকে নিজের পছন্দমতো পোশাক পরতেও বলেছিলেন। একটি বার্তায় তিনি লেখেন, ‘তুমি অন্যদের থেকে আলাদা।’

আরেকটি বার্তায় শিক্ষক লেখেন, ‘আমার খেয়াল রাখতে হবে তোমাকে।’ এছাড়া ওই ছাত্রীকে ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’ বলেও বার্তা পাঠান ওই শিক্ষক। পাশাপাশি তার কোনো কাজে সাহায্য করতে পারবেন কি না, সেটিও জানাতে বলেন।

ওই ছাত্রীর আরও অভিযোগ, স্কুলের কম্পিউটার ল্যাবে শিক্ষকের একটি ‘গোপন কক্ষ’ রয়েছে। পর্দা দিয়ে ল্যাবের একটি অংশ আলাদা করে সেখানে জায়গাটি তৈরি করা হয়েছিল। ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য শিক্ষক তাদের ওই জায়গায় নিয়ে যেতেন বলে অভিযোগ করেন তিনি।

শুধু ওই ছাত্রীই নন, আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও শিক্ষক একই ধরনের কথাবার্তা বলেছিলেন বলেও জানা গেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবক
ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলের প্রীত বিহারের একটি ক্যাফেতে ২২ বছর বয়সি এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতের এ ঘটনার পর দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিন সন্দেহভাজন পলাতক রয়েছেন।  প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের শিকার তরুণী ওই ক্যাফেতেই কাজ করেন। অভিযুক্ত ব্যক্তিরাও সেখানে কর্মরত। সোমবার রাতে প্রীত বিহারের সলতানাত ক্যাফেতে সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে অংশ নেন ওই তরুণী। রাত সাড়ে ১১টায় ক্যাফে বন্ধ হওয়ার পরও সেখানে পানাহার ও নাচ চলতে থাকে। দলের একজনের কাছে ক্যাফের চাবি থাকায় তারা ভেতরেই অবস্থান করেন। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তারা ক্যাফে ছাড়েন। তরুণীর অভিযোগ, পার্টি চলাকালে দলের দুই পুরুষ সদস্য তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ সময় দলের অন্য সদস্যরা তাদের সহায়তা করেন। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় চার পুরুষ ও দুই নারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে চলছে অভিযান। সূত্র: খবর এনডিটিভি আরটিভি/এসআর
নিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবক
পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
বাংলাদেশ সীমান্তের কাছে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তাদেরই দুলাভাই। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ে ভেস্তে দিলেন বর!
ধুমধাম আয়োজনে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। অতিথিদের আপ্যায়নেও কোনো কমতি রাখেনি কনের পরিবার। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় ১ হাজার ২০০ অতিথিকে। কিন্তু পছন্দের ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকেই বরযাত্রী নিয়ে চলে গেলেন দিল্লি পুলিশের এক কর্মী।
শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ে ভেস্তে দিলেন বর!
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতকে চাপে রাখতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে চীন। একদিকে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ, অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়াচ্ছে বেইজিং।
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
আরও পড়ুন
নিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবক
শিক্ষকতার ৩৮ বছর: রাজকীয় বিদায় দিলেন জামাল উদ্দিনকে
আলোচনায় প্রত্যর্পণ চুক্তি, কী আছে এতে
‘ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না’