ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ এএম
ছবি: সংগৃহীত

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১৮ অক্টোবর) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ তথ্য নিশ্চিত করেন। তিনি ঘটনাটিকে শান্তিকালীন সময়ে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য অন্যতম ভয়াবহ বিপর্যয় হিসেবে বর্ণনা করেন।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ জানান, আহতদের প্রদেশের চারটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সবার অবস্থান নিশ্চিত করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এডমন্টন শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওয়েনরাইট সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ এলাকায় আগুন লাগে। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আগুনের খবর পায় কর্তৃপক্ষ। পরে প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশিক্ষণ এলাকার সীমানা ছাড়িয়ে যায়।

মেজর জেনারেল এল ডব্লিউ রাটল্যান্ড জানান, অস্বাভাবিক জোরালো বাতাসে আগুন দ্রুত দিক পরিবর্তন করে ঘাঁটির প্রশাসনিক এলাকার দিকে ছড়িয়ে পড়ে। মাত্র ৩০ থেকে ৬০ সেকেন্ডে আগুন এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যা ছিল অস্বাভাবিক।

আগুন নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক উদ্ধারকর্মীরাও সারা রাত কাজ করেন। আহতদের সহায়তায় এডমন্টন ও সাসকাটুন থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

ঘটনার তদন্ত করছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

প্রধানমন্ত্রী কার্নি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস দিয়েছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলেও জানান তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি দিল কানাডা সরকার 
কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়ি ও ইহুদিদের ধর্মীয় টুপি পরার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি দিল কানাডা সরকার 
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধিদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়েছে। 
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
কিউবায় পরিবর্তন আনতে সিআইএর সঙ্গে কাজের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
কিউবার কমিউনিস্ট সরকারে পরিবর্তন আনতে দেশটির নাগরিকদের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সঙ্গে গোপনে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
কিউবায় পরিবর্তন আনতে সিআইএর সঙ্গে কাজের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিপক্ষে রায় দিয়েছেন দেশটির তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টার অধিকাংশ ভোটার।
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
কানাডার অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটি হলো আলবার্টার সেনাঘাঁটি। যেখানে আগুনে লেগে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।  স্থানীয় সময় শনিবার রাতে (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, বিকাল ৪টার দিকে ঘাঁটি থেকে তাদের কাছে সহায়তা চাওয়া হয়। আগুন লাগলেও ওই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এলাকাটি এড়িয়ে চলা, সড়ক খোলা রাখা এবং ওয়াইনরাইটের স্বাস্থ্যকেন্দ্র খুব বেশি প্রয়োজন না হলে না যাওয়ার অনুরোধ করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে বলেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি সেখানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং কতজন আহত ও নিহত হয়েছেন সেটি স্পষ্ট করেননি ডেভিড ম্যাকগুইন্টি।  তিনি শুধু বলেছেন, আগুনটি সক্রিয় এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। উচ্চ বাতাসের কারণে আগুনটি দ্রুত ছড়াচ্ছে। আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত ওয়াইনরাইট শহর। সেখানকার সেনাঘাঁটিতে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার এবং থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার অবস্থিত। এছাড়া এডমন্ডের আর্মি ফিল্ড ফোর্স ইউনিটের ট্রেনিং গ্রাউন্ড হিসেবেও ব্যবহৃত হয় এ ঘাঁটি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, গুরুতর ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর মতো তিনিও জানাননি কীভাবে আগুন লেগেছে। সূত্র: দ্য গার্ডিয়ান আরটিভি/এসআর
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আরও পড়ুন
পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি দিল কানাডা সরকার 
ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও দাঁড়িয়ে থাকা বাসে আগুন
মিরপুরের পর মহাখালী টার্মিনালেও বাসে আগুন
রাজধানীতে আবারও বাসে আগুন