ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ এএম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার(১৪ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮০ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়।

এর আগে, মঙ্গলবারের লেনদেন শেষে ব্রেন্টের দাম ০.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে নেমে আসে। বিপরীতে, ডব্লিউটিআইয়ের দাম ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ১৪ সেন্টে স্থির হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত থেকে তেল সরবরাহে ঝুঁকি তৈরির আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা এই দুই বিষয় বিবেচনায় নিয়ে লেনদেন করছেন ব্যবসায়ীরা।

বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালায় হুতিরা। এতে সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে সংঘাত তীব্র হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে তেলের দাম আরও বাড়তে পারে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়লে জ্বালানি বাজারে সরবরাহের চাপ কিছুটা কমতে পারে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং রাশিয়ার জ্বালানি সরবরাহের সম্ভাব্য পরিবর্তনকে কেন্দ্র করে আন্তর্জাতিক তেলবাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি।
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের জন্য বড় দুঃসংবাদ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী গরম। এর বিরূপ প্রভাব পড়ছে গর্ভবতী নারী ও অনাগত শিশুদের স্বাস্থ্যে।
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের জন্য বড় দুঃসংবাদ
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।
বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
মদ-সিগারেটের লোভ দেখিয়ে কিশোরকে ২১ বার ‘ব্যবহার’ করেন এই বৃদ্ধা, অতঃপর...
ব্রিটেনে এক কিশোরকে প্রলোভন দেখিয়ে বারবার যৌন নির্যাতনের দায়ে ট্রেসি ব্যানক্রফট নামে ৬৪ বছর বয়সী এক নারীকে ৯ বছর ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আজীবনের জন্য যৌন অপরাধীর নিবন্ধনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মদ-সিগারেটের লোভ দেখিয়ে কিশোরকে ২১ বার ‘ব্যবহার’ করেন এই বৃদ্ধা, অতঃপর...
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম
সৌদির তেল শোধনাগারে হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম