ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদ-সিগারেটের লোভ দেখিয়ে কিশোরকে ২১ বার ‘ব্যবহার’ করেন এই বৃদ্ধা, অতঃপর...

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পিএম
ট্রেসি ব্যানক্রফট। ছবি: সংগৃহীত

ব্রিটেনে এক কিশোরকে প্রলোভন দেখিয়ে বারবার যৌন নির্যাতনের দায়ে ট্রেসি ব্যানক্রফট নামে ৬৪ বছর বয়সী এক নারীকে ৯ বছর ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আজীবনের জন্য যৌন অপরাধীর নিবন্ধনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইয়র্ক ক্রাউন কোর্টে সাজা ঘোষণার সময় জানানো হয়, ভুক্তভোগী কিশোরকে মদ ও সিগারেট দিয়ে প্রলুব্ধ করতেন ব্যানক্রফট। প্রথমবার নির্যাতনের আগে তাকে দুই গ্লাস কড়া রাম পান করানো হয়। এরপর ওই নারী তাকে চুমু দেন। এতে কিশোরটি ভয়ে ও বিস্ময়ে নিশ্চুপ হয়ে যায়।

আদালতে দেওয়া বক্তব্যে কিশোরটি জানায়, অন্তত আরও ২০ বার সে ওই নারীর নির্যাতনের শিকার হয়েছে। তবে ব্যানক্রফট অন্তত ৯ বার এমন অপরাধ সংঘটনের কথা স্বীকার করেছেন।

২০২৩ সালে পুলিশের কাছে অভিযোগ করে কিশোরটি। ২০২৪ সালের মার্চে গ্রেপ্তার হন ব্যানক্রফট। ২০২৫ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে আটটি যৌন অপরাধের অভিযোগ আনা হয়। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও গত সেপ্টেম্বরে শিশুর সঙ্গে যৌন কর্মকাণ্ডে জড়িত থাকার তিনটি অভিযোগ স্বীকার করেন তিনি।

আদালতে কিশোরটির মায়ের দেওয়া বক্তব্যে বলা হয়, এ নির্যাতনে তার ছেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানান, মদে আসক্তির কারণে ব্যানক্রফটের আচরণে প্রভাব পড়েছিল। নিজের কর্মকাণ্ডের জন্য তিনি গভীর লজ্জিত।

বিচারক সাইমন হিকি বলেন, আসামির কর্মকাণ্ডে ভুক্তভোগীর অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ঘটনায় কিশোরকে প্রলুব্ধ করে নির্যাতনের সুস্পষ্ট উপাদান রয়েছে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গণহত্যার স্বীকৃতিতে রোহিঙ্গাদের চোখে আনন্দাশ্রু, তবু ঘরে ফেরার অপেক্ষা
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় দেশটির সামরিক বাহিনীর ওপর প্রতিষ্ঠিত হওয়ায় আনন্দে কেঁদেছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা।
গণহত্যার স্বীকৃতিতে রোহিঙ্গাদের চোখে আনন্দাশ্রু, তবু ঘরে ফেরার অপেক্ষা
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১।
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের দিকে তাকিয়ে রোহিঙ্গারা। গাম্বিয়ার করা মামলায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিয়ানমারের বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাচ্ছে আদালত। গাম্বিয়ার পক্ষে রায় এলে আন্তর্জাতিক আইনের ইতিহাসে তৈরি হতে পারে নতুন নজির। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে চালানো সামরিক অভিযানের ঘটনায় করা গণহত্যার মামলায় আজ রায় ঘোষণা করবে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এ মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয়ভাবে গণহত্যার দায় নির্ধারণ করা হবে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। এতে অভিযোগ করা হয়, ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে মিয়ানমার। গাম্বিয়ার পক্ষে রায় এলে আন্তর্জাতিক আইনের ইতিহাসে তা হবে গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক আদালত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেনি। ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে অবস্থান করছেন। জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের ২০১৮ সালের প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান ছিল প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় চরম অসামঞ্জস্যপূর্ণ। ওই প্রতিবেদনে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের সুপারিশ করা হয়। তবে মিয়ানমার সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছিল। মামলার শুরুতে মিয়ানমারের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন নোবেলজয়ী অং সান সু চি। পরে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির পক্ষে মামলাটি পরিচালনার দায়িত্ব নেয় সামরিক সরকারের নিয়োগ করা নতুন আইনি দল। গণহত্যার অভিযোগ প্রমাণের কঠিন চ্যালেঞ্জ আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত কঠিন। এ ক্ষেত্রে শুধু হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রমাণ যথেষ্ট নয়; কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, সেটিও প্রমাণ করতে হয়। ১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনা সার্বিয়ার বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করেছিল। ২০০৭ সালে দেওয়া রায়ে আদালত স্রেব্রেনিৎসার হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলেও সার্বিয়ার সরাসরি গণহত্যার উদ্দেশ্য প্রমাণিত হয়নি। তবে গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে দেশটিকে দায়ী করা হয়। মিয়ানমারের পক্ষ থেকেও একই ধরনের যুক্তি তুলে ধরা হয়েছে। অং সান সু চির দাবি ছিল, ২০১৭ সালের সামরিক অভিযানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে, কিন্তু তা গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে না। অন্যদিকে গাম্বিয়ার আইনজীবীরা রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন, চলাচল ও শিক্ষা-স্বাস্থ্যসেবায় বিধিনিষেধ এবং ২০১৭ সালের সামরিক অভিযানের বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন। রায় মিয়ানমারের জন্য কী বার্তা দেবে? গাম্বিয়ার পক্ষে রায় এলে মিয়ানমারের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও সংকটে পড়তে পারে। বিশেষ করে ২০১৭ সালের সামরিক অভিযানের জন্য দায়ী দেশটির বর্তমান সামরিক নেতৃত্বের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। তবে আইসিজের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং আদালত নিজে কোনো ফৌজদারি শাস্তি দিতে পারে না। রায়ের বাস্তবায়ন ও জবাবদিহির বিষয়টি আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। রোহিঙ্গাদের জন্য এ রায় দীর্ঘদিনের নির্যাতন ও দুর্ভোগের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার গুরুত্বপূর্ণ উপলক্ষ হতে পারে। তবে শুধু আদালতের রায়ে তাদের প্রত্যাবাসনের পথ সহজ হবে না। বর্তমানে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। রাজ্যটির বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে মানবেতর পরিবেশে শরণার্থীশিবিরে বসবাস করছেন। আন্তর্জাতিক সহায়তা কমে আসায় তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে। সব মিলিয়ে, আইসিজের আজকের রায় আন্তর্জাতিক আইনে নতুন ইতিহাস তৈরি করতে পারে। তবে রোহিঙ্গাদের জন্য প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে হলে গণহত্যার দায় নির্ধারণের পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসন, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।   আরটিভি/এসকে
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ
মক্কায় বিরল সম্মান পেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু
সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বিরল সম্মান পেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায়ের সুযোগ পান তিনি।
মক্কায় বিরল সম্মান পেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু
আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী
ব্রাজিলের আমাজন বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগহীন অবস্থায় বসবাস করা বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আওয়ার প্রায় ২০ সদস্য প্রথমবারের মতো বন থেকে বেরিয়ে এসে সরকারি একটি দলের সঙ্গে যোগাযোগ করেছেন।
আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী
আরও পড়ুন
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
শিশুকে যৌন নিপীড়ন, ইমামের ৭ বছরের কারাদণ্ড
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...