ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ সম্প্রচারে প্রার্থনার সময় ক্রুশ পড়ে যাজকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম
ছবি: সংগৃহীত

ইকুয়েডরে গির্জায় প্রার্থনার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সময় বড় একটি কাঠের ক্রুশ পড়ে এক যাজকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির গুয়ায়াকিল শহরের নুয়েস্ত্রা সেনোরা দেল পেরপেতুয়ো সোকোরো গির্জায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাজকের নাম পাত্রিসিও আলফ্রেদো সানচেজ মোলিনারি। তিনি গির্জার বেদিতে দাঁড়িয়ে প্রার্থনার সময় পবিত্র কমিউনিয়ন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার পেছনে থাকা বড় কাঠের ক্রুশটি হঠাৎ সামনের দিকে পড়ে তার ওপর আঘাত হানে।

ঘটনার ভিডিওতে গির্জার ভেতরে উপস্থিত লোকজনের চিৎকার এবং যাজককে উদ্ধারের জন্য ছুটে যাওয়ার দৃশ্য দেখা যায়। এ সময় এক নারীকে অ্যাম্বুলেন্স ডাকার অনুরোধ জানাতেও শোনা যায়।

গুয়ায়াকিলের আর্চডায়োসিস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে যাজকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সানচেজ মোলিনারি ওই গির্জার দায়িত্বপ্রাপ্ত যাজক ছিলেন।

ইকুয়েডরের সংবাদমাধ্যম প্রিমিসিয়াসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার মাত্র এক দিন আগে ধর্মযাজক হিসেবে অভিষেকের বার্ষিকী উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছিল আর্চডায়োসিস।

সানচেজ মোলিনারি রেডেম্পটরিস্ট নামে পরিচিত একটি ধর্মীয় সংগঠনের সদস্য ছিলেন। এর আগে তিনি দেশটির লস রিওস প্রদেশের ভিনসেস শহরের সান লরেঞ্জো গির্জায় কয়েক বছর দায়িত্ব পালন করেন।

তবে কী কারণে বড় কাঠের ক্রুশটি পড়ে গিয়েছিল, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে গির্জা কর্তৃপক্ষও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।

সূত্র: ফক্স নিউজ

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১।
মহাকাশে ৫০ বছর ছুটে নতুন রেকর্ড নাসার মহাকাশযানের, বার্তা পৌঁছাতে লাগে এক দিন! 
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের দিকে তাকিয়ে রোহিঙ্গারা। গাম্বিয়ার করা মামলায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিয়ানমারের বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাচ্ছে আদালত। গাম্বিয়ার পক্ষে রায় এলে আন্তর্জাতিক আইনের ইতিহাসে তৈরি হতে পারে নতুন নজির। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে চালানো সামরিক অভিযানের ঘটনায় করা গণহত্যার মামলায় আজ রায় ঘোষণা করবে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এ মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয়ভাবে গণহত্যার দায় নির্ধারণ করা হবে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। এতে অভিযোগ করা হয়, ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে মিয়ানমার। গাম্বিয়ার পক্ষে রায় এলে আন্তর্জাতিক আইনের ইতিহাসে তা হবে গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক আদালত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেনি। ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে অবস্থান করছেন। জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের ২০১৮ সালের প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান ছিল প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় চরম অসামঞ্জস্যপূর্ণ। ওই প্রতিবেদনে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের সুপারিশ করা হয়। তবে মিয়ানমার সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছিল। মামলার শুরুতে মিয়ানমারের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন নোবেলজয়ী অং সান সু চি। পরে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির পক্ষে মামলাটি পরিচালনার দায়িত্ব নেয় সামরিক সরকারের নিয়োগ করা নতুন আইনি দল। গণহত্যার অভিযোগ প্রমাণের কঠিন চ্যালেঞ্জ আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত কঠিন। এ ক্ষেত্রে শুধু হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রমাণ যথেষ্ট নয়; কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, সেটিও প্রমাণ করতে হয়। ১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনা সার্বিয়ার বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করেছিল। ২০০৭ সালে দেওয়া রায়ে আদালত স্রেব্রেনিৎসার হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলেও সার্বিয়ার সরাসরি গণহত্যার উদ্দেশ্য প্রমাণিত হয়নি। তবে গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে দেশটিকে দায়ী করা হয়। মিয়ানমারের পক্ষ থেকেও একই ধরনের যুক্তি তুলে ধরা হয়েছে। অং সান সু চির দাবি ছিল, ২০১৭ সালের সামরিক অভিযানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে, কিন্তু তা গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে না। অন্যদিকে গাম্বিয়ার আইনজীবীরা রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন, চলাচল ও শিক্ষা-স্বাস্থ্যসেবায় বিধিনিষেধ এবং ২০১৭ সালের সামরিক অভিযানের বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন। রায় মিয়ানমারের জন্য কী বার্তা দেবে? গাম্বিয়ার পক্ষে রায় এলে মিয়ানমারের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও সংকটে পড়তে পারে। বিশেষ করে ২০১৭ সালের সামরিক অভিযানের জন্য দায়ী দেশটির বর্তমান সামরিক নেতৃত্বের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। তবে আইসিজের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং আদালত নিজে কোনো ফৌজদারি শাস্তি দিতে পারে না। রায়ের বাস্তবায়ন ও জবাবদিহির বিষয়টি আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। রোহিঙ্গাদের জন্য এ রায় দীর্ঘদিনের নির্যাতন ও দুর্ভোগের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার গুরুত্বপূর্ণ উপলক্ষ হতে পারে। তবে শুধু আদালতের রায়ে তাদের প্রত্যাবাসনের পথ সহজ হবে না। বর্তমানে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। রাজ্যটির বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে মানবেতর পরিবেশে শরণার্থীশিবিরে বসবাস করছেন। আন্তর্জাতিক সহায়তা কমে আসায় তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে। সব মিলিয়ে, আইসিজের আজকের রায় আন্তর্জাতিক আইনে নতুন ইতিহাস তৈরি করতে পারে। তবে রোহিঙ্গাদের জন্য প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে হলে গণহত্যার দায় নির্ধারণের পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসন, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।   আরটিভি/এসকে
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ
মক্কায় বিরল সম্মান পেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু
সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বিরল সম্মান পেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায়ের সুযোগ পান তিনি।
মক্কায় বিরল সম্মান পেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু
আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী
ব্রাজিলের আমাজন বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগহীন অবস্থায় বসবাস করা বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আওয়ার প্রায় ২০ সদস্য প্রথমবারের মতো বন থেকে বেরিয়ে এসে সরকারি একটি দলের সঙ্গে যোগাযোগ করেছেন।
আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং শি জিনপিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় কূটনৈতিক প্রথা ভেঙে চীনের শেনজেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পরপরই রানওয়েতে শি জিনপিং নিজে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং তাকে জড়িয়ে ধরেন। বিবিসির খবরে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) শেনজেনে অবতরণের মধ্য দিয়ে নতুন এক ইতিহাসের অংশ হয়েছেন ট্রাম্প। শেনজেনে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের তিন প্রভাবশালী নেতার এই নজিরবিহীন যৌথ বৈঠক ঘিরে শহরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম শেনজেনে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শেনজেনকে দেশটির ‘সিলিকন ভ্যালি’ বলা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোরই আবাস এই শহর। শেনজেনে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ট্রাম্পের জন্য লালগালিচা বিছানো হয়। ট্রাম্পের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে জড়ো হন স্থানীয় বাসিন্দারাও। তার গাড়িবহরের পথের পাশে ছোট ছোট দলে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান তারা। ট্রাম্পের অবস্থানের কথা জানা গেছে- এমন একটি হোটেলের বাইরেও জড়ো হন স্থানীয়রা। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হোটেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। এক তরুণ মার্কিন প্রেসিডেন্টের হোটেলের কাছের একটি সড়কে অপেক্ষা করার সময় বলেন, ‘আমি আশা করি, ট্রাম্পের এই সফর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে পারবে।’ ঐতিহাসিক এই আয়োজন ঘিরে ১৮ মিলিয়ন মানুষের শহর শেনজেনের পার্ক ও সড়কগুলোতেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আরটিভি/টিআর
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং শি জিনপিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে