ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানে। দেশটির বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন এ ঘটনায়। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই দুর্ঘটনাটি ঘটে। খবর দ্য ডনের।

শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার ডনকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়।

তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। ডিসি আরও জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল। তবে, পথে আরেকটি বাস বিকল হয়ে যাওয়ায় সেখানকার আরও কয়েকজন যাত্রী এই বাসে ওঠেন।

এদিকে, ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। এক বিবৃতির মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দুর্ঘটনাস্থলের আশপাশের সংশ্লিষ্ট বিভাগগুলোকে উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান শাসিত কাশ্মীরে কী ঘটছে?
পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নির্বাচনি উত্তেজনার জেরে ১০০ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট ব্যবহারে কঠোর বিধিনিষেধ বহাল রয়েছে।
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান শাসিত কাশ্মীরে কী ঘটছে?
এবার ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়ক
দীর্ঘদিন ধরে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান। কারাগারে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে পরিবার।
এবার ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়ক
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে জোটের অবস্থান জানাল পাকিস্তান
গত ৭ আগস্ট এই প্রতিরক্ষা জোট গঠনের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল এতে যোগ দিতে পারে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকেও ন্যাটোর আদলে গঠিত এই জোটে যোগদানের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হয়েছে একাধিকবার।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে জোটের অবস্থান জানাল পাকিস্তান
টিকটক তারকা বানানোর লোভ দেখিয়ে পাকিস্তানি কিশোরকে সংঘবদ্ধ বলাৎকার
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে মাদক সেবন করিয়ে সংঘবদ্ধভাবে বলাৎকারের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। টিকটক তারকা বানানোর প্রলোভন দেখিয়ে ওই কিশোরকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে ভুক্তভোগী কিশোর তার বাবাকে হারায়। এরপর থেকে সে মায়ের সঙ্গে বসবাস করছিল। খবর ডন-এর। পুলিশের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোনে আসক্ত ওই কিশোর নিয়মিত নিজের টিকটক অ্যাকাউন্টে বিভিন্ন ভিডিও আপলোড করত। প্রায় এক মাস আগে, এক ব্যক্তির কাছে তার কাছে একটি কল আসে। মামলার নথি থেকে জানা যায়, ওই ব্যক্তি ভুক্তভোগী কিশোরকে টিকটক তারকা বানানোর প্রতিশ্রুতি দেন। মামলার নথিতে বলা হয়েছে, ওই ব্যক্তি কিশোরের সঙ্গে যোগাযোগের পর সোমবার (৭ সেপ্টেম্বর) তার সঙ্গে সরাসরি দেখা করার কথা ঠিক করেন। নির্ধারিত সময়ে দেখা করার পর ওই ব্যক্তি কিশোরকে সঙ্গে নিয়ে একটি বাসায় যান। অভিযোগ রয়েছে, সেখানে ওই ব্যক্তি ও তার এক সহযোগী অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরকে মাদক সেবনে বাধ্য করেন। পরে আরও দুই ব্যক্তি তাদের সঙ্গে যোগ দেন। তারা কিশোরের মোবাইল ফোন নিয়ে নেন এবং কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে পান করতে দেন। ভুক্তভোগী কিশোর পুলিশকে জানায়, নেশাগ্রস্ত হয়ে পড়ার পর উপস্থিত চার ব্যক্তি মিলে তাকে বলাৎকার করেন। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। পরে ওই অবস্থায় তাকে ফেলে অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে চলে যান। পরবর্তীতে কিশোরটি বাসায় ফিরে তার মাকে পুরো ঘটনাটি জানায়। ছেলের কাছ থেকে ঘটনা জানার পর তার মা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি তাদের অবহিত করেন। সন্দেহভাজন চারজনকে আসামি করে এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/এসএস
টিকটক তারকা বানানোর লোভ দেখিয়ে পাকিস্তানি কিশোরকে সংঘবদ্ধ বলাৎকার
চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট
পাকিস্তানের মাটিতে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর বন্দি হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান সামরিক জীবন পেছনে ফেলেছেন।
চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট