ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চিলিতে বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১৬ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত

চিলির দক্ষিণাঞ্চলে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে (নার্সিং হোম) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বয়স্ক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ ও আহত আরও ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আরাউকানিয়া অঞ্চলের পিত্রুফকেন শহরের একটি একতলা বৃদ্ধনিবাসে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট গিয়ে শনিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় প্রশাসন জানায়, আগুন লাগার সময় ভবনটিতে মোট ২৬ জন বয়স্ক মানুষ অবস্থান করছিলেন। উদ্ধারকারীরা ১০ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও ১৬ জন ঘটনাস্থলেই মারা যান। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের শিকার বৃদ্ধনিবাসটির বিরুদ্ধে নিরাপত্তা বিধি না মানার পুরোনো অভিযোগ রয়েছে। পিত্রুফকেনের মেয়র জ্যাকলিন রোমেরো ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হোসে ব্রাভো জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নির্ধারিত স্যানিটারি ও অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘন করে আসছিল। নিয়ম না মেনে পরিচালনা করায় ২০১৯ সাল থেকে একাধিকবার সেটির বিরুদ্ধে জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও কার্যক্রম অব্যাহত ছিল।

ঘটনা তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় পুলিশ ও প্রসিকিউশন। চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত নিহতদের প্রতি শোক জানিয়ে পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় দেশের সব নার্সিং হোমের নিরাপত্তা মান জরুরি ভিত্তিতে পর্যালোচনারও আহ্বান জানান তিনি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাবার কবর জিয়ারতের সময় ধস, ভেতরে পড়ে ছেলের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নিহত বন্ধুর দাফনে অংশ নিতে কবরস্থানে যান চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি। সেখানে বাবার কবর জিয়ারত শেষে সেটির ওপর বসতেই ভেঙে পড়ে কবরের পাথরের কাঠামো। এতে ভেতরের সমাধিকক্ষে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বাবার কবর জিয়ারতের সময় ধস, ভেতরে পড়ে ছেলের মৃত্যু
মাদুরোর পতনের পর ভেনেজুয়েলায় নির্বাচন দাবিতে রাজপথে হাজারো মানুষ
ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।
মাদুরোর পতনের পর ভেনেজুয়েলায় নির্বাচন দাবিতে রাজপথে হাজারো মানুষ
কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি অবৈধ স্বর্ণখনিতে ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫
স্বপ্নের নারীকে বিয়ে করতে ১২০০ মাইল পাড়ি, গিয়ে জানলেন প্রেমিকা এআই
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমিকাকে বিয়ে করার আশায় নিজের সব সম্পদ বিক্রি করে ১ হাজার ২০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়েছিলেন ব্রাজিলের এক ব্যক্তি।
স্বপ্নের নারীকে বিয়ে করতে ১২০০ মাইল পাড়ি, গিয়ে জানলেন প্রেমিকা এআই
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
আরও পড়ুন
চিলিতে ভয়াবহ বন্যা, রাস্তায় ভেসে গেল গাড়ি
শত শত প্রজাতির ফুলের চাদরে ঢেকে গেছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি
নাতনির সঙ্গে ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর