ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আমাজন থেকে উধাও ২৪ কোটি একরের বনাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে আমাজন বনের গুরুত্ব অপরিসীম। আমাজন কনজারভেশনের মনিটরিং অব দ্য আন্দিজ আমাজন প্রোগ্রামের (এমএএপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, আমাজনের প্রাথমিক বনাঞ্চলের ২৪ কোটি একর জমি ধ্বংস হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোট আয়তনের সমান।

আমাজন কনজারভেশনের মনিটরিং অব দ্য আন্দিজ আমাজন প্রোগ্রামের তথ্যমতে, আমাজন অববাহিকার ৯টি দেশ জুড়ে থাকা মোট প্রাথমিক বনাঞ্চলের প্রায় ১৫ শতাংশ ইতিমধ্যে চিরতরে হারিয়ে গেছে। মানুষের জমি দখলের তীব্র প্রবণতা এবং দাবানলের ধ্বংসযজ্ঞ এই হ্রাসের প্রধান কারণ। ২০২১ সালের প্রতিবেদনে আমাজন বনাঞ্চল হ্রাসের হার ১৩ দশমিক ২ শতাংশ বলা হয়েছিল। কাগজে–কলমে ব্যবধান সামান্য মনে হলেও বাস্তবে এটি এক বিশাল এলাকাজুড়ে পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে। আমাজন বন ধ্বংসের ৭৯ দশমিক ৪ শতাংশই ঘটেছে ব্রাজিলে। এরপর বলিভিয়ায় ৬ দশমিক ২ শতাংশ, পেরুতে ৫ দশমিক ৮ শতাংশ এবং কলম্বিয়ায় ৪ দশমিক ৫ শতাংশ ধ্বংস হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী সময়ে আরও ৩ কোটি ২২ লক্ষ একর বনাঞ্চল ধ্বংস হয়েছে। এই হার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের আয়তনের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। ২০২৩ সালের শক্তিশালী এল নিনোর প্রভাবে ২০২৪ সালে রেকর্ড পরিমাণ বনভূমি দাবানলে ভস্মীভূত হয়। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আমাজনের ২৫ শতাংশ বন ধ্বংস হলে পুরো অববাহিকা স্থায়ীভাবে বদলে যাবে। আমাজনের বিশাল সব গাছ মাটি থেকে পানি টেনে নিয়ে বাষ্প আকারে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। বাতাস এই জলীয় বাষ্পকে মহাদেশজুড়ে ছড়িয়ে দেয়, যাকে বিজ্ঞানীরা উড়ন্ত নদী বলেন। আমাজন তার নিজের বৃষ্টিপাতের প্রায় অর্ধেক নিজ থেকেই তৈরি করে। পানির এই প্রবাহ কয়েকবার ব্যবহৃত হয়।

গবেষক ম্যাট ফিনার জানিয়েছেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রায়ই বলা হয় আমাজন এক বিপজ্জনক মোড়ের কাছাকাছি পৌঁছাচ্ছে। প্রকৃত তথ্য হচ্ছে বনাঞ্চল উচ্ছেদ ও দাবানলে আমাজনের ১৫ শতাংশ ধ্বংস হয়ে গেছে। এর মাধ্যমে রেইনফরেস্ট টিকিয়ে রাখা জলবিজ্ঞান চক্রটি চিরতরে ব্যাহত হতে পারে। এই অঞ্চলের যে অংশ আগে থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে প্রভাব সবচেয়ে দ্রুত পড়বে। পেরু ও বলিভিয়ার যেসব কৃষক ও সাধারণ মানুষ বৃষ্টির ওপর নির্ভরশীল, তাদের সামনে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে। দূরবর্তী কোনো পরিবেশ সংকটের চেয়ে আকাশে বৃষ্টিবাহী মেঘ আসার অনিশ্চয়তাই তাদের জন্য এখন সবচেয়ে বড় বাস্তবতা।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা
ব্রাজিলের আমাজন অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির উত্তরাঞ্চলীয় পারা রাজ্য।
আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা
নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিওর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলার কাছে প্রায় ৪৫ লাখ ভোটে হেরে যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে দেশের বৈধ নেতা দাবি করেছেন সিনেটর ফ্লাভিও বলসোনারো।
নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিওর
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পরিবারসহ পালালেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার খবরের মধ্যে সিনেটর ফ্লাভিও বলসোনারো ও তার পরিবারকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পরিবারসহ পালালেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার পুনর্নির্বাচনে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাডা, মেক্সিকো, কিউবা, চিলিসহ বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের মসনদে বসতে যাচ্ছেন বামপন্থি এই নেতা। তিনি ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি।
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
আরও পড়ুন
আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ, একসঙ্গে জানাজা
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের