ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেম (cloud system) হ্যাক হওয়ার খবর প্রকাশের পর দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থা নিরাপদ রয়েছে। তবে বিমানবাহিনীর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’ ব্যবস্থায় হামলার বিষয়ে সরাসরি কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

শুক্রবার (২৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হ্যাকের ঘটনায় সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্য ফাস হয়ে থাকতে পারে। বার্তা সংস্থা রয়টার্সও এর আগে এ হামলার খবর প্রকাশ করে। একটি প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মীরা হ্যাকের বিষয়টি শনাক্ত করেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেন, তাদের সব ব্যবস্থা সার্বক্ষণিকভাবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিরাপদ রাখা হচ্ছে। তবে নীতিগত ও নিরাপত্তার কারণে নিজস্ব নেটওয়ার্কের অবস্থা নিয়ে মন্তব্য করেনি দপ্তরটি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও তদন্ত সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থায় সাইবার হামলার খবর এসেছে। বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সরবরাহব্যবস্থাও হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।

সূত্র: এএফপি

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
থ্যাংকসগিভিংয়ের দিন বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস বাড়ি
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ওয়াতোনায় থ্যাংকসগিভিংয়ের দিন (থ্যাংকসগিভিং ডে) ভয়াবহ বিস্ফোরণে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
থ্যাংকসগিভিংয়ের দিন বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস বাড়ি
মাদক পাচারকারীদের তথ্য সংগ্রহে উদ্যোগ, প্রতিবাদ মেক্সিকোর
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে মাদক পাচারকারী ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিষয়ে তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মেক্সিকো। 
মাদক পাচারকারীদের তথ্য সংগ্রহে উদ্যোগ, প্রতিবাদ মেক্সিকোর
ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ছাড়াবে ১৩ বিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও জ্বালানির উচ্চ দাম উপেক্ষা করে ব্ল্যাক ফ্রাইডেতে (২৭ নভেম্বর) অনলাইনে কেনাকাটায় ঝুঁকছেন ক্রেতারা।
ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ছাড়াবে ১৩ বিলিয়ন ডলার
সফল অস্ত্রোপচার, বাসায় ফিরলেন নিউইয়র্কের মেয়র মামদানি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির অ্যাকিলিস টেন্ডনে (গোড়ালির ঠিক ওপরে মানবদেহের সবচেয়ে বড়, মোটা এবং শক্তিশালী টেন্ডন) সফল অস্ত্রোপচার হয়েছে। 
সফল অস্ত্রোপচার, বাসায় ফিরলেন নিউইয়র্কের মেয়র মামদানি
রানওয়েতে দুই যাত্রীবাহী বিমানের ডানায় ধাক্কা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে রানওয়েতে চলার সময় আমেরিকান এয়ারলাইনসের দুটি যাত্রীবাহী বিমানের ডানার প্রান্তে ধাক্কা লাগে। 
রানওয়েতে দুই যাত্রীবাহী বিমানের ডানায় ধাক্কা
আরও পড়ুন
১৩১ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যে মাছ, গবেষণায় চমকপ্রদ তথ্য
থ্যাংকসগিভিংয়ের দিন বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস বাড়ি
মাদক পাচারকারীদের তথ্য সংগ্রহে উদ্যোগ, প্রতিবাদ মেক্সিকোর
ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ছাড়াবে ১৩ বিলিয়ন ডলার