ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম
প্রতীকী ছবি

সম্প্রতি নজিরবিহীন এক সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের এই হামলায় চারদিন বন্ধ ছিল দেশটির এক বিদ্যুৎকেন্দ্র।

শনিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।

ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যে এমন কোনো স্থাপনা বিকল করতে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের সফল হওয়ার ঘটনা এটিই প্রথম। এ ধরনের হামলার মধ্যে এটিকে সবচেয়ে সফল সাইবার হামলা বলেও মনে করা হচ্ছে।

টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের পানি অবকাঠামোতে চালানো ধারাবাহিক সাইবার হামলার সময়ের সঙ্গে যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রে হামলার সময় মিলে যায়। ওই হামলাগুলো হোয়াইট হাউসে বেশ উদ্বেগ তৈরি করেছিল।

আরও পড়ুন

নিরাপত্তাজনিত কারণে ব্রিটিশ কর্মকর্তারা কোন বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হয়েছিল, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে জানা গেছে, স্থাপনাটি চার দিন অচল ছিল এবং কর্মীরা সেটি পুনরায় চালু করার জন্য লড়াই চালিয়ে গেছেন।

অবশ্য, আক্রান্ত বিদ্যুৎকেন্দ্রটি তুলনামূলকভাবে ছোট ছিল এবং এর অচলাবস্থায় যুক্তরাজ্যের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বা বিদ্যুৎ উৎপাদনে কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। ঘটনার পর সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের বিষয়টি জানায় এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ, নির্দেশনা ও পরবর্তী করণীয় জানিয়ে চিঠি পাঠায়।

ঘটনাটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারকেও (এনসিএসসি) জানানো হয়েছে বলে জানা গেছে। এনসিএসসি হলো গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউয়ের একটি জনসংশ্লিষ্ট শাখা, যা বিদেশি হুমকি থেকে জাতীয় অবকাঠামো নিরাপদ রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ দেয়।

টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার হ্যাকারদের ঝুঁকি নিয়ে বারবার সতর্ক করে যাচ্ছে ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। প্রতিদিন গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো ও সরকারি সংস্থাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে হ্যাকার গ্রুপগুলো।

এর আগে, বড় ধরনের এক সাইবার হামলায় এনএইচএসের বিভিন্ন ব্যবস্থা, স্কুল এবং বাণিজ্যিক উৎপাদন স্থাপনা অচল হয়ে পড়েছিল। জাগুয়ার ল্যান্ড রোভারের উৎপাদন লাইনও এর মধ্যে রয়েছে। বিদেশি হ্যাকাররা খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের তথ্য এবং গত বছর নির্বাচন কমিশনের ভোটারদের তথ্যও চুরি করেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে, সতর্কবার্তা সত্ত্বেও কোনো হ্যাকার এর আগে যুক্তরাজ্যের কোনো বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি অচল করতে পেরেছে বলে রেকর্ড নেই।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
ইংল্যান্ডের কর্নওয়ালে নয় দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায় স্বীকার করা বাবা-মাকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তাদের এখনই কারাগারে যেতে হচ্ছে না।
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি জানিয়েছেন, মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর দীর্ঘদিন মানসিক কষ্টের মধ্যে ছিলেন তিনি।
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
মূলত, বাংলাদেশে ফিরে গেলে জীবননাশের ঝুঁকি রয়েছে— এমন মিথ্যা দাবি তুলে বেশ কয়েকজন বাংলাদেশি পুরুষের ভুয়া অ্যাসাইলাম আবেদন তৈরিতে সরাসরি সহায়তা করেছে এক প্রতারক চক্র।
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে নিরাপত্তা নিয়ে ঘটনার পর সেখানে থাকা সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওই ঘাঁটির কাছে বিস্ফোরক ও সন্ত্রাসবাদের অভিযোগে পাঁচ ব্রিটিশ নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তারের পর এ পদক্ষেপ নেওয়া হলো।
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ
রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ক্ষোভ ধর্মমন্ত্রীর