ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে ব্রিটিশ লেখক ডেভিড ওয়ালিয়ামস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও শিশুতোষ বইয়ের লেখক ডেভিড ওয়ালিয়ামস। ছবি: সংগৃহীত

ব্রিটিশ কৌতুক অভিনেতা ও শিশুতোষ বইয়ের লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন নির্যাতন ও কিশোরীদের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরির অভিযোগে তদন্ত শুরু করেছে লন্ডনের পুলিশ। ৫৫ বছর বয়সী এই লেখকের বিরুদ্ধে একাধিক গুরুতর যৌন অপরাধের অভিযোগ উঠেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে অতীতে সংঘটিত একাধিক গুরুতর যৌন অপরাধের অভিযোগ পেয়েছে তারা। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি নিউজ ও দ্য গার্ডিয়ান এক অনুসন্ধানী প্রতিবেদনে ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ প্রকাশ করে। প্রতিবেদনে কয়েকজন নারী অভিযোগ করেন, ২০০৩ সাল থেকে বিভিন্ন সময়ে তাদের সঙ্গে অসদাচরণ করেছেন তিনি। তাদের একজনের দাবি, ১৫ বছর বয়সে লন্ডনে ওয়ালিয়ামসের বাড়িতে তিনি যৌন নির্যাতনের শিকার হন।

তবে অভিযোগ অস্বীকার করে ওয়ালিয়ামস বলেন, তিনি কোনো যৌন অপরাধ করেননি এবং আইন ভঙ্গ করেননি। তিনি নিজেকে যৌন অপরাধী হিসেবেও মানতে নারাজ।

অভিযোগ প্রকাশের পর ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি তার অভিনীত কয়েকটি অনুষ্ঠান সরিয়ে নিয়েছে। তার সাহিত্যিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানও সম্পর্ক ছিন্ন করেছে। এর আগে নারী কর্মীদের হয়রানির অভিযোগে প্রকাশনা সংস্থা হার্পারকলিন্সও তার সঙ্গে চুক্তি বাতিল করেছিল।

লিটল ব্রিটেন ও কাম ফ্লাই উইথ মি অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পান ওয়ালিয়ামস। শিশুদের জন্য লেখা তার বই বিশ্বজুড়ে ৫ কোটি কপির বেশি বিক্রি হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
যুক্তরাষ্ট্রে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগে গ্রেপ্তার ব্রিটিশ রাজবধূ মেগান মার্কলের বাবা থমাস মার্কেলকে আবার কারাগারে পাঠানো হয়েছে। 
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
এআই নিয়ে উপন্যাস লিখে বুকার পুরস্কার জিতলেন এম জন হ্যারিসন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সমকালীন বিশ্বসংকট ও ভবিষ্যতের বিপর্যস্ত ব্রিটেনের চিত্র নিয়ে লেখা উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন।
এআই নিয়ে উপন্যাস লিখে বুকার পুরস্কার জিতলেন এম জন হ্যারিসন
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। 
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে আন্তর্জাতিক জলসীমা থেকে একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাজ্য।
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক