ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার না করলে কী হতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২০, ১১:১৯ পিএম
ডোনাল্ড ট্রাম্প ।। ছবি: সংগৃহীত

ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় জয়ের মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

সিএনএন-এর পূর্বাভাস অনুযায়ী, জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৭৩। অপরদিকে বিবিসির পূর্বাভাসও একই কথা বলছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন । আসছে জানুয়ারিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, তবে সেটি নির্ভর করবে আইনগত চ্যালেঞ্জের ফলাফলের ওপর।

কিন্তু মার্কিন সংবাদ মাধ্যমগুলোর খবর, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি পরাজয় স্বীকার করবেন না, এবং ভোটযুদ্ধের অনেক কিছুই এখনো বাকি আছে''।

তবে যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প যদি নির্বাচনে পরাজিত হন এবং সেই ফলাফল নির্বাচনী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে, তাহলে তিনি পরাজয় স্বীকার করলেন কি করলেন না সেটাতে কিছুই যায় আসে না।

ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালের ২০ জানুয়ারি দুপুর ১২টার দিকে। এর পর তিনি আর প্রেসিডেন্ট থাকবেন না, যদি না তিনি দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে জয়লাভ করেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের বর্তমান ক্ষমতার মেয়াদ শেষ হবে এবং সেসময় বর্তমান নির্বাচনে বিজয়ী প্রার্থী শপথ নেবেন এবং শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তিনিই প্রেসিডেন্ট হবেন।

ট্রাম্প হারলে তাকে কি হোয়াইট হাউস থেকে বের করে দেয়া হবে- এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ভোটের ফলাফলে হেরে গেলেও হয়তো ক্ষমতা ধরে থাকার জন্য নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে আইনি লড়াই চালানোর চেষ্টা করতে পারেন, তবে ওইসব মামলায় কোন কাজ হবে না।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যাই করুন, আসছে ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট শপথ নিলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং বিচার বিভাগসহ প্রশাসনের নিয়ন্ত্রণ নতুন প্রেসিডেন্টের হাতেই চলে আসবে।

তার (ট্রাম) হাতে কি ক্ষমতা আঁকড়ে থাকার কোন পথই নেই- এ বিষয়ে বিশ্লেষকরা বলেন, কিছু জটিল আইনি ফাঁকফোকর দিয়ে এখনও একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে।

অধ্যাপক আলী রীয়াজ বলছেন, এখন পপুলার ভোটগুলো গোনা হচ্ছে। এটা যখন শেষ হবে তখন তা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সার্টিফাই করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই এটা করে থাকেন অঙ্গরাজ্যগুলোর গভর্নর বা সেক্রেটারি অব স্টেট। এর পর ১৪ ডিসেম্বর পপুলার ভোটের ভিত্তিতে রাজ্যগুলোর ইলেকটোরাল কলেজের সদস্যরা সমবেত হয়ে তাদের ভোটগুলো দেবেন।

সাধারণত একেকটি রাজ্যে পপুলার ভোটে যে প্রার্থী বিজয়ী হন তিনিই ওই রাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোট পেয়ে যান। সেকারণেই পপুলার ভোটের ফল জানার সঙ্গে সঙ্গেই সবাই ধরে নেন যে ইলেকটোরাল ভোটের ফল কী হবে।

যদি এমন কিছু ঘটতে পারে যাতে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হেরে গিয়েও ক্ষমতায় আঁকড়ে থাকতে পারেন? এবিষয়ে অধ্যাপক আলী রীয়াজ বলছেন, এ ক্ষেত্রে আইনের ফাঁকফোকর দিয়ে দুদিকে সমস্যা হতে পারে। হতে পারে যে ভোটগণনায় যে ফল পাওয়া গেল - তা অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ সার্টিফাই করলেন না। তবে এর সম্ভাবনা কম, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে রাজ্যগুলোর ফল নিয়ে আপত্তি করছেন - সেগুলোও হয়তো অঙ্গরাজ্য কর্তৃপক্ষ সার্টিফাই করবেন।

দ্বিতীয় সমস্যাটি হতে পারে ইলেকটোরাল কলেজ নিয়ে। তিনি বলেন, ইলেকটোরাল কলেজের সদস্য নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে অঙ্গরাজ্যগুলোর আইনসভার। আইনসভাগুলো চাইলে জো বাইডেনের সমর্থক প্রতিনিধিদের বাদ দিয়ে নিজেদের পছন্দমত ইলেকটোরাল কলেজের প্রতিনিধিদের ফেডারেল কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারেন। সেক্ষেত্রে ইলেকটোরাল ভোটের দুটো স্লেট হতে পারে একটা হচ্ছে যা আসলেই পপুলার ভোটের রায় প্রতিফলিত করবে - আরেকটি রাজ্যের আইনসভাগুলোর আলাদা করে পাঠানো রায়।

তারা যে ভোট দেবেন তা আবার গোনা হবে জানুয়ারির ৬ তারিখ কংগ্রেসে। কংগ্রেসের সেই বৈঠকে সভাপতিত্ব করবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি যদি ইলেকটোরাল কলেজের ভোটগুলোর দুটি স্লেটের একটা রেখে অন্যটা ফেলে দেন বা দুটোর কোনটাই গ্রহণ না করেন - তাহলে একটা সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। সেই সংকটটা হলো - ভাইস প্রেসিডেন্ট দুটো স্লেটই প্রত্যাখ্যান করলে কোনও প্রার্থীরই ২৭০টি ইলেকটোরাল ভোট হবে না। সেক্ষেত্রে প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারণ করবে কংগ্রেস।

"সেক্ষেত্রে প্রতিটা অঙ্গরাজ্য একটা করে ভোট পাবে। কিন্তু বর্তমানে ২৩টি অঙ্গরাজ্যে সংখ্যাগরিষ্ঠতা আছে ডেমোক্র্যাটদের, ২৬টিতে রিপাবলিকানদের। এভাবে ভোট হলে ২৬টি ভোট পেয়ে যাবেন ট্রাম্প, এবং তিনিই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেন। এটা হবে এক বিপজ্জনক পরিস্থিতি। তবে হাউজের স্পিকার ন্যান্সি পেলোসি হয়তো এ প্রক্রিয়া বিলম্বিত করতে বা থামিয়ে দিতে পারেন, তাহলে এক পর্যায়ে হয়তো তার হাতে দায়িত্ব এসে পড়তে পারে।" সূত্র: বিবিসি বাংলা।

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
করোনা শনাক্তের এক বছরের দিনে মৃত্যুর রেকর্ড
করোনাভাইরাস প্রার্দুভাবের এক বছর হলো আজ। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিস্ত টের পাওয়া যায়। কোভিড-নাইনটিন শনাক্তের বর্ষপূর্তির দিনে বিশ্বে রেকর্ড প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গেল এক বছরে যা সবচেয়ে বেশি।  বুধবার প্রথমবারের মতো একদিনে প্রায় ৪ হাজার মানুষ মারা গেছে শুধু যুক্তরাষ্ট্রেই। দ্বিতীয় সর্বোচ্চ, ১ হাজার দুইশ’র বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে।  এদিন এপ্রিলের পর প্রথম হাজারের কাছাকাছি মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাজ্য। জার্মানিতে এ সংখ্যা সাড়ে ৭০০। প্রায় ৬০০ করে প্রাণহানি ছিল রাশিয়া, ইতালি আর পোল্যান্ডে। পাঁচ শতাধিক মতো দক্ষিণ আফ্রিকায়।  দৈনিক প্রাণহানি কিছুটা কমেছে ফ্রান্স ও ভারতে। যদিও মহামারিতে ভারতে মোট প্রাণহানি দেড় লাখ ছুঁতে যাচ্ছে। করোনার উৎপত্তিস্থল চীনের উহানে প্রায় ৫ শতাংশ মানুষ করোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন। এমন তথ্য জানালো দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের গবেষকরা।  প্রাণঘাতী কোভিডে বিশ্বজুড়ে প্রাণ গেছে ১৮ লাখের বেশি মানুষের। আর শনাক্তের সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। ওয়াই
করোনা শনাক্তের এক বছরের দিনে মৃত্যুর রেকর্ড
ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করছে ট্রাম্পের সহযোগীরা
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতা হস্তান্তরের পথে পেন্টাগণসহ সরকারের বিভিন্ন ক্ষেত্রে থাকা ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা বাধা সৃষ্টি করছেন। সদ্য নির্বাচিত বাইডেন হুঁশিয়ার দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের এমন সহিংস আচরণের জন্য হুমকির মুখে পড়ছে আমেরিকার নিরাপত্তা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র নীতি বিষয়ক টিমের সাথে এক বৈঠকের পর এসব কথা বলেন জো বাইডেন। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব থেকে বাধার সম্মুখীন হচ্ছি আমরা। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় থেকে এ বাধা আসছে। তিনি আরও বলেন, ক্ষমতা হস্তান্তর বিষয়ক টিমের কাছে বিদায়ী প্রশাসনের কোনো প্রকার তথ্য সরবরাহ না করা খুবই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এই মুহূর্তে আমরা প্রয়োজনীয় সকল তথ্য পাচ্ছি না এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য অনেক জরুরী। আমার দৃষ্টিতে এটি কেবলই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়া ছাড়া অন্য কিছুই নয়। জো বাইডেন বলেন, বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা সেনাদের বিষয়ে একটি স্পষ্ট চিত্র চান তিনি। বাজেট পরিকল্পনার বিষয়ে পরিপূর্ণ ধারণা থাকা প্রয়োজন বলেও মনে করছেন বাইডেন। এছাড়া ট্রাম্প প্রশাসন দেশটির বিভিন্ন সংস্থার বিভিন্ন রকম ক্ষতি করেছেন বলেও মন্তব্য করেন। এসএল/এফএ
ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করছে ট্রাম্পের সহযোগীরা
যুক্তরাষ্ট্রে টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত নার্স
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন নার্স ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা নেয়ার এক সপ্তাহ পর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের একটি অ্যাফ্লিয়েট মঙ্গলবার এমন খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৪৫ বছর বয়সী ওই নার্স ম্যাথিউ ডব্লিউ. স্থানীয় দুটি হাসপাতালে কাজ করেন। গত ১৮ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, তিনি ফাইজারের করোনা টিকা নিয়েছেন। এবিসি নিউজ অ্যাফ্লিয়েটকে তিনি বলেন, টিকা নেয়ার পর একদিন বাহুতে ব্যথা ছিল কিন্তু অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। তবে ছয়দিন পর বড়দিনের আগের দিন কোভিড-১৯ ইউনিটে এক শিফট কাজ করার পর অসুস্থ হয়ে পড়েন ম্যাথিউ। তিনি শীত শীত অনুভব করেন এবং পরে মাংসপেশী ব্যথা এবং ক্লান্তিবোধ করেন। তাই বড়দিনের একদিন পর করোনা টেস্ট করার পর ম্যাথিউর রিপোর্ট পজিটিভ আসে। সান ডিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টার্সের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান রামের্স বলেছেন, এমনটা ঘটা অস্বাভাবিক নয়। তিনি বলেন, টিকার ক্লিনিক্যাল ট্রায়াল থেকে আমরা জেনেছি যে সুরক্ষা বলয় তৈরি করতে ১০-১৪ দিন লাগে। রামের্স আরও বলেন, আমরা মনে করি প্রথম ডোজ নেয়ার পর ৫০ শতাংশের মতো প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে ৯৫ শতাংশ কার্যকারিতার জন্য দ্বিতীয় ডোজ নিতে হবে। এ
যুক্তরাষ্ট্রে টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত নার্স
শেয়ারবাজারে পুঁজি খাঁটিয়ে ২০২১ সালে ধনী হতে বাফেটের পরামর্শ
ধনী হওয়া একবারে সহজ কাজ নয়। আপনি যে ক্ষেত্রেই বিনিয়োগ করেন না কেন তা যদি নির্দিষ্ট প্রক্রিয়ায় বুঝেশুনে করতে পারেন তাহলে ধনী হওয়া অতটা কঠিনও নয়। আর শেয়ারবাজারে পুঁজি খাঁটিয়ে ২০২১ সালে ধনী হতে হলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন মার্কিন ব্যবসায়ী, বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত ওয়ারেন বাফেট। শত কোটিপতি এই বিনিয়োগকারীর একটি দর্শন আছে, তিনি সব সময় ভালো মানের শেয়ার কম দামে কিনতে পড়ন্ত বাজারকে প্রাধান্য দেন। এসব শেয়ার তিনি দীর্ঘ সময় ধরে রেখে বিক্রি করেন। এভাবে টেকসই সময়ে বেশ ভালো রিটার্ন পান।  বাফেটের পরামর্শ হলো, যারা সবচেয়ে ভালো কোম্পানি, সাধ্যের তুলনায় কম দামে বাণিজ্য করে এমন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত। হয়তো তারা সাময়িক দুর্বল হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো ঘুরে দাঁড়ায়। স্বর্ণ ও বিটকয়েনে বিনিয়োগ করবেন কি যদিও ২০২০ সাল স্বর্ণ ও ডিজিটাল কারেন্সিতে বিনিয়োগের একটা রমরমা সময় পার করেছে। ২০২০ সালের ২৭ জুলাই প্রথম ৯ বছরের রেকর্ড ভাঙে স্বর্ণের দাম। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়ে হয় ১ হাজার ৯৪৪ ডলার। আগস্টে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭২ ডলার ৫০ সেন্ট পর্যন্ত উঠে যায়। বছরের শেষে এসে এখন পর্যন্ত দাম কমেছে ১৫ শতাংশ।  অন্যদিকে বিটকয়েনের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রচলিত অর্থনৈতিক ধারার সঙ্গে এর সম্পর্ক কম থাকায় এটিকে নিরাপদ মনে করেছেন বিনিয়োগকারীরা। ওয়ারেন বাফেট মনে করেন, ধসের পর শেয়ারবাজারে বিনিয়োগ করলে তা স্বর্ণ ও বিটকয়েনের চেয়ে অধিক রিটার্ন দিতে পারে। বড় ধরনের ধসের পর সব সময়ই শেয়ারবাজার ঘুরে দাঁড়ায়। স্বর্ণের দাম কমলে একক ক্রেতার জন্য সুখবর হলেও বিনিয়োগকারীদের জন্য তা ভালো নয়। নতুন বছরে শেয়ারবাজারের বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। নিজের সামর্থ্য বাড়াতে বিনিয়োগ করা সবচেয়ে ভালো বিনিয়োগ বলে মনে করেন তিনি। জিএ
শেয়ারবাজারে পুঁজি খাঁটিয়ে ২০২১ সালে ধনী হতে বাফেটের পরামর্শ
যুক্তরাষ্ট্র তিন হাজার স্মার্ট বোমা দিচ্ছে সৌদিকে
দূর পাল্লায় যেতে সক্ষম, আকাশ থেকে স্থলে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এমন তিন হাজার স্মার্ট বোমা পাচ্ছে সৌদি আরব। দেশটির কাছে সম্ভাব্য বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে এ বিষয়ক সমঝোতা চুক্তিটি ২৯০ বিলিয়ন ডলারের বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর। যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা সৌদি আরব। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিনগুলোতে দেশটির কাছে এসব অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে রিয়াদের ওপর চাপ সৃষ্টি করা তার উদ্দেশ্য।  বিবৃতিতে পেন্টাগন বলেছে, সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলার সামর্থ্যের উন্নতি ঘটাবে। অস্ত্র বিক্রির এই প্যাকেজে তিন হাজার জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোম্ব আই (এসডিবি আই), কন্টেইনার, সাপোর্ট ইকুইপমেন্ট, স্পেয়ার্স ও কারিগরি সহযোগিতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে। অস্ত্রের সম্ভাব্য এই বিক্রির বিষয়টি মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে জানিয়েছে পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোপারেশন এজেন্সি। ইয়েমেনে সৌদি আরবের বোমা হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বেশি হওয়ায় মার্কিন কংগ্রেসের অনেক সদস্য ক্ষুব্ধ। চলতি বছরের প্রথমদিকে রিয়াদের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি আটকে দেওয়ার চেষ্টা করেছিল তারা, কিন্তু ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। জিএ
যুক্তরাষ্ট্র তিন হাজার স্মার্ট বোমা দিচ্ছে সৌদিকে
আরও পড়ুন
মার্কিন নির্বাচন: ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টে খারিজ
মার্কিনিরা আরও বেশি বিভক্ত : ওবামা
হোয়াইট হাউসের বাইরে বাইডেন সমর্থকদের ‍উল্লাস
ফল চ্যালেঞ্জ করে আগামী সোমবার আদালতে যাবেন ট্রাম্প