ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার আরও দুই দেশের সরকার পতনের হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ভেনেজুয়েলার ভূখণ্ডে ঢুকে ভয়াবহ এক সামরিক অভিযান চালানোর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মাদুরোর এমন করুণ পরিণতি ঘটানোর পর এবার আরও দুই দেশের সরকারকে ভায়ানক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার মতো লাতিন আমেরিকারই আরও দুই দেশ— কলম্বিয়া ও কিউবার সরকারের পতন অতি সন্নিকটে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, রোববার (৪ জানুয়ারি) রাতে মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করে বলেন যে, দেশটিতে একজন ‘অসুস্থ ব্যক্তি’ শাসন চালাচ্ছেন যিনি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহ করতে পছন্দ করেন।

ট্রাম্পের মতে, কলম্বিয়ার বর্তমান সরকার খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে যে, লাতিন আমেরিকার এই অঞ্চলগুলোতে মার্কিন প্রভাব বিস্তারের লক্ষ্যে ট্রাম্পের এই মন্তব্য এক নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

সাংবাদিকরা যখন ট্রাম্পের কাছে জানতে চান যে কলম্বিয়াতেও ভেনেজুয়েলার মতো মার্কিন সামরিক অভিযানের কোনো পরিকল্পনা আছে কি না, তখন তিনি রহস্যজনকভাবে উত্তর দেন, ‘শুনতে ভালোই লাগছে।’ কলম্বিয়ার পাশাপাশি কিউবার ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন ট্রাম্প।

আরও পড়ুন

ট্রাম্পের বিশ্বাস, কিউবা বর্তমানে পতনের মুখে রয়েছে এবং সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। তার মতে, কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলা এবং দেশটির জ্বালানি তেল। যেহেতু ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন মার্কিন প্রভাবের বলয়ে চলে আসছে, তাই কিউবার বর্তমান সরকারের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার মেক্সিকোর নিকটবর্তী দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে মার্কিন এলিট ফোর্স ‘ডেল্টা ফোর্স’। দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দীর্ঘ ২ হাজার ১০০ মাইল পথ পাড়ি দিয়ে নিউইয়র্কে নিয়ে যায় তারা।

মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচারের গুরুতর অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন এবং সোমবার স্থানীয় সময় দুপুরে তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে। ভেনেজুয়েলার সরকারের এই নাটকীয় পতন ঘটানোর পর কলম্বিয়া ও কিউবা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
নজরুল কলেজে ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম