ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ট্রাম্প কীভাবে ভেনেজুয়েলা শাসন করবেন, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফাইল ছবি

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মাদুরোকে বন্দি করার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘এখন থেকে ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র।’

রোববার (৪ জানুয়ারি) সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মাদুরোকে আটকের পর ট্রাম্পের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলা ‘চালাবে’ না। বরং দেশটির বর্তমান নেতৃত্বের ওপর চাপ বজায় রেখে জ্বালানি তেলের ওপর সামরিক ‘কোয়ারেন্টাইন’ বা অবরোধ বজায় রাখবে যুক্তরাষ্ট্র।

সিবিএস নিউজের অনুষ্ঠানে রুবিওকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কীভাবে ভেনেজুয়েলা শাসন করবে। তখন তিনি ইরাক যুদ্ধের মতো কোনো দখলদার প্রশাসনের কথা বলেননি। বরং তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কথামতো মাদুরোর অনুসারীদের মাধ্যমে পরিচালিত বর্তমান সরকারকে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা তেলবাহী জাহাজগুলোকে ভেনেজুয়েলায় ঢুকতে বা বের হতে বাধা দেবে মার্কিন বাহিনী। এই বাধা ততক্ষণ চলবে যতক্ষণ না ভেনেজুয়েলা তাদের তেলশিল্প বিদেশি বিনিয়োগের (বিশেষ করে মার্কিন প্রতিষ্ঠান) জন্য খুলে দিচ্ছে।

আরও পড়ুন

রুবিও বলেন, এই অবরোধ জারি থাকবে এবং এটি আমাদের জন্য বিশাল এক শক্তির জায়গা। এটি ততক্ষণ বজায় থাকবে যতক্ষণ না আমরা সেখানে পরিবর্তন দেখছি—যা কেবল যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থই রক্ষা করবে না, বরং ভেনেজুয়েলার মানুষের জন্য এক উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে।

পরে আবার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিছুটা বিরক্ত হয়ে বলেন, মানুষ ট্রাম্পের ‘চালানো’–সংক্রান্ত মন্তব্যের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। ট্রাম্পের মন্তব্যের এর অর্থ দেশ চালানো নয়, বরং ভেনেজুয়েলার নীতিগুলো কীভাবে চলবে, তা নিয়ন্ত্রণ করা।

মার্কো রুবিও আরও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় সাগরে ট্রাম্পের মোতায়েন করা আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম নৌবহর সেখানে অবস্থান করবে। এর লক্ষ্য হচ্ছে—ভেনেজুয়েলা সরকারের আয়ের মূল উৎসকে পঙ্গু করে দেওয়া। যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে প্রয়োজন হয়, তবে ট্রাম্প ভেনেজুয়েলায় আরও সৈন্য পাঠাতে পারেন। প্রেসিডেন্ট কোনো বিকল্পকেই বাদ দিচ্ছেন না।

এদিকে ভেনেজুয়েলার ক্ষমতায় শান্তিতে নোবেলপ্রাপ্ত বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে বসানো হচ্ছে কি না, এমন প্রশ্নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাচাদোকে আগে সমর্থন করলেও এখন ট্রাম্প তাকে সরাসরি নাকচ করে দিয়েছেন। ট্রাম্পের মতে, মাচাদোর দেশ চালানোর মতো ‘জনসমর্থন’ ও ‘সম্মান’ নেই।

আপাতত ডেলসি রদ্রিগেজের সরকারের সঙ্গেই কাজ করার ইঙ্গিত দিয়ে রুবিও বলেন, তারা মুখে কী বলছে তা নয়, বরং ভবিষ্যতে তারা কী কাজ করে, তার ওপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নেব।

এছাড়া, ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য কিউবা কি না—জানতে চাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্ভাবনাটি উড়িয়ে দেননি। কিউবান বংশোদ্ভূত বাবার সন্তান রুবিও বলেন, কিউবা সরকার একটি বড় সমস্যা। তারা বর্তমানে অনেক বিপদে আছে। রুবিও মনে করেন, ভেনেজুয়েলার সরকারের পতন কিউবাতেও বড় পরিবর্তন নিয়ে আসবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
অর্থপাচার প্রতিরোধ আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলারের বেশি জরিমানা করা হয়েছে। 
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পর্বতাঞ্চলের একটি পারিবারিক অবকাশকেন্দ্রে স্বামী ও তিন বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তদন্তকারীরা।
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা জানতে এখন ঘরে বসেই অনলাইনে কেসের অবস্থা যাচাই করতে পারেন আবেদনকারীরা।
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা তথ্য পাঠিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি ব্যবস্থা।
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত