ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
ফাইল ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে এবার আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র ‍ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যৌথভাবে বিবৃতি দিয়ে সংস্থাটি থেকে দেশটির সদস্যপদ ত্যাগের ঘোষণা দিয়েছেন।

১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদানের পর জাতিসংঘের বিশেষ এই অঙ্গসংস্থাটির সঙ্গে এই প্রথমবার সব সম্পর্ক শেষ করে বেরিয়ে এলো যুক্তরাষ্ট্র। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেই; ২০২০ সালে সংস্থাটি থেকে সরে যাওয়ার ইচ্ছার কথা ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

মূলত, কোভিড-১৯ মহামারির সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতাকে সদস্যপদ প্রত্যাহারের কারণ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্বাস্থ্যমন্ত্রী কেনেডি।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তারা আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ফলে সৃষ্ট অর্থসংকট মোকাবিলায় সংস্থাটি ব্যয় কমানোর পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন

জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে আর অংশগ্রহণ করছে না, তবে কিছু আইনি বিষয় এখনও নিষ্পত্তি করা বাকি থাকতে পারে।

তিনি আরও বলেন, এটা স্পষ্ট যে আমরা চাই যুক্তরাষ্ট্র আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে পূর্ণাঙ্গ অংশগ্রহণকারী হোক, যেমনটি আমরা প্রতিটি দেশের ক্ষেত্রেই চাই।

গত বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজ দেশকে প্রত্যাহার করতে একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হল জাতিসংঘের এক বিশেষ অঙ্গসংস্থা। এটি ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে সংস্থাটি। প্রাথমিকভাবে ৯০টি জাতি রাষ্ট্রের সমন্বয়ে যাত্রা শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিষ্ঠাকাল থেকেই সংস্থাটির একটি মূল অংশ ছিল যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট তহবিলের ১৮ শতাংশেরই যোগান দিত ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র পদত্যাগ করায় এখন এর সদস্য সংখ্যা ১৯৩টি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
অর্থপাচার প্রতিরোধ আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলারের বেশি জরিমানা করা হয়েছে। 
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পর্বতাঞ্চলের একটি পারিবারিক অবকাশকেন্দ্রে স্বামী ও তিন বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তদন্তকারীরা।
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা জানতে এখন ঘরে বসেই অনলাইনে কেসের অবস্থা যাচাই করতে পারেন আবেদনকারীরা।
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা তথ্য পাঠিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি ব্যবস্থা।
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
আরও পড়ুন
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’