ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ভয়াবহ তুষারঝড়ের শঙ্কা, যুক্তরাষ্ট্রের দুই শহরে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: সংগৃহীত

হঠাৎ ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সি। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে ভারী তুষারপাত হচ্ছে শহর দুটিতে। সেইসঙ্গে বইছে তীব্র বাতাস। পরিস্থিতি আরও খারাপ হয়ে ভয়াবহ তুষারঝড় হানা দিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

এ অবস্থায় নিজ নিজ শহরে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গভর্নররা।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে জারি এই জরুরি অবস্থা সোমবারও (২৩ ফেব্রুয়ারি) অব্যাহত আছে। খবর এনবিসি নিউজের।

আরও পড়ুন

আবহাওয়াবিদরা বলছেন, দুর্যোগকবলিত অঞ্চলের বেশিরভাগ অংশে ১৮ থেকে ২৪ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে, ঘণ্টায় ৫৫ মাইল বেগে বাতাস বইতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

জরুরি অবস্থা চলাকালীন বাসিন্দাদের বাড়িতে অবস্থান করতে এবং খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড, ওয়েস্টচেস্টার এবং উত্তর নিউ জার্সিতে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর 
গাজায় কথিত শান্তি প্রতিষ্ঠার দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো ম্যাক্রোঁর 
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন ও নতুন ই-পাসপোর্টের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
সম্প্রতি মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিত।
বাংলাদেশি-আমেরিকান তাহমিদ পেলেন ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ 
সন্তান দেখাশোনায় বছরে ৯ হাজার ডলার সহায়তা, কারা পাবেন
যুক্তরাষ্ট্রে সন্তান দেখাশোনার জন্য একজন অভিভাবককে ঘরে থাকার সুযোগ তৈরি করতে বছরে সর্বোচ্চ ৯ হাজার ডলার পর্যন্ত সহায়তা দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
সন্তান দেখাশোনায় বছরে ৯ হাজার ডলার সহায়তা, কারা পাবেন
আরও পড়ুন
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
সন্তান দেখাশোনায় বছরে ৯ হাজার ডলার সহায়তা, কারা পাবেন
খাটের বদলে শিশু সন্তানকে ওভেনে রেখেছিলেন মা, অতঃপর... 
চাকরি করেই বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের সুযোগ, যেসব যোগ্যতা লাগবে