ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভিসা-গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা ঘোষণা 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম
প্রতীকী ছবি

ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

নতুন এই নীতির আওতায়, অসম্পূর্ণ বা পর্যাপ্ত নথিপত্র ছাড়া জমা দেওয়া আবেদন অতিরিক্ত তথ্য চাওয়া ছাড়াই সরাসরি বাতিল করে দিতে পারবেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

বুধবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (ইউএসসিআইএস) জানিয়েছে, আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার সময়ই সংশ্লিষ্ট অভিবাসন সুবিধার জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। প্রয়োজনীয় প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হলে, অতিরিক্ত তথ্য চেয়ে রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) বা নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (এনওআইডি) জারি না করেই আবেদন বাতিল করা যেতে পারে।

আরও পড়ুন

সংস্থাটি জানিয়েছে, প্রতিটি অভিবাসন সুবিধার আবেদনের ফরম ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে আবেদনকারীরা শুরুতেই পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে পারবেন।

ইউএসসিআইএসের মতে, নতুন নীতিটি অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা ডিএইচএসের দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা আরও জোরদার করবে এবং ভিত্তিহীন আবেদন জমা দেওয়া কঠিন করে তুলবে।

এতে বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া একটি নীতির পরিবর্তন হলো। ওই নীতিতে আবেদন অসম্পূর্ণ বা প্রয়োজনীয় প্রমাণের ঘাটতি থাকলেও তা বাতিলের আগে কর্মকর্তাদের আরএফই পাঠাতে উৎসাহিত করা হতো।

ইউএসসিআইএসের দাবি, আগের নীতির কারণে অসম্পূর্ণ বা গুরুতর ত্রুটিযুক্ত আবেদন অন্যান্য অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তিতে দেরি হতো। এছাড়া কিছু আবেদনকারী কর্মসংস্থানের অনুমতির মতো সংশ্লিষ্ট অভিবাসন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে তথাকথিত ‘প্লেসহোল্ডার’ আবেদন জমা দেওয়ার সুযোগ পেতেন।

সংস্থাটি জানিয়েছে, সংশোধিত নীতির মাধ্যমে উপযুক্ত ক্ষেত্রে কর্মকর্তাদের আরএফই বা এনওআইডি ছাড়াই আবেদন বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে।

ইউএসসিআইএসের মতে, এ নীতি সংস্থার সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করবে, সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াবে এবং ভিত্তিহীন আবেদন দাখিল ঠেকাতে সহায়তা করবে।

নতুন নীতিমালা বুধবার (৫ আগস্ট) জারির পর তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বিদ্যমান বিধি বা ইউএসসিআইএসের নীতিতে ভিন্ন কিছু উল্লেখ না থাকলে, ২০২৬ সালের ৫ আগস্ট বা এর পর দাখিল করা কিংবা ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা সব অভিবাসন-সুবিধার আবেদনের ক্ষেত্রে নতুন এই নীতিমালা প্রযোজ্য হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের ঘোষণা ট্রাম্প প্রশাসনের
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
ভিসা সহজীকরণে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক