ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস

জর্ডান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম
প্রতীকী ছবি

প্রবাসী বাংলাদেশি কর্মীর কাছে অতি পরিচিত শব্দ তথাকথিত ‘ফ্রি ভিসা’। তবে নামে ‘ফ্রি’ হলেও এটি আসলে মোটেও বিনামূল্যে পাওয়া যায় না। ফ্রি ভিসার প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন জর্ডানের আম্মনে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে জানানো হয়েছে— ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে ভিসাপ্রার্থীর কোন ধরণের খরচ হয় না, সব খরচই কফিল বহন করে— প্রচলিতভাবে তাকেই ফ্রি ভিসা বলে। সত্যিকার অর্থে ফ্রি ভিসা বলে কিছুই নাই। কারণ প্রতিটি ভিসারই কম হোক বা বেশি হোক কিছু না কিছু প্রসেসিং খরচ আছে।

বিবৃতিতে জানানো হয়েছে, অসাধু রিক্রুটিং এজেন্সি নিরীহ জনগণকে বোঝায় যে ফ্রি ভিসা হলো এমন একটা ভিসা যার কোন কফিল থাকে না, ফলে যেখানে খুশি সেখানে কাজ করা যায়, অনেক বেশি আয় করা যায়। তাদের এ আশ্বাস বড় রকমের প্রতারণা। কফিল না থাকলে সারা মাস কাজের নিশ্চয়তা কে দিবে, মাস শেষে বেতন কে দিবে? আকামা শেষ হলে তা কে নবায়ন করবে।

সুনির্দিষ্ট কাজের ভিসায় এলে সারা মাস কাজের নিশ্চয়তা থাকে, তেমনই মাস শেষে বেতন/ ওভার টাইমেরও নিশ্চয়তা থাকে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, আকামার মেয়াদ শেষ হলে কফিলই দায়িত্ব নিয়ে তা নবায়ন করেন। কথিত ফ্রি ভিসা এলে সারা মাস কাজের নিশ্চয়তা, মাস শেষে বেতন আর আকামা নবায়ন করার কোন নিশ্চয়তা থাকে না। কেননা, সমগ্র মধ্যপ্রাচ্যে কফিল ছাড়া আকামা নবায়নের কোন সুযোগই নাই। কথিত ফ্রি ভিসায় এলে আকামা নবায়নের জন্য অবশ্যই একজন কফিল খুঁজে বের করতে হবে কফিল এ জন্য বাড়তি টাকা দাবি করবে।

প্রতি মাসে আমরা অসংখ্য কল পাই যে আকামা না থাকায় তারা কাজ করতে পারছে না আকামা করার জন্য কফিল খুঁজে পাচ্ছে না, পেলেও ৪/৫ মাসের বেতন দাবি করছে, টাকা নিয়েও আকামা নবায়ন করে দিচ্ছে না। আকামা না থাকায় পুলিশে ধরছে, জেলে দিচ্ছে, দেশে পাঠিয়ে দিচ্ছে— এ রকম ঘটনা অহরহ ঘটছে। তিন বছরের চুক্তির কথা বলে ৩ মাসের ভিজিট ভিসা দিয়ে জর্ডানে এনে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটছে। কথিত ফ্রি ভিসায় এসে দিন মজুরে পরিণত না হওয়ার কথা জানানো হয় বিবৃতিতে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশ / দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গৃহকর্মী ভিসায় সৌদি আরবের জেদ্দায় গিয়ে নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রেহেনা খাতুনকে অবশেষে বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেওয়া হয়েছে।
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
লিবিয়ার তবরুক উপকূল থেকে অনিয়মিত পথে গ্রিসে যাওয়ার স্বপ্ন নিয়ে রাবারের নৌকায় ভূমধ্যসাগরে পাড়ি দিতে ছেয়েছিলেন শতাধিক বাংলাদেশি। কিন্তু স্বপ্নের ইউরোপযাত্রা মুহূর্তেই পরিণত হয় জীবন-মৃত্যুর লড়াইয়ে। প্রচণ্ড ঝড়, উত্তাল সমুদ্র, নৌকায় পানি প্রবেশ ও ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় মৃত্যুর মুখোমুখি হন তারা।
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
বিদেশি কর্মী নেওয়ার জন্য ফের বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার। 
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
মালয়েশিয়ার লোজিং হাইল্যান্ডসে পাহাড়ধসে মাটিচাপা পড়া বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসানের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) একটি সবজি খামারে পাহাড়ধসের ঘটনায় তিনি মাটিচাপা পড়েছিলেন।
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
আরও পড়ুন
কক্সবাজারে ১৯৩৮ আইফোন নিয়ে কী করছিলেন ৬ চীনা নাগরিক?
প্রতারণা মামলায় হাইকোর্টের জামিন পেলেন বিদিশা
গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী
ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তায় ঝুঁকি, ৩১ অ্যাপ নিয়ে সতর্ক করল গোয়েন্দারা