ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তালসা শহরের বিশপ কেলি হাই স্কুলে নবীন শিক্ষার্থীদের প্রথম দিনটি কাটে একেবারেই ব্যতিক্রমী অভিজ্ঞতায়। মা-বাবার সঙ্গে নবীন শিক্ষার্থীরা যখন স্কুলে পৌঁছায়, তখন জ্যেষ্ঠ শিক্ষার্থীরা এসে তাদের গাড়ি ঘিরে ফেলে। নিয়ম অনুযায়ী, মা, বাবা কিংবা অভিভাবকের গালে বিদায়ী চুমু না দেওয়া পর্যন্ত নবীন শিক্ষার্থীদের গাড়ি থেকে নামতে দেওয়া হয় না।

প্রকাশ্যে মা-বাবাকে ধন্যবাদ জানানোর অদ্ভুত এই রীতি গত ২৬ বছর ধরে স্কুলটিতে ধারাবাহিকভাবে চলে আসছে।

স্কুলের প্রেসিডেন্ট সিস্টার মেরি হানাহ জানান, ২০০১ সালের আগে নবীনদের স্বাগত জানানোর প্রক্রিয়াটি মূলত র‍্যাগিং বা মশকরানির্ভর ছিল। তবে সে বছর জ্যেষ্ঠ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয়, তারা নবীনদের সঙ্গে আরেকটু সদয় আচরণ করবে, তবে একই সঙ্গে তাদের কিছুটা রসিকতাপূর্ণ অস্বস্তিতেও ফেলবে। সেই চিন্তা থেকেই শুরু হয় এই ‘বিদায়ী চুমু’র প্রথা।

আরও পড়ুন

সিস্টার মেরি হানাহ স্বীকার করেন, নবীন হিসেবে এমন পরিস্থিতিতে তিনি নিজেও হয়তো কিছুটা অস্বস্তি বোধ করতেন। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মা-বাবাকে সম্মান জানানোর যে নির্দেশনা রয়েছে, এই প্রথাটি তারই এক সুন্দর ও জীবন্ত প্রতিফলন বলে মনে করেন তিনি।

রীতিটি নবীনদের জন্য কিছুটা লজ্জার হলেও মা-বাবার জন্য তৈরি করে আবেগঘন মুহূর্ত। সিস্টার মেরির মতে, এই আয়োজনে সবচেয়ে বেশি আনন্দ পান মায়েরা। বিশেষ করে এটি যদি পরিবারের প্রথম কিংবা ছোট সন্তানের স্কুলে যাওয়ার প্রথম দিন হয়, তবে সেই আনন্দের মাত্রা বহুগুণ বেড়ে যায়।

এক অভিভাবক তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সন্তান যখন চুমু খেয়ে বিদায় জানিয়ে স্কুলের দিকে পা বাড়ায়, তখনই উপলব্ধি করা যায় যে সন্তান বড় হচ্ছে এবং তাকে নিজস্ব পথে ছেড়ে দেওয়ার সময় এসেছে। মা-বাবা ও সন্তানের এই মধুর বন্ধন উদযাপন করতেই প্রতিবছর শত শত জ্যেষ্ঠ শিক্ষার্থী উল্লাসের মধ্য দিয়ে ব্যতিক্রমী এই আয়োজনে মেতে ওঠে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী
ক্যারিবীয় অঞ্চলের সার্বভৌম রাষ্ট্র কিউবায় সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবে নিজেদের প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী
ভাইরাল ভিডিও ঘিরে স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
সান ফ্রান্সিসকো জায়ান্টসের একটি খেলায় শিশুকে কোলে নিয়ে খাবারের প্যাকেট হাতে আসনে ফিরছিলেন এক নারী।
ভাইরাল ভিডিও ঘিরে স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
মিসিসিপিতে নারীর ঝুলন্ত মরদেহ, গ্রেপ্তার তৃতীয় সন্দেহভাজন
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ২৯ বছর বয়সী তাসিয়া ফরচুনের মৃত্যুর ঘটনায় তৃতীয় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিসিসিপিতে নারীর ঝুলন্ত মরদেহ, গ্রেপ্তার তৃতীয় সন্দেহভাজন
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড়ের তাণ্ডবে একজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
হাওয়াইয়ে ঘূর্ণিঝড় নোলো, ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দিকে এগিয়ে আসা ঘূর্ণিঝড় নোলোকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
হাওয়াইয়ে ঘূর্ণিঝড় নোলো, ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা
আরও পড়ুন
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী
মিসিসিপিতে নারীর ঝুলন্ত মরদেহ, গ্রেপ্তার তৃতীয় সন্দেহভাজন
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, শত শত ফ্লাইট বাতিল