ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বন্ধে যে নীতিমালা জারি করেছিল ট্রাম্প প্রশাসন, তা বাতিল হয়ে গেছে এক ফেডারেল আদালতের রায়ে। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল।

শুক্রবার (২১ আগস্ট) ভিসানীতি বাতিলের এই রায় দেন ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস। খবর রয়টার্সের

বিচারক বলেন, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে নীতি ঘোষণা করেছিল, সেটি ‘স্পষ্টতই বেআইনি’। নীতিটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থী। আইনে অভিবাসী ভিসার আবেদনপ্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা স্পষ্টভাবে সীমিত করা হয়েছে।

উল্লেখ্য, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসার আবেদন যাচাই করে কোনো আবেদনকারীকে ভিসা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তারা।

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ করা বিচারক ভার্গাস তার রায়ে বলেন, ‘আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার এ নীতি প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।’

আরও পড়ুন

জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতিতে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল। এসব দেশের মধ্যে ছিল লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে; বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া এবং দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশ। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের অনেক দেশও এ তালিকায় ছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল, এসব দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে এসে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। যুক্তরাষ্ট্রের স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার ওপর তাদের নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কাও বেশি। এ কারণেই তাদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল।

বার্তাসংস্থা রয়টার্স এ রায়ের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিচারক ভার্গাস এ রায় দিয়েছেন অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ‘ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক’ ও ‘আফ্রিকান কমিউনিটিজ টুগেদার’ নামে দুটি সংগঠনের করা মামলায়। সঙ্গে মামলায় ছিলেন তালিকাভুক্ত ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসার আবেদনকারীরা। এছাড়া, এসব দেশের নাগরিকদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার জন্য তাদের পক্ষে যেসব মার্কিন নাগরিক অভিবাসী ভিসার আবেদন করেছিলেন, তারাও মামলায় ছিলেন।

প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে ব্যাপক কড়াকড়ি আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানো।

তবে, মানবাধিকার সংগঠনগুলো বলছে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির কারণে মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি অধিকার ক্ষুণ্ন হচ্ছে। বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ জাতিগত পরিচয়ের ভিত্তিতে সন্দেহ বা হয়রানির শিকার হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে সংগঠনগুলো।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু
এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতি ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন।
এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ
যুক্তরাষ্ট্রে গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলায় ৮০ কোটি ডলারের সমঝোতা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যাথলিক গির্জার যাজকদের (খ্রিস্টান ধর্মীয় আচার পরিচালনাকারী) বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ...
যুক্তরাষ্ট্রে গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলায় ৮০ কোটি ডলারের সমঝোতা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তার দল রিপাবলিকান পার্টি। ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ফ্লোরিডায় ভোট দেওয়ার পর জর্জিয়া অঙ্গরাজ্যে একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে যান। ভোট দেওয়ার পর ট্রাম্প জানান, তিনি শুধু নিজ দলের প্রার্থীদেরই ভোট দিয়েছেন। ভোটারদের কাছে দুর্নীতি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন জেলা ও শহরগুলোতেই দুর্নীতি হচ্ছে। তিনি বলেন, প্রকৃত দুর্নীতির দিকে নজর দেওয়া উচিত, এটি ডেমোক্র্যাটদের দুর্নীতি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসা ট্রাম্প শনিবারও নির্বাচনে কারচুপির অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তবে তার এ অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। ওয়েস্ট পাম বিচে পাম বিচ কাউন্টির নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ট্রাম্প বলেন, আমি ২০১৬ সালে নির্বাচনে লড়েছি এবং জিতেছি। ২০২০ সালেও জিতেছিলাম, কিন্তু ফলাফল সেভাবে আসেনি। ওই নির্বাচনে কারচুপি হয়েছিল, কিন্তু আমি লাখ লাখ ভোটের ব্যবধানে জিতেছিলাম। মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। সাধারণত হোয়াইট হাউসের বাইরে থাকা দলের পক্ষে ফল যাওয়ার প্রবণতা থাকায় নির্বাচনে রিপাবলিকানদের অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন জনমত জরিপে দলটির প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর ও সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারালে ৮০ বছর বয়সী ট্রাম্প তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছরে আইন প্রণয়ন ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বড় বাধার মুখে পড়তে পারেন। এ ছাড়া ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প ও তার ঘনিষ্ঠজনদের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে একাধিক তদন্ত শুরু হতে পারে। সুত্র: এএফপি। আরটিভি/টিআর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলিবর্ষণ, আহত ১২ 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ফ্লোরিডা এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলিবর্ষণ, আহত ১২ 
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা 
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, বাংলাদেশি সংঘবদ্ধ চক্র ধরা
থাইল্যান্ডের ই-ভিসার আবেদন ৩ দিন বন্ধ থাকবে
ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক