ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হাতে মোবাইল নিয়ে গাড়ি চালাচ্ছিলেন বাংলাদেশি, দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম
গাড়িচালক তারেকুল আম্বিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

কানেকটিকাটের ম্যানচেস্টারে গাড়িচাপায় চার বছর বয়সী আকারি কর্টেসের মৃত্যুর ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত গাড়িচালক তারেকুল আম্বিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ জুন ভোরে ইস্ট সেন্টার স্ট্রিটে ঘটে যাওয়া ওই দুর্ঘটনার তদন্ত শেষে ২৮ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

ম্যানচেস্টার পুলিশের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী তারেকুল আম্বিয়া ওই সময় গাড়ি চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে মোটরযানের মাধ্যমে অসদাচরণজনিত মৃত্যু, বেপরোয়া গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, ট্রাফিক সিগন্যাল অমান্য এবং সঠিক লেনে গাড়ি না চালানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, গাড়ি চালানোর সময় হাতে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগটি তার বিরুদ্ধে তৃতীয়বারের মতো এসেছে।

পুলিশ জানায়, ১০ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইস্ট সেন্টার স্ট্রিটে একটি গাড়ির ধাক্কায় আকারি গুরুতর আহত হয়। জরুরি চিকিৎসা দিয়ে তাকে কানেকটিকাট চিলড্রেনস হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়। স্টেট অফিস অব দ্য চিফ মেডিকেল এক্সামিনারের প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে ভোঁতা আঘাতজনিত জখম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ঘটনার তদন্তে আকারির বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়েছে। ২৮ বছর বয়সী টেইলর বিরন ও ২৬ বছর বয়সী নাথায়েল কর্টেসের বিরুদ্ধে শিশুকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ আনা হয়েছে। পুলিশ ও কানেকটিকাট ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজের তথ্য অনুযায়ী, আকারির মৃত্যুর আগে শিশুটির যথাযথ তত্ত্বাবধান না করার অভিযোগে ১ জুন ও ৫ জুন দুটি রিপোর্ট পেয়েছিল ডিএফসি। দুটিই আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মাধ্যমে জমা পড়েছিল।

ডিএফসি জানিয়েছে, আকারির মৃত্যুর সময় পরিবারটির বিষয়ে তাদের তদন্ত চলছিল। তদন্তের অংশ হিসেবে শিশুটি যাতে একা বাড়ি থেকে বের হতে না পারে, সে জন্য অতিরিক্ত দরজার লকও বসানো হয়েছিল। তবে পরে আবারও যথাযথ তত্ত্বাবধানের ঘাটতি দেখা যায় বলে সংস্থাটি জানিয়েছে। আকারির মৃত্যুর ঘটনায় ডিএফসি তাদের তদন্ত শেষ করেছে এবং পরিবারের অন্য শিশুদের একজন আত্মীয়ের কাছে নিরাপদে রাখা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর তারেকুল আম্বিয়া ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তে সহযোগিতা করেছিলেন। গ্রেপ্তারের পর তিনি ৫০ হাজার ডলারের সিওরিটি বন্ডে মুক্তি পেয়েছেন। তার ম্যানচেস্টার সুপিরিয়র কোর্টে হাজিরার তারিখ ৪ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। আকারির বাবা-মা প্রত্যেকে ২৫ হাজার ডলারের বন্ডে মুক্তি পেয়েছেন এবং তাদের ৯ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

তবে গ্রেপ্তার বা ফৌজদারি অভিযোগের অর্থ এই নয় যে অভিযুক্তরা অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছেন। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তারা আইনত নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হলেও, তদন্তের পর পুলিশ গাড়িচালক ও শিশুটির বাবা-মায়ের বিরুদ্ধে পৃথক অভিযোগ এনেছে। মামলাগুলো এখন আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে।

সূত্র: বাংলা প্রেস

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
আরও পড়ুন
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ