ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কানাডার লেক ওন্টারিওর নাম বদলে যে নাম রাখলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি : সংগৃহীত

কানাডা এবং ওন্টারিও প্রদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ তীব্র রূপ নেওয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেক ওন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওভাল অফিসে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করার আগে ট্রাম্প ঘোষণা করেন, আমরা অবিলম্বেই লেক ওন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখছি।

এই নির্বাহী আদেশের ফলে মার্কিন সরকারি মানচিত্র, চুক্তি, নথিপত্র এবং যোগাযোগ মাধ্যমে নতুন নামটি ব্যবহারে বাধ্যবাধকতা তৈরি হয়েছে।

ট্রাম্পের এই সিদ্ধান্তের পর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের সরকারি তথ্যব্যবস্থায় লেকের নাম পরিবর্তন করার বিষয়টি নিশ্চিত করেছে।

গত সপ্তাহে ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে বাণিজ্যিক আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক আরোপ করে। এর জবাবে বাকযুদ্ধ চরম আকার ধারণ করে।

আরও পড়ুন

সোমবার ট্রাম্প ২০২৭ সালের জানুয়ারি থেকে কানাডিয়ান গাড়ি, যন্ত্রাংশ ও ইস্পাতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার হুমকি দেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অসাধু আচরণের জন্য অভিযুক্ত করে বলেন যে কানাডাকে আর একটি অঙ্গরাজ্যের মতো বিবেচনা করা হবে না।

ওন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড যুক্তরাষ্ট্রের তেল, পটাশ ও ইউরেনিয়াম রফতানি বন্ধ করা বা দাম বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ রফতানি বন্ধের হুমকি দেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে এই কর্মকর্তাদের দমনের কথা বললে ফোর্ড ট্রাম্পকে সরাসরি অশ্রাব্য ভাষায় আক্রমণ করে কথা বলেন।

মঙ্গলবার অটোয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৭.৬ বিলিয়ন কানাডিয়ান ডলারের সমপরিমাণ মার্কিন পণ্যে শতভাগ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আন্তর্জাতিক পরিমণ্ডলে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে স্পষ্ট জানান যে, কানাডিয়ানরা এই জলাশয়ের ঐতিহাসিক নাম লেক ওন্টারিও ব্যবহার চালিয়ে যাবে। তিনি স্মরণ করিয়ে দেন ওন্টারিও নামটি উভয় দেশের ইতিহাস থেকেও প্রাচীন একটি আদিবাসী শব্দ।

একইভাবে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিশ্চিত করেছেন যে তার রাজ্য এই নতুন নাম গ্রহণ করবে না।

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা বা কানাডাকে এই নাম মানতে বাধ্য করতে না পারলেও দেশটির অভ্যন্তরীণ সরকারি দপ্তরে নিজের সিদ্ধান্ত কার্যকর করতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প একইভাবে মেক্সিকো উপসাগর-এর নাম পরিবর্তন করে সরকারি উদ্দেশ্যে আমেরিকা উপসাগর রাখার আদেশ দিয়েছিলেন।

বৃহস্পতিবার ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে ভবিষ্যতে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়েও তিনি সিদ্ধান্ত নিতে পারেন।

সূত্র: আরটি

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
আরও পড়ুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের