ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাতৃত্বকালীন ছুটি শেষে অফিসের প্রথম দিনেই প্রাণ গেল এরিনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম
ছবি: সংগৃহীত

মাতৃত্বকালীন পাঁচ মাসের ছুটি শেষে সোমবার (৩০ আগস্ট) প্রথমবার কাজে ফিরেছিলেন ৩২ বছর বয়সী এরিন পিয়াচেন্তি। কিন্তু নিউইয়র্কের টাইমস স্কয়ারে কর্মস্থলে যাওয়ার পথেই ছুরিকাঘাতে প্রাণ হারান ব্যাংক অব আমেরিকার এই ভাইস প্রেসিডেন্ট।

পুলিশ জানায়, ওয়েস্ট ৪১তম স্ট্রিট ও সেভেনথ অ্যাভিনিউ এলাকায় হঠাৎ তার ওপর হামলা হয়। একই স্থানে প্রায় ২০ সেকেন্ড আগে ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকেও ছুরিকাঘাত করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

হামলায় গুরুতর আহত এরিনকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পাঁচ মাস আগে স্বামী ফ্র্যাঙ্ক পিয়াচেন্তির সঙ্গে তার প্রথম সন্তান, এক কন্যাসন্তান জন্ম নেয়। মাতৃত্বকালীন ছুটি শেষে সোমবারই ছিল তার প্রথম কর্মদিবস— যা শেষ পর্যন্ত জীবনের শেষ দিন হয়ে দাঁড়ায়।

এ ঘটনায় ৪৯ বছর বয়সী পামেলা সিসনের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। পুলিশ জানায়, তার হাতে দুটি ছুরি ছিল। নির্দেশ অমান্য করে কর্মকর্তাদের দিকে এগিয়ে এলে তাকে গুলি করা হয়। পরে তারও মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করছে এনওয়াইপিডির ফোর্স ইনভেস্টিগেশন ডিভিশন।

এরিন ২০২১ সালে ফোর্ডহ্যাম ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন। ২০২৫ সালে ব্যাংক অব আমেরিকায় যোগ দিয়ে ব্যবসা নির্বাচন ও স্বার্থের সংঘাতসংক্রান্ত ইউনিটে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ব্যাংক অব আমেরিকা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
অর্থপাচার প্রতিরোধ আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলারের বেশি জরিমানা করা হয়েছে। 
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পর্বতাঞ্চলের একটি পারিবারিক অবকাশকেন্দ্রে স্বামী ও তিন বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তদন্তকারীরা।
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা জানতে এখন ঘরে বসেই অনলাইনে কেসের অবস্থা যাচাই করতে পারেন আবেদনকারীরা।
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা তথ্য পাঠিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি ব্যবস্থা।
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
আরও পড়ুন
দৈনন্দিন ব্যয় মেটাতে ক্রেডিট কার্ডে নির্ভরতা বাড়ছে মার্কিন পরিবারগুলোর
ক্যালিফোর্নিয়ার সব হাসপাতালের লিস্ট ও জরুরি নম্বরসমূহ জেনে নিন
যুক্তরাষ্ট্রে সন্তান লালন-পালনে কম খরচ হয় যেসব রাজ্যে
আইফোনের চেয়েও দামি ‘ট্রাম্প ফোন’, এক লাফে ৭৪৯ ডলার