ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

লস অ্যাঞ্জেলেসে অবৈধ স্ট্রিট রেসিংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, শতাধিক গাড়ি জব্দ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: সংগৃহীত

সাউথ লস অ্যাঞ্জেলেসে সামাজিক শান্তি বিনষ্টকারী অবৈধ স্ট্রিট রেসিং ও বেপরোয়া গাড়ি মহড়ার বিরুদ্ধে নজিরবিহীন সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে পরিচালিত এই বড় ধরনের অভিযানে শত শত চালক ও দর্শককে আটক করার পাশাপাশি প্রায় শতাধিক গাড়ি জব্দ করা হয়েছে।

স্থানীয় সময় ভোর ৩টা ২১ মিনিটে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) পরিস্থিতি সামাল দিতে ট্যাকটিক্যাল অ্যালার্ট জারি করে। এরপর সকাল ৯টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে মূল সড়ক দখল করে চলা এই বেপরোয়া আসর ভেঙে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্য ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, সাউথ ফিগেরোয়া স্ট্রিট ও ওয়েস্ট অলোন্ড্রা বুলেভার্ডের সংযোগস্থলে রাস্তা আটকে অংশ নেওয়া বিপুলসংখ্যক মানুষকে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল, লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এবং এলএপিডি যৌথভাবে এই বিশাল মেগা অপারেশনে অংশ নেয়।

ঘটনাস্থল থেকে অন্তত ৩০০ চালক ও দর্শককে আটক করা হয় এবং অবৈধ উপায়ে মোড় দখলের দায়ে অন্তত ১০০টি গাড়ি টো-ট্রাকের মাধ্যমে টেনে নিয়ে জব্দ করা হয়। এ ছাড়া নিয়মভঙ্গকারী অনেকের বিরুদ্ধে স্পট ফাইন ও প্রশাসনিক জরিমানার নোটিশ জারি করা হয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা বিচারে বন্দীদের দ্রুত সরিয়ে নিতে একাধিক প্রিজন ভ্যান প্রস্তুত রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এলএপিডির প্রতিনিধি জানান, উপস্থিত সবার বিস্তারিত পরিচয় ও ফোন নম্বর নথিবদ্ধ করা হয়েছে এবং সার্বিক তথ্যাদি নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলগুলোতে সাধারণ ট্রাফিক ব্যাহত করে এমন বিপজ্জনক কসরতের ঘটনা বৃদ্ধি পাচ্ছিল। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও সড়ক স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত এই পদক্ষেপকে বছরের অন্যতম কঠোর অভিযান হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে যে ই-মেইল পাঠানো হয়েছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ায় ৮৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস।
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে পরপর দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় দুজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া ও অর্থসংকটের কারণে যুক্তরাষ্ট্রে এক বছরে ১ হাজার ১৫৬টি স্কুল বন্ধ হয়ে গেছে।
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে (ক্রুজ শিপ) নারী হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
আরও পড়ুন
দুই বন্দরে ধর্মঘটের শঙ্কা আপাতত কাটল
চীনা গুপ্তচর সন্দেহভাজন ঝাংয়ের লস অ্যাঞ্জেলেসের আদালতে অভিযোগ অস্বীকার
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী