ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

টেক্সাসে গুদাম ও লজিস্টিকস খাতে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত

টেক্সাসের ডালাসে গুদাম ও লজিস্টিকস খাতে ইবি-৩ ‘অন্যান্য কর্মী’ শ্রেণিতে নতুন কর্মসংস্থানের কথা জানিয়েছে দেশটির সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সিআইভিএ ইউএসএ ইনক’। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে হেলপার, সহযোগী কর্মী এবং প্যাকেজিং কর্মী পদে সম্ভাব্য নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন বিবেচনা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রস্তাবিত পদগুলোর জন্য ঘণ্টাপ্রতি মজুরি ১৫ থেকে ১৬.৩৫ ডলার নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত নিয়োগ ও অভিবাসন সুবিধা প্রদান সম্পূর্ণভাবে নিয়োগকর্তার অনুমোদন ও মার্কিন সরকারের ভিসা প্রসেসিং নীতিমালার ওপর নির্ভর করবে।

ইবি-৩ ‘অন্যান্য কর্মী’ মূলত যুক্তরাষ্ট্রের একটি কর্মসংস্থানভিত্তিক স্থায়ী অভিবাসন ব্যবস্থা। যেসব কাজের জন্য দুই বছরের কম অভিজ্ঞতা বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রয়োজন হয়, সেগুলো এই শ্রেণির অন্তর্ভুক্ত। ডালাস এলাকাটি পরিবহন ও লজিস্টিকসের বড় হাব হওয়ায় সেখানে এমন কাজের সুযোগ থাকলেও এই প্রক্রিয়ায় স্পনসরশিপ বা গ্রিন কার্ড পাওয়ার কোনো নিশ্চিত নিশ্চয়তা নেই।

সিআইভিএ ইউএসএ ইনক তাদের প্রকাশনায় স্পষ্ট করেছে, ভিসা পাওয়া বা নিয়োগ চূড়ান্ত হওয়া বেশ কিছু আইনি ধাপের ওপর নির্ভর করে। এর মধ্যে রয়েছে নিয়োগকর্তার পদ খালি থাকা, প্রার্থীর উপযুক্ততা, শ্রম বিভাগের সনদ এবং মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের (ইউএসসিআইএস) অনুমোদন।

যেহেতু পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং ভিসা প্রাপ্তির একাধিক শর্ত রয়েছে, তাই কোনো মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যদি শতভাগ চাকরি বা স্থায়ী বসবাসের নিশ্চয়তা দাবি করে, তবে আবেদনকারীদের তা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
যুক্তরাষ্ট্রের টেনেসিতে ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের চার দিন পরও ক্রিস্টা পাইকের জ্ঞান ফেরেনি। তিনি হাসপাতালে অচেতন অবস্থায় কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় আছেন।
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
আটলান্টিক মহাসাগরে ছয় আরোহীসহ নিখোঁজ হওয়া একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
ছয় আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল আটলান্টিকে
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া একটি চিকিৎসা পরিবহন বিমানের সন্ধানে দুই দিন অভিযান চালানোর পর তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
বারমুডা থেকে উড্ডয়নের পর নিখোঁজ, বিমানের ৬ জনই মৃত বলে ধারণা
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে নিরাপত্তা নিয়ে ঘটনার পর সেখানে থাকা সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওই ঘাঁটির কাছে বিস্ফোরক ও সন্ত্রাসবাদের অভিযোগে পাঁচ ব্রিটিশ নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তারের পর এ পদক্ষেপ নেওয়া হলো।
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা সরকারের হয়ে কাজ করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।
প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
আরও পড়ুন
টেক্সাসের গভর্নর নির্বাচনে নতুন মোড়, জরিপে এগিয়ে হিনোজোসা
এআই চ্যাটে স্কুলে হামলার পরিকল্পনা, টেক্সাসে যুবক গ্রেপ্তার
টেক্সাসে গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি দিল বিড়ালছানা
টেক্সাসে চালকবিহীন ‘সাইবারক্যাব’ চালু করল টেসলা