ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব! ৪ হাজার একর পুড়ে ছাই

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের তাণ্ডবে ভস্মীভূত হয়েছে চার হাজার একরেরও বেশি বনভূমি। 'লিউকাস ফায়ার' নামের এই দাবানলে মেন্ডোসিনো ন্যাশনাল ফরেস্ট সংলগ্ন এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের চরম বেগ পেতে হচ্ছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ারের দেওয়া তথ্য অনুযায়ী, লেক কাউন্টি ও মেন্ডোসিনো কাউন্টির সীমান্ত সংলগ্ন পটার ভ্যালির কাছে লাগা এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে ৪ হাজার ১০৯ একর এলাকা গ্রাস করেছে। অগ্নিনির্বাপক বাহিনীর টানা প্রচেষ্টায় এ পর্যন্ত আগুনের ২৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তাণ্ডব থামেনি।

পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় লেক কাউন্টি ও মেন্ডোসিনো কাউন্টির একাধিক ব্লকে জরুরি উচ্ছেদ আদেশ কার্যকর করা হয়েছে। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়েছেন শত শত মানুষ। স্থানীয় প্রশাসন আরও অন্তত এক ডজন অঞ্চলে সতর্কবার্তা জারি রেখে বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। দ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া গবাদিপশু ও গৃহপালিত প্রাণীদের আশ্রয়ের জন্য লেকপোর্টে বিশেষ পশুর শেড গড়ে তোলা হয়েছে।

দাবানলের তীব্রতায় স্থানীয় জাতীয় বনাঞ্চলের রাস্তাঘাট, ট্রেইল এবং ক্যাম্পগ্রাউন্ড সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইউএস ফরেস্ট সার্ভিস। উল্লেখ্য, ২০১৮ সালের ঐতিহাসিক ‘র‍্যাঞ্চ ফায়ার’-এর সেই একই দগ্ধ এলাকায় নতুন করে এই আগুনের তাণ্ডব শুরু হলো। চলতি বছরে এই অঞ্চলে এটিই সবচেয়ে বড় দাবানলের ঘটনা।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অতিরিক্ত তাপমাত্রা নাকি অন্য কোনো কারণে এই আগুনের সূত্রপাত, তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবার ফক্স নিউজে যোগ দিচ্ছেন।
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
আরও পড়ুন
ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু
মার্কিন নাগরিক পরিচয়ে ভোটার নিবন্ধন, আইসিইবিরোধী আন্দোলনকারী গ্রেপ্তার
ক্যালিফোর্নিয়ায় মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
১৩০ বছর পর ফিরে এলো হারিয়ে যাওয়া লেক