ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শেয়ার বিক্রি করে খরচ চালাচ্ছেন ধনী আমেরিকানরা 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম
শেয়ারবাজারের আয় থেকে দৈনন্দিন খরচ মেটাচ্ছেন যুক্তরাষ্ট্রের উচ্চ আয়ের মানুষের একটি বড় অংশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ধনী মানুষদের ভোগব্যয় কমছে না। বরং দৈনন্দিন খরচ চালাতে অনেকে বিনিয়োগের অর্থ তুলে ব্যবহার করছেন। জেপিমরগ্যান চেজ ইনস্টিটিউটের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সালে বিনিয়োগ হিসাব থেকে ব্যাংকের চলতি হিসাবে অর্থ স্থানান্তর করেছিলেন ২ দশমিক ৪ শতাংশ মানুষ। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়ে এ হার বেড়ে হয়েছে ৮ দশমিক ২ শতাংশ।

উচ্চ আয়ের মানুষের মধ্যে এই প্রবণতা আরও বেশি। ২০১৫ সালে সবচেয়ে বেশি আয় করা ১০ শতাংশ মানুষের মধ্যে ৬ দশমিক ৬ শতাংশ বিনিয়োগ থেকে অর্থ তুলে খরচ করতেন। ২০২৬ সালে এ হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩ শতাংশে। গবেষণায় দেখা গেছে, বেশি বয়সী ও বেশি আয়ের মানুষই বিনিয়োগের অর্থ খরচে ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন।

মার্কিন অর্থনীতিতে ধনী মানুষের ভোগব্যয়ের প্রভাবও বাড়ছে। মুডিজ অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি আয় করা ১০ শতাংশ মানুষ দেশটির মোট ভোগব্যয়ের ৪৫ দশমিক ৫ শতাংশ করেছেন। সবচেয়ে বেশি আয় করা ২০ শতাংশের অংশ প্রায় ৬০ শতাংশ। একই সময়ে ৫৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অংশ ছিল মোট ভোগব্যয়ের ৪৬ শতাংশ।

বিনিয়োগের অর্থের ওপর নির্ভরতা বাড়ার পেছনে শেয়ারবাজারে দীর্ঘ সময়ের মূল্যবৃদ্ধিও বড় কারণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে মার্কিন পরিবার ও অলাভজনক প্রতিষ্ঠানের মোট সম্পদের নিট মূল্য ১২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার বেড়ে ১৯৫ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বৃদ্ধির বড় অংশ এসেছে শেয়ারমূল্য বাড়ার কারণে।

তবে এই প্রবণতার ঝুঁকিও রয়েছে। শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হলে বিনিয়োগ থেকে অর্থ তুলে খরচ করার প্রবণতা কমে যেতে পারে। ২০২২ সালে বাজারে বড় পতনের সময় এমনটা দেখা গিয়েছিল। ফলে মার্কিন অর্থনীতিতে ভোগব্যয় এখন আগের তুলনায় আর্থিক বাজারের ওঠানামার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: দ্য ইউএসএ টুডে

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নৌকাডুবির ঘটনায় ১৬ জনকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড (উপকূলরক্ষী বাহিনী)।
মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক দিন আগে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে গণহত্যার ছক, ‘ভারতীয়দের হত্যা করতে আর তর সইছে না’
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপকণ্ঠে একটি হিন্দু মন্দিরে গণহত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী এক তরুণের গাড়ি হামলার কয়েক ঘণ্টা আগে মন্দিরের গাড়ি রাখার স্থানে প্রবেশ করেছিল বলে জানিয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে গণহত্যার ছক, ‘ভারতীয়দের হত্যা করতে আর তর সইছে না’
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল
যুক্তরাষ্ট্রের অভিনেত্রী সেলমা ব্লেয়ারের বিমানে শারীরিক অসুস্থতার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে দাবি করেছেন তার প্রতিনিধি।
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল
নিউইয়র্কে ছাত্রীকে ফেন্টানাইল মাদক খাইয়ে ধর্ষণ, পরে মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে ধর্ষণের পর তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিউইয়র্কে ছাত্রীকে ফেন্টানাইল মাদক খাইয়ে ধর্ষণ, পরে মৃত্যু