ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর হার কমেছে ৪০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম
যুক্তরাষ্ট্রে শ্রমবাজারে চাকরি ছাঁটাই কমলেও নতুন কর্মী নিয়োগে প্রতিষ্ঠানগুলোর সতর্কতা অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলতি বছর চাকরি হারানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। বছরের প্রথম নয় মাসে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান ৫ লাখ ৭৩ হাজার ১৯৫টি চাকরি ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম। একই সময়ে প্রতিষ্ঠানগুলোর নতুন কর্মী নিয়োগের পরিকল্পনাও ৩ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত শ্রমবাজারের নতুন তথ্যে এসব বিষয় উঠে এসেছে। কর্মী ছাঁটাইয়ের হিসাব রাখা প্রতিষ্ঠান চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৩ হাজার ২৮১টি চাকরি ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এ সংখ্যা ২০ শতাংশ কম। চার বছরের মধ্যে কোনো এক মাসে চাকরি ছাঁটাইয়ের এটাই সর্বনিম্ন হার।

বিশ্লেষকদের মতে, এসব তথ্য থেকে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে মহামারির পরবর্তী সময়ের তুলনায় নতুন কর্মী নিয়োগের গতি এখনো ততটা শক্তিশালী নয়।

এদিকে শ্রম বিভাগের তথ্যে দেখা গেছে, ২৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে নতুন করে বেকার ভাতার জন্য আবেদন করেছেন ১ লাখ ৯৭ হাজার মানুষ। আগের সপ্তাহের তুলনায় এ সংখ্যা ১ হাজার কমেছে।

অক্সফোর্ড অর্থনীতির বিশ্লেষকেরা বলছেন, প্রত্যাশার তুলনায় নতুন বেকার ভাতার আবেদন কম রয়েছে। প্রতিষ্ঠানগুলো দ্রুতগতিতে নতুন কর্মী নিয়োগ না করলেও বর্তমান কর্মীদের ছাঁটাই করতেও অনাগ্রহী।

শ্রম বিভাগের আরেক প্রতিবেদনে দেখা গেছে, কর্মী ছাঁটাই ও চাকরি ছাড়ার সম্মিলিত হার আগের মাসের তুলনায় অপরিবর্তিত রয়েছে। তবে নতুন কর্মী নিয়োগের হার বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ।

চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের তথ্য অনুযায়ী, বছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ২ লাখ ১০ হাজার ৬১২ জন নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৩ শতাংশ বেশি।

তবে নিয়োগের পরিকল্পনা বাড়লেও প্রতিষ্ঠানগুলো এখনো বেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মসংস্থান বিশেষজ্ঞ অ্যান্ডি চ্যালেঞ্জার। তার মতে, বছরের শেষভাগে সাধারণত যে হারে মৌসুমি কর্মী নিয়োগের পরিকল্পনা বাড়ে, এবার তেমনটা দেখা যাচ্ছে না।

হ্যালোউইনকেন্দ্রিক প্রতিষ্ঠান স্পিরিট হ্যালোউইন এবং খুচরা বিক্রেতা মাইকেলস চলতি বছর মোট ৬২ হাজার মৌসুমি কর্মী নিয়োগের পরিকল্পনা জানিয়েছে। গত বছর একই প্রতিষ্ঠানগুলো ১ লাখ ৮০০ জন মৌসুমি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছিল।

শ্রমবাজারের এই তথ্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। শক্তিশালী শ্রমবাজারের কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে বলে তারা মনে করছেন।

অর্থনীতিবিদদের একটি পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৯০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। এর আগের তিন মাসে প্রতি মাসে গড়ে ৭১ হাজার নতুন কর্মী নিয়োগ হয়েছিল।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে অদ্ভুত স্থাপত্যের পর্যটনস্থল, বিশাল নাগরদোলা থাকলেও চড়ার সুযোগ নেই
যুক্তরাষ্ট্রে বেড়ানোর জন্য রয়েছে তন্মধ্যে— নিউইয়র্কের টাইমস স্কোয়ার ও স্ট্যাচু অব লিবার্টি কিংবা সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ। এর বাইরে এমন একটি পর্যটনস্থল রয়েছে, যেখানে আছে বিশাল নাগরদোলা, অদ্ভুত সব স্থাপনা এবং বিচিত্র সংগ্রহ।
যুক্তরাষ্ট্রে অদ্ভুত স্থাপত্যের পর্যটনস্থল, বিশাল নাগরদোলা থাকলেও চড়ার সুযোগ নেই
নিউইয়র্কে শীতের খরচ কমাতে মিলবে ৯৯০ ডলার সহায়তা, আবেদন শুরু ২ নভেম্বর
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন শুরু হচ্ছে আগামী ২ নভেম্বর।
নিউইয়র্কে শীতের খরচ কমাতে মিলবে ৯৯০ ডলার সহায়তা, আবেদন শুরু ২ নভেম্বর
টানা তৃতীয়বারের মতো সেরা লা গার্ডিয়া বিমানবন্দর
টানা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর। ভ্রমণ ও আতিথেয়তা খাতের মূল্যায়নের ভিত্তিতে ফোর্বস ট্রাভেল গাইডের ২০২৬ সালের ‘ভেরিফায়েড এয়ার ট্রাভেল অ্যাওয়ার্ডস’-এ এই স্বীকৃতি দেওয়া হয়।
টানা তৃতীয়বারের মতো সেরা লা গার্ডিয়া বিমানবন্দর
চিকিৎসকের ব্যঙ্গাত্মক কথা ফোনে রেকর্ড করে মামলা, রোগী জিতলেন ৫ লাখ ডলার
অচেতন থাকা অবস্থায় চিকিৎসকের নির্দেশনা পরে শোনার জন্য মোবাইলে অডিও রেকর্ড চালু করেছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক রোগী। কিন্তু কোলনোস্কপির সময়ও রেকর্ডিং চলতে থাকায় চিকিৎসকরা তাকে নিয়ে উপহাস ও অপমানজনক কথাবার্তা কথা ধরা পড়ে।
চিকিৎসকের ব্যঙ্গাত্মক কথা ফোনে রেকর্ড করে মামলা, রোগী জিতলেন ৫ লাখ ডলার
মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা
মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও সম্মাননা পেলেন বাংলাদেশি সাহী চৌধুরী। নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য টিমোথি এম. কেনেডি মার্কিন প্রতিনিধি পরিষদে 'কংগ্রেশনাল রেকর্ড'-এর মাধ্যমে তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করেন।
মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা
আরও পড়ুন
কমিউনিটি ব্যাংকে বড় পদে চাকরি, আবেদন শেষ যেদিন
চাকরি দিচ্ছে আকিজ মোটরস, আবেদন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত 
ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
চিকিৎসকের ব্যঙ্গাত্মক কথা ফোনে রেকর্ড করে মামলা, রোগী জিতলেন ৫ লাখ ডলার