ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

২ কোটির বেশি প্রবীণকে ৯০ ডলার দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম
মার্কিন প্রবীণ।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেডিকেয়ারের পার্ট বি প্রিমিয়ামের খরচ কিছুটা কমাতেই এই অর্থ দেওয়া হবে। অক্টোবরের শুরুতেই যোগ্য ব্যক্তিদের কাছে এই অর্থ পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই অর্থ মেডিকেয়ার উন্নয়ন তহবিল থেকে দেওয়া হবে। কংগ্রেসের বরাদ্দ করা এই তহবিলে প্রায় ২০০ কোটি ডলার রয়েছে। এবার সেই অর্থ থেকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, যোগ্য প্রবীণদের বেশির ভাগই অক্টোবরের শুরুতে সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন। যাদের সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাওয়ার ব্যবস্থা নেই, তাদের মেডিকেয়ারে নিবন্ধিত ঠিকানায় ডাকযোগে চেক পাঠানো হবে। তবে যাদের মেডিকেয়ারের প্রিমিয়াম ইতিমধ্যে মেডিকেইডের মাধ্যমে পরিশোধ হয় বা বেশি আয়ের কারণে অতিরিক্ত প্রিমিয়াম দিতে হয়, তারা এই অর্থ পাবেন না।

বর্তমানে মেডিকেয়ার পার্ট বি-এর সাধারণ মাসিক প্রিমিয়াম ২০২.৯০ ডলার। ফলে এককালীন ৯০ ডলার একজন প্রবীণের এক মাসের প্রিমিয়ামের পুরোটা নয়, তবে এর একটি অংশ মেটাতে সহায়তা করবে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের ধারাবাহিক অর্থনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সর্বশেষ এই ৯০ ডলারের ঘোষণা এসেছে। নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা রিপাবলিকান দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে এই অর্থসহ সাম্প্রতিক অন্যান্য আর্থিক উদ্যোগকে নির্বাচনের আগের সময়ের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, রিপাবলিকান দল মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের ৫ হাজার ডলার করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ওই প্রতিশ্রুতির অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে অর্থনীতিবিদ, বিশ্লেষক এবং কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাও প্রশ্ন তুলেছেন।

এছাড়া প্রায় ১০ লাখ মার্কিন নাগরিককে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইনের অধীনে অতিরিক্ত নেওয়া অর্থের অংশ হিসেবে ৫০০ ডলার করে ফেরত দেওয়ার উদ্যোগও নিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব আর্থিক পদক্ষেপ নির্বাচন সামনে রেখে ভোটারদের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়েও আলোচনা চলছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে ছয় আরোহী নিয়ে একটি চিকিৎসাবাহী বিমান নিখোঁজ হয়েছে।
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম
নিউইয়র্ক পুলিশ বিভাগে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ এস ইসলাম।
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম
অবসরের পর কম খরচে শান্তিতে থাকতে যুক্তরাষ্ট্রের সেরা ১০ অঙ্গরাজ্য
অবসরের পর সঞ্চয়ের অর্থ দীর্ঘদিন ধরে রাখতে চান অনেকেই। তাই কম আবাসন খরচ, তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয় এবং করের সুবিধা রয়েছে—এমন অঙ্গরাজ্যে বসবাসের সিদ্ধান্ত নিতে পারেন অবসরপ্রাপ্তরা।
অবসরের পর কম খরচে শান্তিতে থাকতে যুক্তরাষ্ট্রের সেরা ১০ অঙ্গরাজ্য
নতুন উদ্যোগ: ট্রাকে আসবে ঘর, ভেতরেই বিছানা-বাথরুম-রান্নাঘর
প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারানো মানুষের জন্য দ্রুত থাকার ব্যবস্থা করতে যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ট্রাকে বহনযোগ্য ছোট ঘর।
নতুন উদ্যোগ: ট্রাকে আসবে ঘর, ভেতরেই বিছানা-বাথরুম-রান্নাঘর
অসুস্থ হয়েও থামেনি ভালোবাসা, হাসপাতালের বেডেই বিয়ে ৭৯ বছরের যুগলের
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের হান্টসভিল হাসপাতালে অসুস্থতার মধ্যেও বিয়ের স্বপ্ন পূরণ করেছেন ৭৯ বছর বয়সী এক যুগল।
অসুস্থ হয়েও থামেনি ভালোবাসা, হাসপাতালের বেডেই বিয়ে ৭৯ বছরের যুগলের
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম