ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রাজনৈতিক প্রচারে ছাড় পেলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার নিয়ম শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল, উপ-অ্যাটর্নি জেনারেল, এফবিআই পরিচালকসহ প্রেসিডেন্টের নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ কর্মকর্তারা ব্যক্তিগত পরিচয়ে রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে, ভোটের প্রচার চালাতে এবং জাতীয় রাজনৈতিক দলের প্রতিনিধি বা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করতে পারবেন।

চলতি সপ্তাহে বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল জোলিন অ্যান লরির পাঠানো এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সিনেটের অনুমোদন নিয়ে প্রেসিডেন্টের নিয়োগ পাওয়া কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে আগের তুলনায় বেশি ছাড় দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অ্যাটর্নি জেনারেল, উপ-অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, এফবিআই পরিচালক, বিভিন্ন অঙ্গরাজ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের অ্যাটর্নিসহ বিচার বিভাগের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এর আগে সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি তার দায়িত্বকালে রাজনৈতিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সমাবেশ ও তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দিয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল করেছিলেন। নতুন স্মারকে সেই ছাড় আরও বাড়ানো হয়েছে।

নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, প্রেসিডেন্টের নিয়োগ এবং সিনেটের অনুমোদন পাওয়া বিচার বিভাগের কর্মকর্তাদের ক্ষেত্রে অন্য কিছু কর্মীর জন্য প্রযোজ্য কঠোর বিধিনিষেধ একইভাবে কার্যকর হবে না। এসব কর্মীর মধ্যে রয়েছেন প্রশাসনিক আইনবিষয়ক বিচারক এবং বিচার বিভাগের অপরাধবিষয়ক বিভাগের কিছু কর্মকর্তা।

অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ গত সেপ্টেম্বরে রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনের সম্মেলনে বক্তব্য দেন। এ ছাড়া উত্তর ক্যারোলাইনায় রিপাবলিকান দলের এক সিনেট প্রার্থীর নির্বাচনী সমাবেশেও অংশ নেন তিনি। তার এসব কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়। সমালোচকদের মতে, বিচার বিভাগকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার দীর্ঘদিনের রীতির সঙ্গে এসব উপস্থিতি সাংঘর্ষিক।

তবে ব্ল্যাঞ্চ দাবি করেন, এসব অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কোনো আইন বা বিধি লঙ্ঘন করেননি। তাঁর ভাষ্য, তিনি ব্যক্তিগত পরিচয়েই সেখানে উপস্থিত হয়েছিলেন।

এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বিচার বিভাগে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ২০২৪ সালের এক স্মারকে বলা হয়, পেশাগত জীবনের বাইরে থেকে নিয়োগ পাওয়া কর্মকর্তারা ব্যক্তিগত পরিচয়েও কোনো দলীয় রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এই নীতি ২০২২ সাল থেকে কার্যকর ছিল।

ওই স্মারকে আরও বলা হয়েছিল, কোনো অঙ্গরাজ্যে প্রাথমিক বা সাধারণ নির্বাচনের ঠিক আগে সম্ভবপর সর্বোচ্চ মাত্রায় সেখানে প্রকাশ্য অনুষ্ঠানে উপস্থিত হওয়া এড়িয়ে চলতে হবে।

নতুন নির্দেশনার ফলে বিচার বিভাগের জ্যেষ্ঠ রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ আরও বিস্তৃত হলো।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের আকাশে এ সপ্তাহান্তে দেখা যেতে পারে মেরুজ্যোতির (Northern lights) বর্ণিল আলো।
যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলির শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখায় পাঁচটি টেলিভিশন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ।
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর ভয়ংকর তাণ্ডব, দুই শিশু ও অন্তঃসত্ত্বাসহ একসঙ্গে ৮ জনকে হত্যা
দুই শিশু ও আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীসহ আটজন একসঙ্গে গুলি করে মেরে ফেলেছেন এক ব্যক্তি। এরপর নিজেও হাতে থাকা সেই বন্দুকের গুলিতেই করেছেন আত্মহত্যা।  
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর ভয়ংকর তাণ্ডব, দুই শিশু ও অন্তঃসত্ত্বাসহ একসঙ্গে ৮ জনকে হত্যা
টেক্সাসে অভিবাসন কর্মকর্তার গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন এলাকায় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার গাড়ির ধাক্কায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। 
টেক্সাসে অভিবাসন কর্মকর্তার গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর ভয়ংকর তাণ্ডব, দুই শিশু ও অন্তঃসত্ত্বাসহ একসঙ্গে ৮ জনকে হত্যা