ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলির শিকার হন দুই পুলিশ কর্মকর্তা, নিহত হন একজন- শেন সাইবার (৪০) ।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলির শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে শেন সাইবার (৪০) নামের এক কর্মকর্তা নিহত হয়েছেন। অন্য কর্মকর্তা ১২টি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শনিবার (১০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার কেভিন বেথেল জানান, গুলিবিদ্ধ দুই কর্মকর্তাকে পেন প্রেসব্যাটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তাদের অস্ত্রোপচার করা হয়। আহত কর্মকর্তা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় এরিক লুইস (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন ফিলাডেলফিয়ার জেলা অ্যাটর্নি ল্যারি ক্রাসনার।

ক্রাসনার জানান, নিহত পুলিশ কর্মকর্তাকে হত্যার পাশাপাশি আহত কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে এরিকের বিরুদ্ধে। এছাড়া ঘটনাস্থলে সাড়া দিতে আসা আরও নয়জন কর্মকর্তাকে গুলি করার ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ওই নয়জনের কেউ আহত হননি।

অভিযুক্ত এরিককে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। শিগগিরই তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি। আদালতের নথি অনুযায়ী, এর আগে হামলা, চুরি এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

নিহত শেন সাইবার ফিলাডেলফিয়া পুলিশ বিভাগে ১০ বছর ধরে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর জশ শাপিরো। তিনি জানিয়েছেন, সাইবারের প্রতি শ্রদ্ধা জানাতে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

সাইবার স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে সাত ও তিন বছর।

ঘটনাটিকে নৃশংস, অর্থহীন ও ভয়াবহ হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন জেলা অ্যাটর্নি ল্যারি ক্রাসনার।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ২৩ বছর বয়সী সান্দ্রা বার্চমোরের মৃত্যুর ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ম্যাথিউ ফারওয়েলের বিচার শুরু হয়েছে।
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা
একই জায়গায় ৫ মৃত্যু, সিরিয়াল কিলার আতঙ্কে মিশিগান
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ল্যানসিং শহরের একটি জনপ্রিয় হাঁটার পথে একের পর এক পাঁচজন পুরুষের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।
একই জায়গায় ৫ মৃত্যু, সিরিয়াল কিলার আতঙ্কে মিশিগান
যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের আকাশে এ সপ্তাহান্তে দেখা যেতে পারে মেরুজ্যোতির (Northern lights) বর্ণিল আলো।
যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখায় পাঁচটি টেলিভিশন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ।
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
রাজনৈতিক প্রচারে ছাড় পেলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তারা
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার নিয়ম শিথিল করা হয়েছে।
রাজনৈতিক প্রচারে ছাড় পেলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তারা
আরও পড়ুন