ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম
যুক্তরাষ্ট্রে মেরুজ্যোতি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের আকাশে এ সপ্তাহান্তে দেখা যেতে পারে মেরুজ্যোতির (Northern lights) বর্ণিল আলো। সূর্য থেকে নির্গত শক্তিশালী কণার প্রভাবে ভূচৌম্বকীয় ঝড়ের আশঙ্কা তৈরি হওয়ায় রোববার (১১ অক্টোবর) দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে এ আলোর দেখা মিলতে পারে। তবে আবহাওয়া, মেঘ এবং কৃত্রিম আলোর কারণে সব জায়গা থেকে মেরুজ্যোতি দেখা নাও যেতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের মহাকাশ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র রোববার মাঝারি মাত্রার ভূচৌম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করেছে। সংস্থাটির শুক্রবারের (৯ অক্টোবর) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, গত ৭ ও ৮ অক্টোবর সূর্য থেকে দুটি বিশাল পদার্থ ও চৌম্বকক্ষেত্রের উদগিরণ ঘটে। এগুলোকে করোনাল মাস ইজেকশন বলা হয়। বিজ্ঞানীদের ধারণা, দ্রুতগতির উদগিরণটি পৃথিবীর দিকে আসার পথে আগেরটির সঙ্গে মিশে যেতে পারে। এর ফলে সৃষ্ট ভূচৌম্বকীয় ঝড় মেরুজ্যোতি দেখার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে পশ্চিমে আইডাহো অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত কিছু এলাকায় মেরুজ্যোতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল ও মধ্য-পশ্চিমের ওপরের অংশের বাসিন্দারা এ দৃশ্য দেখার সুযোগ পেতে পারেন।

তবে কোন অঙ্গরাজ্যে নিশ্চিতভাবে মেরুজ্যোতি দেখা যাবে, তা বলা যাচ্ছে না। ঝড়ের প্রকৃত শক্তি, আকাশে মেঘের উপস্থিতি এবং শহরের কৃত্রিম আলো এ দৃশ্য দেখার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তাই পরিষ্কার ও কম আলোকদূষণযুক্ত স্থান থেকে আকাশ পর্যবেক্ষণের সুযোগ তুলনামূলক বেশি হতে পারে।

কেন দেখা যায় মেরুজ্যোতি?

সূর্য থেকে আসা বৈদ্যুতিক আধানযুক্ত কণা পৃথিবীর চৌম্বকক্ষেত্র ও বায়ুমণ্ডলের সঙ্গে মিথস্ক্রিয়া করলে আকাশে নানা রঙের আলোর সৃষ্টি হয়। এ প্রাকৃতিক আলোকচ্ছটাকেই মেরুজ্যোতি (Northern lights) বলা হয়।

সূর্য থেকে করোনাল মাস ইজেকশনের মাধ্যমে বিপুল পরিমাণ পদার্থ ও চৌম্বকক্ষেত্র পৃথিবীর দিকে আসতে পারে। এগুলো পৃথিবীর চৌম্বক পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করলে ভূচৌম্বকীয় ঝড় তৈরি হয়। ঝড়ের শক্তি বেশি হলে মেরুজ্যোতি সাধারণ সময়ের তুলনায় আরও দক্ষিণের এলাকাতেও দেখা যেতে পারে।

ভূচৌম্বকীয় ঝড়ের মাত্রা নির্ধারণে জি-১ থেকে জি-৫ পর্যন্ত পাঁচটি ধাপ ব্যবহার করা হয়। জি-১ হলো দুর্বল মাত্রার ঝড়, আর জি-৫ হলো চরম মাত্রার ঝড়। ঝড়ের মাত্রা যত বাড়ে, মেরুজ্যোতি তত দূরের অঞ্চলেও দৃশ্যমান হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

সূত্র: ইউএসএ টুডে

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ২৩ বছর বয়সী সান্দ্রা বার্চমোরের মৃত্যুর ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ম্যাথিউ ফারওয়েলের বিচার শুরু হয়েছে।
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা
একই জায়গায় ৫ মৃত্যু, সিরিয়াল কিলার আতংকে মিশিগান
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ল্যানসিং শহরের একটি জনপ্রিয় হাঁটার পথে একের পর এক পাঁচজন পুরুষের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।
একই জায়গায় ৫ মৃত্যু, সিরিয়াল কিলার আতংকে মিশিগান
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলির শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখায় পাঁচটি টেলিভিশন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ।
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
রাজনৈতিক প্রচারে ছাড় পেলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তারা
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার নিয়ম শিথিল করা হয়েছে।
রাজনৈতিক প্রচারে ছাড় পেলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তারা
আরও পড়ুন
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা
একই জায়গায় ৫ মৃত্যু, সিরিয়াল কিলার আতংকে মিশিগান
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত