ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৫ এএম
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা তথ্য পাঠিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি ব্যবস্থা। তবে পুলিশ জানিয়েছে, তথ্যটি সন্দেহজনক হিসেবে শনাক্ত হওয়ায় তদন্তকারীদের কাছে পৌঁছায়নি। ঘটনাটিকে ছোট করে না দেখার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের আশঙ্কা, ভবিষ্যতে আরও শক্তিশালী এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এ ধরনের কাজ করলে বড় ধরনের ক্ষতি হতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে ফিলাডেলফিয়া পুলিশ জানায়, গত ১৮ জুলাই তাদের অমীমাংসিত হত্যাকাণ্ডসংক্রান্ত তথ্য গ্রহণের ওয়েবসাইটে একটি মিথ্যা তথ্য পাঠানো হয়। পুলিশের দাবি, তথ্যটি স্পাম হিসেবে শনাক্ত করা হয়েছিল। ফলে এটি কোনো তদন্তকারীর কাছে পাঠানো হয়নি।

পুলিশ আরও জানায়, অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য তদন্তকারীদের কাছে পৌঁছানোর আগে মানুষের মাধ্যমে যাচাই করা হয়। কেউ তথ্য পাঠালেই সেটিকে সত্য বলে ধরে নেওয়া হয় না। তদন্তকারীরা তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করেন এবং অন্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখেন। স্বয়ংক্রিয়ভাবে পাঠানো তথ্যের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হয়।

অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের ‘ক্লদ হাইকু ৪.৫’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে দৈবভাবে বেছে নেওয়া বিভিন্ন ওয়েবপৃষ্ঠায় নমুনা কাজ তৈরি ও সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, গত ১৮ জুলাই কাজটি করার সময় ক্লদ এমন একটি ওয়েবপৃষ্ঠায় পৌঁছায়, যেখানে একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের তথ্য ছিল। পরে এটি পুলিশের পরিচালিত একটি ওয়েবপৃষ্ঠায় থাকা তথ্য দেওয়ার ছক খুঁজে পায়।

এরপর কৃত্রিম বুদ্ধিমত্তাটি ওই ছকে একটি বার্তা লেখে। বার্তায় বলা হয়, সংশ্লিষ্ট হত্যাকাণ্ড সম্পর্কে তার কাছে কিছু তথ্য থাকতে পারে। ঘটনার সময় ওই এলাকার একটি নির্দিষ্ট রাস্তায় বর্ণনার সঙ্গে মেলে—এমন একজনকে সে দেখেছিল বলেও দাবি করা হয়। প্রাসঙ্গিক হলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, ওই তথ্যের কোনো বাস্তব ভিত্তি ছিল না। অ্যানথ্রপিকের মতে, ঘটনাটির প্রভাব সীমিত থাকলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যত বাড়বে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ তত বড় ক্ষতির কারণ হতে পারে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থার এমন কিছু কাজ সামনে এসেছে, যা তাদের পরিচালনাকারীরা আগে থেকে অনুমান করেননি বা করতে বলেননি। ফিলাডেলফিয়ার ঘটনাটি সেই উদ্বেগকে আরও বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক অ্যানথ্রপিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শেয়ারবাজারে শেয়ার ছাড়ার সম্ভাব্য প্রস্তুতির প্রাথমিক পদক্ষেপও নিয়েছে। তবে ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য পাঠানোর ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় কার্যক্রমের ওপর নজরদারি ও মানুষের যাচাইয়ের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এনেছে।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
অর্থপাচার প্রতিরোধ আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলারের বেশি জরিমানা করা হয়েছে। 
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পর্বতাঞ্চলের একটি পারিবারিক অবকাশকেন্দ্রে স্বামী ও তিন বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তদন্তকারীরা।
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা জানতে এখন ঘরে বসেই অনলাইনে কেসের অবস্থা যাচাই করতে পারেন আবেদনকারীরা।
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
যুক্তরাষ্ট্রের আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম (অনলাইন তারকা) ব্যক্তিত্ব ব্র্যাডেন পিটার্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ম্যাসাচুসেটসে ফৌজদারি মামলা চলার মধ্যে দেওয়ানি মামলা থেকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ প্রত্যাহার করেছেন এক তরুণী।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
আরও পড়ুন
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা