ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

১৯৮০ সালে খুন হওয়া ব্যক্তির পরিচয় মিলল ৪০ বছর পর 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লেক মিডে একটি পুরোনো ব্যারেলের ভেতর পাওয়া যায় মানুষের দেহাবশেষ।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লেক মিডে একটি পুরোনো ব্যারেলের ভেতর পাওয়া মানুষের দেহাবশেষের পরিচয় শনাক্ত হয়েছে চার বছর পর। ২০২২ সালে উদ্ধার হওয়া দেহাবশেষটি এডওয়ার্ড লেলবুরিয়ান জ্যাকসন নামের এক ব্যক্তির। ধারণা করা হচ্ছে, ১৯৮০-এর দশকের শুরুর দিকে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লার্ক কাউন্টির প্রধান চিকিৎসা পরীক্ষক মেলানি রাউস দেহাবশেষের পরিচয় নিশ্চিত করেন। তার ধারণা, মৃত্যুর সময় জ্যাকসনের বয়স ছিল ৫০-এর মাঝামাঝি থেকে ৫০-এর শেষের দিকে।

২০২২ সালের ১ মে লেক মিডের পানি কমে যাওয়ার পর একটি পুরোনো ব্যারেলের ভেতর দেহাবশেষটি পাওয়া যায়। ব্যারেলটি এতটাই ক্ষয়ে গিয়েছিল যে এর ভেতরে মূলত হাড়ের পাশাপাশি জামা ও বেল্টের কিছু অংশ দেখা যাচ্ছিল। ওই সময় ঘটনাটি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

পুলিশ জানিয়েছে, দেহাবশেষ পরীক্ষায় মাথায় একবার গুলির আঘাতের প্রমাণ পাওয়া যায়। তদন্তকারীদের ধারণা, পোশাকের অবশিষ্টাংশ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের সময় সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বংশগত তথ্য বিশ্লেষণ ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে জ্যাকসনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি দেহাবশেষের পরিচয় শনাক্তের পরীক্ষার দায়িত্ব নেওয়ার পর এ বছর তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। সম্ভাব্য এক আত্মীয়ের কাছ থেকে সংগ্রহ করা ডিএনএর সঙ্গে মিল পাওয়ার পর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের হত্যাকাণ্ড তদন্ত বিভাগের কর্মকর্তা রবার্ট প্রাইস বলেন, জ্যাকসন আরকানসাসের বাসিন্দা ছিলেন। লাস ভেগাসের সঙ্গে তার পরিচিত কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তবে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন।

জ্যাকসন ‘বাডি’ নামেও পরিচিত ছিলেন। ১৯৭০-এর দশকের শুরুর দিকে তার বিয়ে হয়েছিল এবং তিনি লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন। তার কোনো সন্তান ছিল বলে জানা যায়নি। এ ছাড়া ১৯৮০-এর দশকের শুরুর দিকে ইউটার নথিতে তার বিরুদ্ধে গুরুতর অগ্নিসংযোগ ও প্রতারণার ষড়যন্ত্রসংক্রান্ত অপরাধের ইতিহাসের উল্লেখ রয়েছে।

লেক মিড ও লাস ভেগাসের অপরাধজগতের ইতিহাসের কারণে হত্যাকাণ্ডের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগসূত্র থাকতে পারে বলে নানা আলোচনা তৈরি হয়েছিল। তবে পুলিশ কর্মকর্তা প্রাইস জানিয়েছেন, এসব ধারণার পক্ষে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, জ্যাকসনের আত্মীয়দের সঙ্গে কথা বললেও তার জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তাকে মূলত ‘আঙ্কেল বাডি’ হিসেবেই চিনতেন। তিনি কোথায় কাজ করতেন, কেমন মানুষ ছিলেন কিংবা কার সঙ্গে চলাফেরা করতেন—এসব বিষয়ে তাদের জানা সীমিত।

পুলিশ জানিয়েছে, জ্যাকসনের জীবন ও পরিচিতজনদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। যারা তাকে চিনতেন বা তার সঙ্গে চলাফেরা করতেন, তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

রবার্ট প্রাইস বলেন, মামলাটি এখনো অমীমাংসিত। হত্যার রহস্য সমাধান না হওয়া পর্যন্ত তদন্ত বন্ধ হবে না। এ ঘটনায় জনসাধারণের কাছেও তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ।

লেক মিডে ২০২২ সালের গ্রীষ্মে আরও কয়েকজনের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। পরে সেগুলোর মধ্যে থমাস আর্ন্ডট ও ডোনাল্ড পি. স্মিথের পরিচয় শনাক্ত করা হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাদের পানিতে ডুবে মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। এছাড়া লাস ভেগাসের বাসিন্দা ক্লদ রাসেল পেনসিঙ্গারের দেহাবশেষ ২০২৩ সালে শনাক্ত করা হলেও তার মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি।

লেক মিড যুক্তরাষ্ট্রের বিখ্যাত হুভার বাঁধের মাধ্যমে তৈরি একটি জলাধার। নেভাদার কলোরাডো নদী কমিশনের তথ্য অনুযায়ী, ২৫ বছরের বেশি সময় ধরে চলা খরার কারণে জলাধারটির পানির স্তর কমেছে। ক্রমবর্ধমান তাপমাত্রা ও তুষারপাত কমে যাওয়াও এ পরিস্থিতির পেছনে ভূমিকা রেখেছে।

সূত্র: এনবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রস্রাবভর্তি বোতলে ভরা বাড়ি, পরিবারের ৮ জনকে হত্যা করলেন বাবা
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে একই পরিবারের আটজনকে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।
প্রস্রাবভর্তি বোতলে ভরা বাড়ি, পরিবারের ৮ জনকে হত্যা করলেন বাবা
দাবদাহ ও ঝোড়ো হাওয়ায় ক্যালিফোর্নিয়ায় দাবানলের শঙ্কা, বিদ্যুৎ বন্ধ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তীব্র গরম ও ঝোড়ো হাওয়ার কারণে দাবানলের ঝুঁকি বেড়েছে।
দাবদাহ ও ঝোড়ো হাওয়ায় ক্যালিফোর্নিয়ায় দাবানলের শঙ্কা, বিদ্যুৎ বন্ধ
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন।
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন
যুক্তরাষ্ট্রে আসছে শীত হবে উষ্ণ ও বৃষ্টিবহুল, তুষারপাত কমবে উত্তরে
এবার শীতে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণতা ও বৃষ্টিপাত হতে পারে।
যুক্তরাষ্ট্রে আসছে শীত হবে উষ্ণ ও বৃষ্টিবহুল, তুষারপাত কমবে উত্তরে
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ তার ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
আরও পড়ুন
দাবদাহ ও ঝোড়ো হাওয়ায় ক্যালিফোর্নিয়ায় দাবানলের শঙ্কা, বিদ্যুৎ বন্ধ
যুক্তরাষ্ট্রে আসছে শীত হবে উষ্ণ ও বৃষ্টিবহুল, তুষারপাত কমবে উত্তরে
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ