ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ইরানে হামলা নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই মার্কিনদের।

রোববার (২৫ অক্টোবর) মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলা চালানো হবে কিনা, সে বিষয়ে তিনি সরাসরি উত্তর দিতে চান কিনা, তা নিয়ে প্রশ্ন থাকলেও তার উত্তর হলো—না, কোনো হামলা হবে না।

এর আগে রোববার দিনের প্রথম ভাগে ইরানকে লক্ষ্য করে আলটিমেটাম দেন ট্রাম্প। ওই বক্তব্যে একই দিনে দেশটিতে হামলার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে, নাকি দেশটিকে পুরোপুরি নির্মূল করা হবে—এটাই এখন একমাত্র প্রশ্ন।

এদিকে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেন ট্রাম্প। তার ভাষ্য, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং ইরান সেখান থেকে কিছুই পাচ্ছে না।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে, অথবা দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে ওয়াশিংটন। তবে তেহরান সম্ভাব্য কোনো প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে গত জুনে দুই দেশের মধ্যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও তা শেষ পর্যন্ত টেকেনি। এরই মধ্যে নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা না চালানোর ঘোষণা দিলেন ট্রাম্প।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!
জলবায়ু পরিবর্তন এবং মারাত্মক সব উদ্ভিদ রোগের আক্রমণে বিশ্বজুড়ে কলা চাষ এক ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, ক্যাভেন্ডিশ জাতের কলা এখন অস্তিত্বের লড়াই করলেও সংকট কাটিয়ে ফলটিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এক নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে।
কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!
২০২৬ সালে কাজের জন্য সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
২০২৬ সালে কাজের জন্য সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে কর্মক্ষেত্রবিষয়ক পর্যালোচনা প্রতিষ্ঠান গ্লাসডোর। তালিকার শীর্ষে জায়গা পেয়েছে ইন্ডিয়ানাভিত্তিক পারিবারিক মালিকানাধীন গাড়ি ধোয়ার প্রতিষ্ঠান ক্রু কারওয়াশ।
২০২৬ সালে কাজের জন্য সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
২৫ বছর পর নিউ ইয়র্কের প্রবীণ সেবাকেন্দ্র চালু করলেন মেয়র মামদানি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঙ্কসে ২৫ বছর ধরে বন্ধ থাকা প্রবীণদের একটি সেবাকেন্দ্র আবার চালু হয়েছে। নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সংস্কার করা এই তিনটি কেন্দ্র থেকে প্রায় পাঁচ হাজার বাসিন্দা উপকৃত হবেন।
২৫ বছর পর নিউ ইয়র্কের প্রবীণ সেবাকেন্দ্র চালু করলেন মেয়র মামদানি
প্রদর্শনীতে হঠাৎ ‘অদ্ভুত গাড়ি’ দেখে চোখ আটকে যায় মানুষের!
বিলাসবহুল গাড়ির ঝলমলে প্রদর্শনীতে যদি হঠাৎ দেখা মেলে মরিচা ধরা ঢেউটিনে মোড়ানো একটি গাড়ির, তাহলে চোখ আটকে যাওয়াই স্বাভাবিক! যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডসনভিলে মাউন্টেন মুনশাইন ফেস্টিভ্যালের উদ্দেশে রওনা হওয়া এমনই এক অদ্ভুত গাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।
প্রদর্শনীতে হঠাৎ ‘অদ্ভুত গাড়ি’ দেখে চোখ আটকে যায় মানুষের!
টেডি রুজভেল্টের জন্মদিন: প্রবেশমূল্য ছাড়াই যাওয়া যেসব যাবে পার্কে
সাবেক প্রেসিডেন্ট থিওডোর ‘টেডি’ রুজভেল্টের জন্মদিন উপলক্ষে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় উদ্যানগুলোতে প্রবেশমূল্য ছাড়াই ঘুরে দেখার সুযোগ পাবেন মার্কিন নাগরিক ও দেশটির বাসিন্দারা।
টেডি রুজভেল্টের জন্মদিন: প্রবেশমূল্য ছাড়াই যাওয়া যেসব যাবে পার্কে
আরও পড়ুন
২০২৬ সালে কাজের জন্য সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
টেডি রুজভেল্টের জন্মদিন: প্রবেশমূল্য ছাড়াই যাওয়া যেসব যাবে পার্কে
শীর্ষ ধনীদের দলে থাকতে সম্পদ কত লাগবে, সামনে এলো নতুন হিসাব
বিশ্ববাজারে কমলো তেলের দাম