ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছর পর নিউ ইয়র্কের প্রবীণ সেবাকেন্দ্র চালু করলেন মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঙ্কসে ২৫ বছর ধরে বন্ধ থাকা প্রবীণদের একটি সেবাকেন্দ্র আবার চালু হয়েছে। নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সংস্কার করা এই তিনটি কেন্দ্র থেকে প্রায় পাঁচ হাজার বাসিন্দা উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে কেন্দ্রটি পুনরায় চালুর দাবিতে কাজ করে আসা স্থানীয় বাসিন্দাদের জন্য এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গত ২২ অক্টোবর মেয়র জোহরান মামদানি স্থানীয় বাসিন্দা ও নগর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইডেনওয়াল্ড হাউসেসের কেন্দ্রটির পুনরায় উদ্বোধন করেন। একই দিনে আবাসন এলাকায় কমিউনিটি সেন্টার ও শিশু পরিচর্যাকেন্দ্রও নতুন করে চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মামদানি বলেন, ইডেনওয়াল্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে তাদের প্রয়োজনীয় আবাসন ও কমিউনিটি সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করেছেন। নতুন করে চালু হওয়া কেন্দ্রগুলো বাসিন্দাদের একত্র হওয়ার, বিভিন্ন সেবা পাওয়ার এবং নিজেদের কমিউনিটির সঙ্গে সম্পর্ক দৃঢ় করার জায়গা হবে। এনওয়াইসিএইচএ কর্তৃপক্ষও জানিয়েছে, আবাসনের পাশাপাশি কমিউনিটি অবকাঠামো উন্নত করা বাসিন্দাদের জীবনযাত্রার মান বাড়ানোর গুরুত্বপূর্ণ অংশ। কেন্দ্রগুলো আবার চালু হওয়াকে তাই স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণের পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে।

পুনরায় চালু হওয়া প্রবীণদের কেন্দ্রটির নাম রাখা হয়েছে ওয়াল্টার জে. ম্যাকনিল সিনিয়র সেন্টার। ইডেনওয়াল্ড টেন্যান্ট অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সভাপতি ওয়াল্টার ম্যাকনিল কেন্দ্রটি পুনরায় চালুর দাবিতে বাসিন্দাদের নিয়ে আন্দোলন করেছেন। তার নেতৃত্বে স্থানীয়রা দীর্ঘ ২৫ বছর ধরে কেন্দ্রটি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে আসছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাকনিল বলেন, এই উদ্যোগের পেছনে অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে এবং দীর্ঘ লড়াইয়ের পর কেন্দ্রটি ফিরে পাওয়া তাদের জন্য আনন্দের। কেন্দ্রটির নতুন নামকরণ করা হয়েছে কমিউনিটির প্রতি তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে।

সংস্কারের পর প্রবীণদের কেন্দ্রটিতে বাণিজ্যিক রান্নাঘর, অনুষ্ঠান আয়োজনের জায়গা ও কম্পিউটার ল্যাব যুক্ত হয়েছে। পাশাপাশি প্রবীণদের জন্য সামাজিক সেবা সম্প্রসারণ করা হয়েছে। ব্রঙ্কসভিত্তিক অলাভজনক সংস্থা রিজিওনাল এইড ফর ইন্টারিম নিডস বা রেইন (R.A.I.N.) কেন্দ্রটির মাধ্যমে খাবার ও যাতায়াত সহায়তা দেবে। এসব সুবিধার লক্ষ্য হলো প্রবীণদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের সামাজিক যোগাযোগ ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো। কেন্দ্রটি চালু হওয়ায় স্থানীয় প্রবীণদের এক জায়গায় মিলিত হওয়া এবং প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগও বাড়বে।

এলাকার কমিউনিটি সেন্টারটিও সংস্কারের পর চালু হয়েছে। এটি পরিচালনা করবে মশুলু মন্টেফিওর কমিউনিটি সেন্টার, যেখানে তরুণদের জন্য বিভিন্ন কার্যক্রম থাকবে। কেন্দ্রটিতে নতুন প্রবেশমুখের ব্যবস্থা এবং চলাচলের সুবিধা উন্নত করা হয়েছে।

অন্যদিকে, সুসান ওয়াগনার ডে কেয়ার শিশু পরিচর্যাকেন্দ্রে বাইরের খেলার জায়গা সংস্কার, নতুন মেঝে ও পানির পাইপ স্থাপন এবং প্রবেশগম্যতা উন্নত করার কাজ করা হয়েছে। ভবন থেকে সিসাযুক্ত রং অপসারণের কাজও সম্পন্ন হয়েছে। ফলে একই আবাসন এলাকায় প্রবীণ, শিশু ও অন্যান্য বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় সেবার পরিসর বাড়ানো হয়েছে।

এই তিনটি কেন্দ্রের সংস্কারে ব্যয় হয়েছে ৮১ লাখ ডলার। কাজগুলো ইডেনওয়াল্ড হাউসেসের বৃহত্তর ৭৮ কোটি ৩০ লাখ ডলারের আধুনিকায়ন প্রকল্পের অংশ। নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির (এনওয়াইসিএইচএ) অধীনে থাকা এই আবাসন এলাকায় ২ হাজার ৩৫টি অ্যাপার্টমেন্ট রয়েছে। প্রকল্পের আওতায় আবাসনগুলোর তাপ ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা, বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম, জানালা, দেয়াল ও অন্যান্য অবকাঠামো সংস্কার করা হয়েছে। বাসিন্দাদের মতামতের ভিত্তিতে পরিকল্পনা তৈরি করে ২০২৩ সালে নির্মাণকাজ শুরু হয়। নগর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু আবাসন সংস্কার নয়, বরং বাসিন্দাদের দৈনন্দিন জীবনমান উন্নত করাও।

সূত্র: নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়, নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি (এনওয়াইসিএইচএ)

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর চাকরিপ্রত্যাশীদের জন্য একটি বিশেষ তথ্যভিত্তিক সেশনের ঘোষণা দেওয়া হয়েছে।
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন
নিউইয়র্কে পার্টটাইম চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা জানা প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতনে পার্টটাইম চাকরির সুযোগ দিয়েছে প্রশাসন। সম্প্রতি নিউইয়র্কের পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলার বেতনে খণ্ডকালীন টিউটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনকারীদের জন্য বাংলা ভাষায় দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নিউইয়র্কে পার্টটাইম চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের বাড়তি সুবিধা
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
দূরপাল্লার যাত্রায় উড়োজাহাজ আর স্বল্প দূরত্বে গাড়ি এটাই এত দিন ছিল যাতায়াতের প্রচলিত চিত্র। তবে এবার মাঝারি দূরত্বের যাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করতে যাচ্ছে হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ। রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গা থেকে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম এমনই একটি উড়োজাহাজ তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইলেকট্রা। ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির তৈরি উড়োজাহাজটির নাম ‘ইএল৯ আল্ট্রা শর্ট’। এর বিশেষত্ব হলো, প্রচলিত বিমানের মতো দীর্ঘ রানওয়ের প্রয়োজন হবে না। হেলিপ্যাড, খোলা মাঠ কিংবা শপিং মলের পার্কিংয়ের মতো মাত্র ১৫০ ফুট সমতল জায়গা থেকেই এটি ওঠানামা করতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে উড়োজাহাজটির প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাবনার নানা দিক। ইলেকট্রার তৈরি এই উড়োজাহাজে রয়েছে একটি গ্যাস টারবাইন ও আটটি বৈদ্যুতিক মোটর। এতে একসঙ্গে ৯ জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড মালামাল পরিবহন করা সম্ভব। একবার উড্ডয়নের পর এটি টানা ৩৮০ মাইল পর্যন্ত উড়তে পারে। উড়োজাহাজটির বিশেষ প্রযুক্তি হলো, আকাশে ওড়ার সময়ই এর ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হয়। প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত উড়োজাহাজের তুলনায় এটি ৪০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করবে। অন্যদিকে হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় কমবে প্রায় ৭০ শতাংশ। শব্দদূষণও হবে তুলনামূলক কম। ডানায় বসানো আটটি পাখার সাহায্যে ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতে এটি উড্ডয়ন ও অবতরণ করতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচ-ছয়তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছানোর সক্ষমতাও রয়েছে এর। উড়োজাহাজটি বাণিজ্যিকভাবে চালু হলে মাঝারি দূরত্বের যাতায়াতে বড় পরিবর্তন আসতে পারে। যাত্রীদের আর বড় বিমানবন্দরে যেতে হবে না কিংবা দীর্ঘ যানজটে সময় নষ্ট করতে হবে না। ছোট পরিসরের অবকাঠামো ব্যবহার করেই যাত্রী ওঠানামা করানো সম্ভব হবে। গত বছরের অক্টোবরে নিউইয়র্কে পানির ওপর ভাসমান ৩০০ ফুট দীর্ঘ একটি বার্জে উড়োজাহাজটির ছোট সংস্করণ সফলভাবে ওঠানামার পরীক্ষা চালায় প্রতিষ্ঠানটি। ইলেকট্রার দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের পার্কিং এলাকা থেকে নিউইয়র্কে যেতে উড়োজাহাজটিতে সময় লাগতে পারে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট। একই পথে গাড়ি কিংবা প্রচলিত ফ্লাইটে যাতায়াতের তুলনায় সময় উল্লেখযোগ্যভাবে কম লাগবে। ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি এয়ারলাইন প্রতিষ্ঠান উড়োজাহাজটির ২ হাজার ২০০টির বেশি ইউনিটের আগাম অর্ডার দিয়েছে বলে দাবি করেছে ইলেকট্রা। এসব অর্ডারের সম্ভাব্য মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার। ২০২৭ সালের শেষ দিকে নরওয়েতে এর চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ সাল নাগাদ সাধারণ যাত্রীদের জন্য এটি চালু হতে পারে। শুধু বেসামরিক পরিবহন নয়, সামরিক ক্ষেত্রেও উড়োজাহাজটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এটি কেনার জন্য চুক্তি করেছে। দুর্গম এলাকায় রসদ পরিবহনের পাশাপাশি মাটিতে অবস্থান করেও এটি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। প্রতিষ্ঠানটির দাবি, জেনারেটর হিসেবে ব্যবহার করলে একটি উড়োজাহাজ দিয়ে ১৫টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে প্রযুক্তির এই সম্ভাবনার সঙ্গে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগের বিষয়টিও। প্রতিটি উড়োজাহাজের সম্ভাব্য দাম প্রায় ১ কোটি ডলার। ফলে আপাতত ব্যক্তিগত ব্যবহারের চেয়ে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক পরিবহনেই এর ব্যবহার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: সিএনএন আরটিভি/এসকে
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে সৃষ্ট বড় ধরনের বিপর্যয় তৃতীয় দিনেও কাটেনি। রোববার (১৫ নভেম্বর) দেশটিতে ৮ হাজার ৮০০টির বেশি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। একই দিনে বাতিল করা হয়েছে ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়, বাতিল ২ হাজার ৪০০টির বেশি
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
আরও পড়ুন
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনর্নির্বাচিত হলেন লেটিশিয়া জেমস
১৪৯ দিন হেঁটে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ায়, পৌঁছাতেই চুরির শিকার যুবক
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে আদালতের নতুন নির্দেশ
নিউ ইয়র্কে বিপজ্জনক মাত্রায় নামবে ঠাণ্ডা, সতর্কতা জারি