ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

টিকিটের দাম ৩১ শতাংশ বেশি, থ্যাংকসগিভিংয়ে কমছে বিমানযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম
বিমানভাড়া বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ফ্লাইট বুকিং কমেছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে বিমানভাড়া বেড়ে যাওয়ায় ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন অনেক মানুষ। সাধারণত বছরের ব্যস্ততম ভ্রমণসময়ের একটি এই ছুটিতে এবার বিমানযাত্রার বুকিং কমেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সিবিএস নিউজ এমনটাই জানিয়েছে।

বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে থ্যাংকসগিভিং ছুটির বিমানভাড়া গড়ে ৩১ শতাংশ বেশি ছিল। এর প্রভাবে ছুটির সময়ের জন্য বিমানযাত্রার বুকিং কমেছে ১ দশমিক ৬ শতাংশ।

কিছু গন্তব্যে বুকিং কমেছে আরও বেশি। নিউয়ার্কে ২৪ দশমিক ৬ শতাংশ, সিয়াটলে ১৫ দশমিক ৩ শতাংশ, মায়ামিতে ১৩ দশমিক ২ শতাংশ, ডালাসে ১২ দশমিক ৬ শতাংশ, ডেনভারে ১১ দশমিক ৬ শতাংশ এবং সান ফ্রান্সিসকোতে ১১ দশমিক ৭ শতাংশ বুকিং কমেছে।

ইরানকে ঘিরে যুদ্ধের কারণে উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয়ও বাড়ছে। এ ব্যয় সামাল দিতে ভাড়া বাড়ানোর পাশাপাশি যাত্রীদের ওপর অতিরিক্ত মাশুল আরোপ এবং কিছু পথে ফ্লাইট কমিয়েছে সংস্থাগুলো।

বিমান সংস্থাগুলোর আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত কমে এলেও জ্বালানির ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় বেশি থাকায় বিমানভাড়া কিছুদিন চড়া থাকতে পারে। ইউনাইটেড এয়ারলাইনসের প্রধান নির্বাহী স্কট কিরবি বলেছেন, উড়োজাহাজ পরিচালনা এখন বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে।

জ্বালানির পাশাপাশি পাইলট ও বিমানকর্মীদের বেতনও বেড়েছে। নতুন শ্রমচুক্তির কারণে কর্মীদের বেতন-সংক্রান্ত ব্যয় বৃদ্ধির সঙ্গে জ্বালানির খরচ যোগ হয়ে বিমান সংস্থাগুলোর ওপর চাপ বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে এ বছর থ্যাংকসগিভিং পালিত হবে ২৬ নভেম্বর।


সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যৌন নির্যাতন-পাচারের দায়ে তিন ভাইয়ের ৩০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যৌন নির্যাতন ও পাচারের (Sex trafficking - দেহব্যবসায় বাধ্য করার উদ্দেশ্যে মানুষ পাচার) মামলায় আলেকজান্ডার পরিবারের তিন ভাইকে ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 
যৌন নির্যাতন-পাচারের দায়ে তিন ভাইয়ের ৩০ বছরের কারাদণ্ড
নিখোঁজের ১৫ বছর পর সাবেক বাগদত্তার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক বাগদত্তা মিশেল পার্কারকে হত্যার অভিযোগে ডেল স্মিথ জুনিয়রের বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশ করেছে পুলিশ।
নিখোঁজের ১৫ বছর পর সাবেক বাগদত্তার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৫১০ কোটি ডলারের ঋণ দিল জ্বালানি বিভাগ
বিদ্যুৎ উৎপাদন বাড়ানো ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ অ্যালিয়েন্ট এনার্জিকে ৫১০ কোটি ডলারের (৬১ হাজার কোটি টাকা) ঋণ দিয়েছে। 
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৫১০ কোটি ডলারের ঋণ দিল জ্বালানি বিভাগ
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধিদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়েছে। 
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
ওয়াশিংটন ডিসিতে রাবি অ্যালামনাইয়ের পক্ষ থেকে ড. মেহেদীকে ফুলেল শুভেচ্ছা
ওয়াশিংটন ডিসি এরিয়ায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়াশিংটন ডিসি (URAAWDC)- এর পক্ষ থেকে প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ওয়াশিংটনে আয়োজিত এক সংক্ষিপ্ত ও আনন্দঘন অনুষ্ঠানে রাবিয়ানদের উপস্থিতিতে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। অনুষ্ঠানে রাবির প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের সঙ্গে ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করেন এবং প্রবাসে তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রফেসরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রবাসে তাদের এই ধরনের মেলবন্ধন ও ঐতিহ্য ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত সব রাবিয়ানদের পক্ষ থেকে মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ ও প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদীর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই প্রেসিডেন্ট মোহাম্মদ জহরুল ইসলাম, সেক্রেটারি আজিমা আজমল (রক্সি), মঞ্জুরুল আলম, এস এম জাহিদূর রহমান, ডা. হাকিম ও হযরত আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মির্জা গালিব। আরটিভি/এসএস
ওয়াশিংটন ডিসিতে রাবি অ্যালামনাইয়ের পক্ষ থেকে ড. মেহেদীকে ফুলেল শুভেচ্ছা
আরও পড়ুন
যৌন নির্যাতন-পাচারের দায়ে তিন ভাইয়ের ৩০ বছরের কারাদণ্ড
নিখোঁজের ১৫ বছর পর সাবেক বাগদত্তার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৫১০ কোটি ডলারের ঋণ দিল জ্বালানি বিভাগ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ সফলভাবে সম্পন্ন