ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ১৫ বছর পর সাবেক বাগদত্তার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম
২০১১ সালে নিখোঁজ হওয়া মিশেল পার্কারকে হত্যার অভিযোগে প্রায় ১৫ বছর পর গ্রেপ্তার হয়েছেন তার সাবেক বাগদত্তা ডেল স্মিথ জুনিয়র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক বাগদত্তা মিশেল পার্কারকে হত্যার অভিযোগে ডেল স্মিথ জুনিয়রের বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশ করেছে পুলিশ। ২০১১ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পর নিখোঁজ হন ৩৩ বছর বয়সী তিন সন্তানের মা মিশেল। প্রায় ১৫ বছর পর গত ১৪ অক্টোবর ৫৫ বছর বয়সী স্মিথকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ ও নতুন প্রকাশিত আদালতের নথি অনুযায়ী, ২০১১ সালের ১৭ নভেম্বর তাদের তিন বছর বয়সী যমজ সন্তানকে বাবার কাছে পৌঁছে দিতে স্মিথের বাড়িতে গিয়েছিলেন মিশেল। সেখানেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা তদন্তকারীদের। তবে মিশেলের মরদেহ এখনো উদ্ধার হয়নি। স্মিথের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল নির্দোষ এবং অভিযোগ অস্বীকার করেছেন।

তদন্তকারীদের দাবি, মিশেল নিখোঁজ হওয়ার পরদিন স্মিথের মুখ, ঠোঁট, কবজি ও কনুইয়ে আঁচড় এবং আঘাতের চিহ্ন দেখা যায়। নতুন করে মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, মিশেল স্মিথের বাড়িতে এক ঘণ্টার বেশি সময় ছিলেন। অথচ স্মিথ দাবি করেছিলেন, মিশেল সেখানে মাত্র ১০ মিনিট ছিলেন। তার ফোন থেকে বার্তা মুছে ফেলা এবং ফোনটি একটি হ্রদে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে।

মিশেল নিখোঁজ হওয়ার আগে তাদের মধ্যে সন্তানদের দেখাশোনা, সম্পর্ক ও অর্থ নিয়ে একাধিকবার বিরোধ হয়েছিল। এর কয়েক দিন আগে দুজন একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন। সেখানে বাগদানের আংটি নিয়ে বিরোধের বিষয়টি উঠে আসে। অনুষ্ঠানে বিচারক দুজনকেই দায়ী করেন এবং মিশেলকে স্মিথকে আড়াই হাজার ডলার দেওয়ার নির্দেশ দেন।

পুলিশের নথিতে আরও বলা হয়েছে, স্মিথের বিরুদ্ধে অতীতে পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল এবং ২০০১ সালে তৎকালীন স্ত্রীর ওপর সহিংসতার ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

বর্তমানে স্মিথ জামিন ছাড়াই আটক রয়েছেন। তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী বলা যাবে না।

সূত্র: এবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রচলিত প্যাপ পরীক্ষার বদলে এইচপিভি পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী স্বাস্থ্য প্যানেল।
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড
ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের রাজধানী জ্যাকসনের সাবেক মেয়র চকওয়ে আন্তার লুমুম্বাকে তিন বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। 
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে অভিযান চালিয়ে দেশটির শীর্ষ মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড