ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নির্যাতন-পাচারের দায়ে তিন ভাইয়ের ৩০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম
যুক্তরাষ্ট্রে কারাদণ্ডপ্রাপ্ত নিউইয়র্কে ব্যবসায়ী পরিচিত আলেকজান্ডার পরিবারের তিন ভাই ওরেন আলেকজান্ডার, তাল আলেকজান্ডার ও অ্যালন আলেকজান্ডার।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যৌন নির্যাতন ও পাচারের (Sex trafficking - দেহব্যবসায় বাধ্য করার উদ্দেশ্যে মানুষ পাচার) মামলায় আলেকজান্ডার পরিবারের তিন ভাইকে ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রায়ে অ্যালন, ওরেন ও তাল আলেকজান্ডারকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, কারাগারে তাদের যৌন অপরাধীদের জন্য নির্ধারিত চিকিৎসা ও সংশোধন কর্মসূচিতেও অংশ নিতে হবে। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ বছর তত্ত্বাবধানে থাকতে হবে। ওরেন ও অ্যালনকে তিন লাখ ডলার করে এবং তালকে সাড়ে তিন লাখ ডলার জরিমানা করা হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ছড়ানোর ঘটনায় ওরেনকে অতিরিক্ত ৫০ হাজার ডলার তাৎক্ষণিক জরিমানা দিতে হবে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, প্রায় এক দশক ধরে বিলাসবহুল ভ্রমণ, নৌভ্রমণ ও বিশেষ অনুষ্ঠানের প্রলোভন দেখিয়ে নারীদের কাছে টানতেন এই তিন ভাই। পরে তাদের মাদক প্রয়োগ করে অচেতন বা অসহায় অবস্থায় যৌন নির্যাতন করা হতো। এ ঘটনায় ৭০ জনের বেশি নারী অভিযোগ করেছেন। পাঁচ সপ্তাহের বিচার চলাকালে ১১ নারী সাক্ষ্য দেন; তাদের মধ্যে অন্তত আটজন দাবি করেন, তাদের মাদক প্রয়োগ করা হয়েছিল।

রাষ্ট্রপক্ষ তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিল। অন্যদিকে, তাদের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে কম সাজা দেওয়ার আবেদন করেন। সাজা ঘোষণার আগে তিন ভাইও আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। বিচারক তাদের বক্তব্যের সমালোচনা করে বলেন, তারা যে কাউকে ধর্ষণ করেননি—এ দাবি মিথ্যা।

নিউইয়র্কের বিলাসবহুল আবাসন ব্যবসায় পরিচিত ছিলেন ওরেন ও তাল আলেকজান্ডার। তাদের ভাই অ্যালনও এই মামলায় অভিযুক্ত হন। তিন ভাইয়ের পরিবার জানিয়েছে, রায়ের বিরুদ্ধে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।


সূত্র: এবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রচলিত প্যাপ পরীক্ষার বদলে এইচপিভি পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী স্বাস্থ্য প্যানেল।
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড
ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের রাজধানী জ্যাকসনের সাবেক মেয়র চকওয়ে আন্তার লুমুম্বাকে তিন বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। 
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে অভিযান চালিয়ে দেশটির শীর্ষ মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড