ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দুই দিন পর বনের ভেতর মিলল নিখোঁজ শিশু, সঙ্গে ছিল পোষা কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
উদ্ধার তৎপরতা; দুই দিন নিখোঁজ থাকার পর পোষা কুকুরের সঙ্গে বনের ভেতর থেকে উদ্ধার হয় ছয় বছরের রোমান হেইলম্যান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে নিখোঁজের দুই দিন পর বনের ভেতর থেকে ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটির সঙ্গে ছিল তার পোষা কুকুর। উদ্ধারের সময় শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না এবং শরীরজুড়ে ছিল আঁচড়ের দাগ।

উদ্ধার হওয়া শিশুটির নাম রোমান হেইলম্যান। সে অটিজমে আক্রান্ত। রোববার (১ নভেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্রের পূর্ব কেনটাকির ছোট শহর লুইসায় নিজ বাড়ির কাছ থেকে নিখোঁজ হয় সে। সর্বশেষ তার পরনে ছিল সবুজ রঙের ছককাটা জ্যাকেট ও পায়ে ছিল রাবারের জুতা।

শিশুটিকে খুঁজে পেতে দুই দিন ধরে দুর্গম ও ঘন জঙ্গলে তল্লাশি চালান শত শত মানুষ। পায়ে হেঁটে ও ঘোড়ায় চড়ে তিন শতাধিক স্বেচ্ছাসেবী এ অভিযানে অংশ নেন। তাদের সঙ্গে যোগ দেয় কেনটাকি অঙ্গরাজ্যের পুলিশ, ন্যাশনাল গার্ড এবং প্রতিবেশী পশ্চিম ভার্জিনিয়া ও ওহাইওর উদ্ধারকারী দল। হেলিকপ্টার ও উড়ন্ত ক্যামেরা দিয়েও ওপর থেকে তল্লাশি চালানো হয়।

লরেন্স কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ট্রাভিস হিউজ জানান, রোমান বাইরে খেলতে এবং বনের মধ্যে ঘুরে বেড়াতে পছন্দ করত। তল্লাশির একপর্যায়ে উদ্ধারকারীরা কাদার ওপর শিশুটির পায়ের ছাপ দেখতে পান। সেই ছাপ অনুসরণ করে তার জ্যাকেট, প্যান্ট ও ব্যবহৃত একটি শিশুর পোশাক খুঁজে পান তারা।

এদিকে বৃষ্টি ও খারাপ আবহাওয়ার আশঙ্কায় শিশুটিকে দ্রুত উদ্ধারে তল্লাশি জোরদার করা হয়। স্বেচ্ছাসেবীদের রোমানের পছন্দের গান ‘ইফ ইউ আর হ্যাপি অ্যান্ড ইউ নো ইট’ গাইতে বলা হয়। তাদের আশা ছিল, পরিচিত গান শুনে সে বনের ভেতর থেকে বেরিয়ে আসবে।

অবশেষে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাড়ি থেকে প্রায় দেড় মাইল দূরে ঝোপের ভেতর থেকে নিজের পোষা কুকুরটির পেছনে পেছনে বেরিয়ে আসে রোমান। এ সময় সে ঘোড়াগুলোর দিকে আঙুল দেখিয়ে ‘ই-আই-ই-আই-ও’ বলে চিৎকার করে। পরে উদ্ধারকারীরা তাকে কম্বল দিয়ে জড়িয়ে দেন এবং খাবার দেন।

উদ্ধারকারী দলের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার সময় থেকেই কুকুরটি শিশুটির সঙ্গে ছিল বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পানিশূন্যতায় আক্রান্ত রোমান স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় উদ্ধার অভিযানের প্রশংসা করেন ট্রাভিস হিউজ। তিনি জানান, শিশুটিকে খুঁজতে এত বিপুলসংখ্যক মানুষ এগিয়ে এসেছিলেন যে, উদ্ধারকাজে আগে থেকে যুক্ত দলগুলোর ব্যবস্থাপনা শেষ না হওয়া পর্যন্ত নতুন স্বেচ্ছাসেবীদের অপেক্ষা করতে বলতে হয়েছিল।

সূত্র: সিবিএস নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্রে করোনাকালীন সরকারি আর্থিক সহায়তার ১ কোটি ৮০ লাখ ডলার (১৮ মিলিয়ন ডলার) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নীতি পরিবর্তনের চাপ বাড়ছে।
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
মার্কিনিরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
ট্রাম্প বলেন, ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ আমার ওপর তিক্ত হয়ে গেলে আমি ইসরায়েলে চলে যাবেন এবং দেশটির প্রধানমন্ত্রী হবো।
মার্কিনিরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দুই শিশুকে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির কাছে সাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার।
মিয়ামিতে ছবি তুলতে গিয়ে পানিতে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ১
আরও পড়ুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের