ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা! 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানের শিকার হওয়ার পর হাজারও মানুষের ভালোবাসা ও আর্থিক সহায়তা পেয়েছেন চার সন্তানের বাবা ওয়াল্ট জেরড। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানের শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্রের মিশিগানের এক কর্মীর পাশে দাঁড়িয়েছেন হাজারও মানুষ। চার সন্তানের বাবা ওয়াল্ট জেরডের জন্য অনলাইনে তহবিল সংগ্রহ করে প্রায় ৭ লাখ ৮৪ হাজার ডলার (প্রায় ৮ লাখ ডলার) অনুদান দিয়েছেন ২২ হাজার ৮০০ জনের বেশি মানুষ।

সম্প্রতি একটি মুদি দোকানে পিৎজা সরবরাহ ও পণ্য সাজানোর কাজ করার সময় দুই ব্যক্তি তাকে নিয়ে ঠাট্টা করে একটি ভিডিও ধারণ করেন। সময় জানতে চাওয়ার পর তার ফোনে টাকা লেনদেনের শব্দ বাজিয়ে ১০ ডলার চুরির মিথ্যা অভিযোগ তোলেন তারা।

একপর্যায়ে বিরক্ত হয়ে ওয়াল্ট নিজের কষ্টের কথা জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ের চেয়ে বেশি কাজ করতে হয় তাকে। বাড়িতে চার সন্তান অপেক্ষা করছে। পরিবারের দায়িত্ব সামলাতে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয় তার।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও সহানুভূতির সৃষ্টি হয়। এরপর অ্যারিজোনার লুক ওকেনশিল্ড গত ২৭ অক্টোবর তার সহায়তায় অনলাইনে তহবিল সংগ্রহ শুরু করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত ২২ হাজার ৮০০ জনের বেশি মানুষের অনুদানে জমা হয় ৭ লাখ ৮৪ হাজার ২৭৩ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ কোটি ৭৫ লাখ টাকা।

ওয়াল্টের নিয়োগদাতা প্রতিষ্ঠানও তার পাশে দাঁড়িয়েছে। মানুষের ভালোবাসায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানান, এই সহায়তায় পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটানোর সুযোগ পেয়েছেন। তবে পরিবারের নিরাপত্তা ও গোপনীয়তার কথা বিবেচনা করে গণমাধ্যমের সাক্ষাৎকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি তহবিল সংগ্রহ বন্ধের ঘোষণা দেন। একই সঙ্গে অন্যদের সাহায্য করতে আগ্রহীদের স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব
ইরানের স্পষ্ট বার্তা, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাও হবে না।
৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব
শরীরে জমছে দুই ‘চিরস্থায়ী রাসায়নিক’, বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি: মার্কিন গবেষণা
দৈনন্দিন ব্যবহারের পণ্যে থাকা দুটি ক্ষতিকর রাসায়নিকের সঙ্গে স্তন ক্যানসারের একটি আক্রমণাত্মক ধরনের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।
শরীরে জমছে দুই ‘চিরস্থায়ী রাসায়নিক’, বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি: মার্কিন গবেষণা
এআই দিয়ে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আইনজীবীদের কণ্ঠস্বর এবং চেহারা নকল করে প্রায় ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে।
এআই দিয়ে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ভয়াবহ বৃষ্টিতে ভেঙে পড়ল বিখ্যাত দুই পাথুরে স্থাপনা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক সপ্তাহের টানা বৃষ্টি ও বন্যায় ধসে পড়েছে পর্যটকদের আকর্ষণীয় দুটি বিখ্যাত পাথুরে স্থাপনা।
ভয়াবহ বৃষ্টিতে ভেঙে পড়ল বিখ্যাত দুই পাথুরে স্থাপনা
নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি দোতলা বাড়িতে ভয়াবহ আগুনে ছয়জন নিহত হয়েছেন।
নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬
আরও পড়ুন
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আরটিভিতে নিউজের পর পূজার জন্য সহায়তা পেল সেই পরিবারগুলো
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা