ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ভয়াবহ বৃষ্টিতে ভেঙে পড়ল বিখ্যাত দুই পাথুরে স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আহ-শি-স্লে-পাহ মরুভূমিতে ধসে পড়েছে পর্যটকদের আকর্ষণীয় এলিয়েন থ্রোন ও কিং অব উইংস পাথুরে স্থাপনা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক সপ্তাহের টানা বৃষ্টি ও বন্যায় ধসে পড়েছে পর্যটকদের আকর্ষণীয় দুটি বিখ্যাত পাথুরে স্থাপনা। নিউ মেক্সিকোর প্রত্যন্ত আহ-শি-স্লে-পাহ মরুভূমি এলাকায় অবস্থিত এলিয়েন থ্রোন ও কিং অব উইংস নামের স্থাপনা দুটি কয়েক সপ্তাহের ব্যবধানে ভেঙে পড়ে।

শুক্রবার (৬ নভেম্বর) এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ।

প্রাকৃতিকভাবে হাজার হাজার বছর ধরে বাতাস ও বৃষ্টির ক্ষয়ে তৈরি হয়েছিল অদ্ভুত আকৃতির এই পাথুরে স্থাপনাগুলো। সম্প্রতি অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় সেগুলো ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

গত অক্টোবরের শেষ দিকে পর্যটক ও ভ্রমণগাইড কিয়ালো উইন্টার্স এলিয়েন থ্রোন দেখতে গিয়ে সেটিকে ভাঙা অবস্থায় দেখতে পান। এর আগে অক্টোবরের শুরুতে ধসে পড়ে কিং অব উইংস।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিউ মেক্সিকো, কলোরাডো, ইউটাহ ও অ্যারিজোনায় ভারী বৃষ্টি ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর পানি উপচে পড়া, ঘরবাড়ি ধ্বংস এবং ভূমিক্ষয়ের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের হিসাবে, অক্টোবরের শেষ ও নভেম্বরের শুরুর দিকে চার রাজ্য ও নেভাডাজুড়ে ২০ ট্রিলিয়ন গ্যালনের বেশি বৃষ্টি হয়েছে।

স্থানীয় আদিবাসীদের কাছে স্থাপনা দুটি শুধু পর্যটন আকর্ষণ ছিল না; বরং পূর্বপুরুষদের যাতায়াতের পথনির্দেশক এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা বিভিন্ন গল্প ও ঐতিহ্যের অংশ ছিল।

কিয়ালো উইন্টার্স অবশিষ্ট পাথুরে অংশগুলোতে ওঠানামা না করা এবং সেখান থেকে কোনো পাথর সংগ্রহ না করার আহ্বান জানিয়েছেন। তার মতে, ছবিতে ও মানুষের গল্পে এসব প্রাকৃতিক বিস্ময়ের স্মৃতি বেঁচে থাকবে।

সূত্র: এবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা! 
সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানের শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্রের মিশিগানের এক কর্মীর পাশে দাঁড়িয়েছেন হাজারও মানুষ।
অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা! 
৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব
ইরানের স্পষ্ট বার্তা, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাও হবে না।
৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব
শরীরে জমছে দুই ‘চিরস্থায়ী রাসায়নিক’, বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি: মার্কিন গবেষণা
দৈনন্দিন ব্যবহারের পণ্যে থাকা দুটি ক্ষতিকর রাসায়নিকের সঙ্গে স্তন ক্যানসারের একটি আক্রমণাত্মক ধরনের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।
শরীরে জমছে দুই ‘চিরস্থায়ী রাসায়নিক’, বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি: মার্কিন গবেষণা
এআই দিয়ে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আইনজীবীদের কণ্ঠস্বর এবং চেহারা নকল করে প্রায় ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে।
এআই দিয়ে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ
নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি দোতলা বাড়িতে ভয়াবহ আগুনে ছয়জন নিহত হয়েছেন।
নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬
আরও পড়ুন
৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব
শরীরে জমছে দুই ‘চিরস্থায়ী রাসায়নিক’, বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি: মার্কিন গবেষণা
এআই দিয়ে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ
নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬