ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত

শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের তথ্য অনুযায়ী, ২০২৬–২০২৭ অর্থবছরের গৃহস্থালি জ্বালানি সহায়তা কর্মসূচির আওতায় যোগ্য পরিবারগুলো সর্বোচ্চ ৯৯০ ডলার পর্যন্ত সহায়তা পেতে পারে।

নিউইয়র্কের গৃহস্থালি জ্বালানি সহায়তা কর্মসূচি (এইচইএপি) মূলত শীতের মৌসুমে বাড়ি গরম রাখার ব্যয় কমাতে নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা দিয়ে থাকে। তবে সহায়তার পরিমাণ নির্ভর করবে পরিবারের আয়, সদস্যসংখ্যা, ব্যবহৃত জ্বালানির ধরন এবং কর্মসূচির নির্ধারিত শর্তের ওপর।

কারা পাবেন সর্বোচ্চ ৯৯০ ডলার

তেল, কেরোসিন বা প্রোপেনের মতো জ্বালানি ব্যবহারকারী যোগ্য পরিবারগুলো সর্বোচ্চ ৯৯০ ডলার পর্যন্ত সহায়তা পেতে পারে। অন্য জ্বালানি ব্যবহারকারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী সহায়তার পরিমাণ ভিন্ন হতে পারে।

তবে সর্বোচ্চ ৯৯০ ডলারের সহায়তা সবার জন্য প্রযোজ্য নয়। আবেদন করলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া নিশ্চিত হবে না। আবেদনকারীর আয় ও অন্যান্য যোগ্যতা যাচাই করেই সহায়তা দেওয়া হবে।

বাড়ির মালিক ও ভাড়াটিয়ারাও করতে পারবেন আবেদন। এই কর্মসূচিতে যোগ্য বাড়ির মালিকদের পাশাপাশি ভাড়াটিয়ারাও আবেদন করতে পারবেন। এমনকি যেসব বাড়ির ভাড়ার মধ্যেই ঘর গরম রাখার খরচ অন্তর্ভুক্ত রয়েছে, সেসব বাড়ির কিছু বাসিন্দাও শর্ত পূরণ করলে সহায়তা পেতে পারেন।

আবেদনের আগে ঠিকানার প্রমাণ, পরিবারের সদস্যদের পরিচয়পত্র, সাম্প্রতিক আয়ের প্রমাণ এবং জ্বালানি বা বিদ্যুৎ বিল প্রস্তুত রাখা ভালো। পরিবারের সদস্যদের পরিচয় ও সামাজিক নিরাপত্তা নম্বরসংক্রান্ত শর্তও পূরণ করতে হতে পারে।

কোথায় ও কীভাবে আবেদন করবেন

নিউইয়র্ক সিটির বাসিন্দারা অনলাইনে আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য অ্যাকসেস এইচআরএ ওয়েবসাইট দেখতে পারবেন। এ ছাড়া আবেদন ও যোগ্যতা সম্পর্কে জানতে ৭১৮-৫৫৭-১৩৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে। নিউইয়র্ক স্টেটজুড়ে কর্মসূচির তথ্য জানতে ফোন করা যাবে ১-৮০০-৩৪২-৩০০৯ নম্বরে।

কর্মসূচির আওতায় সাধারণত অনুমোদিত সহায়তার অর্থ সরাসরি জ্বালানি সরবরাহকারী অথবা বিদ্যুৎ ও গ্যাস সেবাদাতার কাছে পাঠানো হয়। এতে শীতকালে ঘর গরম রাখার ব্যয় কমাতে পরিবারগুলো সহায়তা পায়। তাই যোগ্য পরিবারগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বিশ্বের বৃহত্তম থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প গড়ে উঠেছে। অস্টিনের কাছে অবস্থিত ‘উলফ র‍্যাঞ্চ’ আবাসিক এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক রোবট দিয়ে ১০০টি বাড়ি তৈরি করা হয়েছে, যেগুলোর দাম গড়ে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ ডলারের কাছাকাছি।
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় বোস্টন ইউনিভার্সিটি উচ্চশিক্ষার ব্যয় কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ।
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
যুক্তরাষ্ট্রে দ্রুত ক্রেডিট কার্ড পেতে যা করণীয়, জেনে নিন 
যুক্তরাষ্ট্রে নতুন এসেই ক্রেডিট কার্ড পাওয়া সম্ভব। কিছু নিয়ম ও প্রক্রিয়া মেনে চললেই খুব সহজেই  দ্রুত ক্রেডিট কার্ড পেতে পারেন।
যুক্তরাষ্ট্রে দ্রুত ক্রেডিট কার্ড পেতে যা করণীয়, জেনে নিন 
আরও পড়ুন
নিউ ইয়র্কে রোববার মিটার পার্কিং ফ্রি, জরিমানা এড়াতে যা জানা দরকার
বাসে বদলে যাচ্ছে নিরাপত্তা, চালু হচ্ছে সংঘর্ষ প্রতিরোধ প্রযুক্তি
নিউইয়র্কের ৬০০ মোড়ে রেড লাইট ক্যামেরা চালু!
ভোটের আগে বাড়ি বাড়ি ফেডারেল এজেন্ট, অভিবাসীদের উদ্বেগ