
মেক্সিকোর কাছে ১০৮ কোটি ডলার (প্রায় ১ দশমিক ০৮ বিলিয়ন ডলার) মূল্যের ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদনের তথ্য জানিয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মেক্সিকোর কাছে ইউএইচ-৬০এম ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টার বিক্রি করা হবে। এ বিক্রির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত এ বিক্রির প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান সিকোরস্কি। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সহযোগী প্রতিষ্ঠান।
তবে এ অনুমোদন সম্ভাব্য বিক্রির প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার অংশ। এর অর্থ এই নয় যে, ইতিমধ্যে হেলিকপ্টার সরবরাহ বা বিক্রির চুক্তি সম্পন্ন হয়েছে।
আরটিভি/জেএমএ

