ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ধর্ষণকাণ্ডে আস্থা হারালেন কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করেছেন শিক্ষক প্রতিনিধিরা। ধর্ষণের ঘটনা মোকাবিলায় প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ থেকে শুক্রবার (৬ নভেম্বর) এ প্রস্তাব পাস হয়। ভোট দেওয়া শিক্ষক প্রতিনিধিদের ৫৫ দশমিক ৬ শতাংশ প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, ২০২৪ সালে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনা থেকে তাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় গত সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন তিনি।

ভোটে ৩৭ শতাংশ শিক্ষক প্রতিনিধি প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেন। আর ৭ দশমিক ৪ শতাংশ ভোট দেওয়া থেকে বিরত থাকেন। প্রস্তাবে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনা মোকাবিলায় কেন্দ্রীয় প্রশাসনের সক্ষমতার ওপর শিক্ষক পরিষদের আস্থা নেই।

তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, এ অনাস্থা প্রস্তাবের কোনো বাধ্যতামূলক প্রশাসনিক পরিণতি নেই। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ প্রেসিডেন্ট মাইকেল কটলিকফ ও প্রশাসনের প্রতি সমর্থন জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন অ্যান স্মলিং বলেন, শিক্ষকেরা যে ক্ষোভ প্রকাশ করেছেন, তা গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রেসিডেন্টের উদ্যোগকে তাঁরা সমর্থন করেন।

অনাস্থা প্রস্তাবের অন্যতম উদ্যোক্তা শিক্ষক রিসা লিবারউইটজের অভিযোগ, ধর্ষণের সমস্যা মোকাবিলায় প্রশাসন সামগ্রিকভাবে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের মধ্যে অভিযোগ জানানোর বিষয়ে আস্থার সংকট তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রেবেকা ভাল্লি জানিয়েছেন, ভোটের ফল নিয়ে প্রেসিডেন্ট এখনও প্রতিক্রিয়া জানাননি। নিয়ম অনুযায়ী, লিখিত জবাব দেওয়ার জন্য তার হাতে ৩০ দিন সময় রয়েছে।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর এবার গুরুতর অভিযোগে গ্রেপ্তার মেগানের বাবা
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কলের বাবা থমাস মার্কল সিনিয়রকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। 
মেয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর এবার গুরুতর অভিযোগে গ্রেপ্তার মেগানের বাবা
হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে নতুন ঝড় ‘পেনা’
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে নতুন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘পেনা’। 
হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে নতুন ঝড় ‘পেনা’
হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্রসহ আটক ১ 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে চুরি করা গাড়িতে একাধিক আগ্নেয়াস্ত্রসহ ভেনেজুয়েলার এক নাগরিককে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস।
হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্রসহ আটক ১ 
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার বিশাল তোরণ নির্মাণের পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে আবারও গতি ফিরেছে।
যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব
আরও পড়ুন
হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে নতুন ঝড় ‘পেনা’
হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্রসহ আটক ১ 
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব