ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
বিবাহবহির্ভূত সম্পর্ক ও চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। তার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠার পর এ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বুধবারই (১৮ নভেম্বর) বৈঠকে বসতে পারে পরিচালনা পর্ষদ। অভিযোগ রয়েছে, চীনা ব্যবসায়ী ও কথিত গুপ্তচর অ্যালিস হুয়াং এবং এনভিডিয়ার এক নারী কর্মকর্তার সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

এর আগে এনভিডির কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার কথা স্বীকার করে ক্ষমা চান জেনসেন হুয়াং। তিনি নিজের আচরণের কোনো অজুহাত নেই বলেও উল্লেখ করেন।

এদিকে, চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ তদন্তে স্বাধীন কমিটি গঠন করেছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস হওয়ার কোনো কারণ তারা দেখছে না। তবে সব তথ্য খতিয়ে দেখা হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন সদস্য এ বিষয়ে হুয়াংকে জিজ্ঞাসাবাদের জন্য তলবের উদ্যোগ নিয়েছেন। আগামী ১৮ নভেম্বর তাকে এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: এবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
মার্কিন সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পরও দীর্ঘদিন আত্মহত্যার ঝুঁকিতে থাকেন অনেক সাবেক সেনাসদস্য।
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
একসময় সমুদ্রের দ্রুততম জাহাজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘এসএস ইউনাইটেড স্টেটস’কে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে। 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরের প্রবীণ সেনাদের হৃদরোগ চিকিৎসায় নতুন প্রযুক্তি চালু করেছে কেন্দ্রীয় ক্যালিফোর্নিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র।
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পারিবারিক সহিংসতার ঘটনায় ঘরের ভেতরে আটকে পড়া শিশুদের বুদ্ধিমত্তায় উদ্ধার করেছে পুলিশ।
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন।
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
আরও পড়ুন
স্ত্রীর জ্যাকেটপ্রেম থেকে চীনা নারী গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তে এনভিডিয়া প্রধান