ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ইম্পেরিয়াল ব্র্যান্ডস কিনতে চায় আলট্রিয়া 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
ইম্পেরিয়াল ব্র্যান্ডস অধিগ্রহণে আগ্রহী যুক্তরাষ্ট্রের আলট্রিয়া। ছবি: সংগৃহীত

বিশ্বের বড় তামাক কোম্পানি ইম্পেরিয়াল ব্র্যান্ডস কিনতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের আলট্রিয়া। আলট্রিয়া হল যুক্তরাষ্ট্রের মার্লবোরো সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পুরো কোম্পানি নগদ অর্থে কেনার সম্ভাবনা যাচাই করছে। পাশাপাশি ইম্পেরিয়ালের ব্যবসার একটি অংশ নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনা করছে তারা।

শুক্রবার (২৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে জাপানের জাপান টোব্যাকোও ইম্পেরিয়াল ব্র্যান্ডস অধিগ্রহণের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সম্ভাব্য চুক্তিতে কোম্পানিটির বিভিন্ন দেশের সম্পদ ভাগ করে নেওয়ার বিষয়ও থাকতে পারে।

খবর প্রকাশের পর লন্ডনে ইম্পেরিয়াল ব্র্যান্ডসের শেয়ারের দাম একপর্যায়ে ১৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে ইম্পেরিয়াল জানিয়েছে, তারা এখনো আলট্রিয়া বা অন্য কোনো পক্ষের কাছ থেকে প্রস্তাব পায়নি। প্রস্তাব এলে তা বিবেচনা করবে কোম্পানির পরিচালনা পর্ষদ।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলাডেলফিয়ায় পানির সংকট, ফুটিয়ে পান করার নির্দেশ কর্তৃপক্ষের
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় পানির সংকটের কারণে পানি ফুটিয়ে পান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 
ফিলাডেলফিয়ায় পানির সংকট, ফুটিয়ে পান করার নির্দেশ কর্তৃপক্ষের
গুগলের এআই বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
শিক্ষার্থীদের পড়াশোনায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে উদ্বেগের কারণে গুগল অনুসন্ধানে এআইয়ের তৈরি সারসংক্ষেপ বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্কুল কর্তৃপক্ষ।
গুগলের এআই বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ চলাকালে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১
বিস্ফোরণে সিসার দূষণ ছড়াল কি না, ফল মিলবে শিগগিরই
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর গোলাবারুদ কারখানায় বিপজ্জনক বিস্ফোরক ধ্বংসের পর পরিবেশে সিসার দূষণ ছড়িয়েছে কি না, তা পরীক্ষার ফল শুক্রবার (২৭ নভেম্বর) থেকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পরিবেশ সুরক্ষা সংস্থা।
বিস্ফোরণে সিসার দূষণ ছড়াল কি না, ফল মিলবে শিগগিরই
চিকিৎসকের কাছে নেওয়ার পথে নিরাপত্তারক্ষীদের গাড়ি নিয়ে পালালেন গর্ভবতী বন্দি
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চিকিৎসকের কাছে নেওয়ার পথে পালিয়ে গেছেন এক গর্ভবতী বন্দি।
চিকিৎসকের কাছে নেওয়ার পথে নিরাপত্তারক্ষীদের গাড়ি নিয়ে পালালেন গর্ভবতী বন্দি
আরও পড়ুন
ফিলাডেলফিয়ায় পানির সংকট, ফুটিয়ে পান করার নির্দেশ কর্তৃপক্ষের
গুগলের এআই বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১
বিস্ফোরণে সিসার দূষণ ছড়াল কি না, ফল মিলবে শিগগিরই