মেরী স্টোপস বাংলাদেশ (এমএসবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগে এ নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা:
অফিসার, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা:
প্রার্থীর অ্যাকাউন্টিং/ফিন্যান্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল ঢাকায়।
বেতন:
মাসিক বেতন ৫০ হাজার টাকা করে দেয়া হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহীরা বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে আবেদনের নিয়ম জানতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা:
আগামী ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
আরটিভি/এমআই



